স্টাফ রিপোর্টার।।
খুলনা সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শেখ আবু হাসান এর পিতা শেখ হারেজ উদ্দিন আহমেদ (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)।
মঙ্গলবার রাত ১১ টার দিকে নগরীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। আজ বুধবার বাদ যোহর নগরীর ইকবাল নগর জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
খুলনাঞ্চল পরিবারের শোক: দৈনিক আজকের পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শেখ আবু হাসান এর পিতা শেখ হারেজ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন।











































