মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলায় নতুন এসিল্যান্ড যোগদান করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু বুধবার রামপালে যোগদান করেন।
রামপালে যোগদানকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। এর আগে তিনি খুলনা ওয়াসাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার পদে চাকুরি করেছেন।
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬ তম ব্যাচের একজন কর্মকর্তা।











































