Home আঞ্চলিক দিঘলিয়ায় অন্যের জমিতে বালু ফেলে রাস্তা তৈরির চেষ্টা : থানায় অভিযোগ

দিঘলিয়ায় অন্যের জমিতে বালু ফেলে রাস্তা তৈরির চেষ্টা : থানায় অভিযোগ

16

আসাদ, দিঘলিয়া।।

খুলনার দিঘলিয়ায় পূর্ব শত্রুতার জেরে অন্যের জমিতে বালু ফেলে রাস্তা তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানা সাধারণ ডায়রি করা হয়েছে।

তবে পুলিশের কঠোর ভূমিকা না থাকায় জমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উপজেলার কামারগাতি ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বাবুরাম বরে’র পুত্র সম্ভু বর জিডিতে উল্লেখ করেন, একই এলাকার মৃত শাহাদত মোল্লার পুত্র আলমগীর মোল্লা জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২২ জানুয়ারি থেকে কামারগাতি মৌজায় তার নিজস্ব জমিতে বালু ভরাট করে রাস্তা তৈরির চেষ্টা করছে। এ ঘটনায় তার বড় ভাই কৃষ্ণ বর বাঁধা দিলে গালিগালাজ করে এবং ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় থানায় জিডি করেন।

দিঘলিয়া কামারগাতি ফাঁড়ির ইনচার্জ রূহুল আমিন বলেন, জমিতে যখন বালি ভরাট শুরু করে তখন শম্ভু বর আমাকে মৌখিক অভিযোগ করলে আমি সরেজমিনে গিয়ে সত্যতা পাই। তখন আমি আলমগীর মোল্লাকে শম্ভুর জমিতে বালি ফেলতে নিষেধ করে আসি। তারপরও বালু দিয়ে ভরাট করছে। আমার কাছে একটা জিডির কপি আছে, আমি এ বিষয়ে আইনগতব্যবস্থা নিব।