ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
নগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাসস্ট্যান্ডের সাথেই দির্ঘদিন ধরে মহাসড়ক ঘেষে গ্যাসের ব্যবসা চালিয়ে আসছে মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স নামক একটি ব্যাবসা প্রতিষ্ঠান । সড়কের পাশে এভাবে বিপদজনক অবস্থায় গ্যাসের সিলিন্ডার রাখাতে প্রতিনিয়ত ঘটেই চলেছে দুর্ঘটনা । বৃহস্পতিবার বেলা ২ টার সময় গ্যাসের সিলিন্ডার বোঝাই পিকআপ থেকে আনলোড করার সময় মর্মান্তিক মোটরসাইকেল (পিরোজপুর ল- ১১- ০৮৮৮) দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী লোকমান হোসেন (৪৫) এবং অপর আরোহী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী জানায়, মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শেখ আব্দুল্লাহ গ্যাস সিলিন্ডারের গাড়ি লোড-আনলোড এবং অবৈধভাবে গ্যাস সিলিন্ডারগুলো ফুটপাতের উপর রাখাতে ফুটপাত বন্ধ হয়ে যায়। যার জন্য প্রতিনিয়ত এ ধরনের দুুর্ঘটনা ঘটেই চলেছে । ভুক্তভোগী পথযাত্রী এবং শিরোমণি বাজার এর সাধারণ ব্যবসায়ীরা এ ব্যাপারে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস বলেন, এ ঘটনায় মটর সাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কের ফুটপাতে দখল করে গ্যাস সিলিন্ডার রেখে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে ।











































