Home আঞ্চলিক কালীগঞ্জে রংয়ের কাজ করতে গিয়ে রংমিস্ত্রি নিহত ॥ আহত আরেক সহকর্মী

কালীগঞ্জে রংয়ের কাজ করতে গিয়ে রংমিস্ত্রি নিহত ॥ আহত আরেক সহকর্মী

42

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুতের তারে নইম (২৫) নামের এক রংমিস্ত্রি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহকর্মি তুষার (২২ )। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে শহরের আড়পাড়া নদীপাড়ায়। তারা দুইজনই একটি বাসার দোতলায় রংয়ের কাজ করছিল। নিহত নইম উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের পুত্র। আহত তুষারের বাড়ীও একই গ্রামে।

স্থানীয়রা জানায়,ওই এলাকায় ৩৩ হাজার ভোল্টেজ বিদুৎ সরবরাহ লাইন চলে গেছে। নিকটেই আনিসুর রহমানের দোতলায় তারা রংয়ের কাজ করছিল। ছাদটির অল্প দুর দিয়ে চলে গেছে বিদ্যুতের লাইনটি। কাজ করার সময় অসাবধনতাবশত ওই তারেই তাদেরকে আকর্ষন করে টেনে নেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঝুঁকিমুক্ত লাটি দিয়ে তাদেরকে সরিয়ে দেয়। ততক্ষনে ঘটনাস্থলেই নইম নিহত হয়। আর আহত তুষারকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ীর মালিককে জিঞ্জাসাবাদসহ লাশ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রকাশ থাকে যে, গত কয়েক মাস আগেও একই এলাকায় ৩৩ হাজার হাই ভোল্টেজ তারে আরো এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।