Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

59

জেলা আওয়ামী লীগের সহ সভাপতির বড়ভাই-এর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ  আওয়ামী লীগ খুলনা জেলা শাখার  সহ সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুর রহমান রিপন এর বড়ভাই  উপজেলা সমবায়  পরিদর্শক (অবসরপ্রাপ্ত) মোঃ আব্দুস সালাম মুন্সী সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন )। মোঃ আব্দুস সালাম মুন্সী একজন সৎ মানুষ ছিলেন।

মোঃ আব্দুস সালাম মুন্সীর মৃত্যুতে গভীর শোক,  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত  কামনা করেছেন  বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জনাব সুজিত অধিকারী সহ সকল নেতৃবৃন্দ।

আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা আদায়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বিশেষ কম্বিং অপারেশন-২০২২ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন মোবাইল কোর্ট পরিচালনা করেন। আশাশুনির মানিকখালী ব্রীজের কাছ থেকে হাজরাখালী খেয়াঘাট পর্যন্ত খোলপেটুয়া নদীতে কম্বিং অপারেশ পরিচালনা করা হয়। অপারেশন চলাকালে মোবাইল কোর্টে নদীতে অবৈধ ভাবে জাল ফেলে মাছ ধরার অপরাধে ৬ টি বেহুন্দি জাল, ২ টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসময় জাল ফেলা ও পাতার সাথে জড়িত থাকার অপরাধে ৩ জনকে ২২০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য তার সাথে ছিলেন।

আশাশুনিতে টিকাদান কার্যক্রমের ৬ষ্ঠ দিনে ৩৮৯০ শিক্ষার্থীর টিকা দান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৬ষ্ঠ দিনে ৩৮৯০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। আশাশুনি উপজেলার দরগাহাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দরগাহপুর ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে ১ হাজার ৮৫০ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে কাদাকাটি ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার ৭ম থেকে একাদশ শ্রেনির ২০৪০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আশাশুনিতে শোভনালী ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের এবং ১০ ইউনিয়নের বাদ পড়া শিক্ষার্থীতের টিকা দেওয়া হবে।

আশাশুনিতে উপজেলা পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা এ্যাথলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ক্রিকেট খেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী তথা উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের প্রথম খেলায় প্রতাপনগর ফাজিল মাদরাসা দল ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল মুখোমুখি হয়। প্রতাপনগর মাদরাসা দল নির্ধারিত ১০ ওভারে ৮০ রান তুলে অল আউট হয়ে যায়। জবাবে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৮.২ ওভারে ৩ উইকেটে প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয়। দিনের ২য় খেলায় শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল নির্ধানিত ১০ ওভারে ৮ উইকেটে ৭৫ রান করে। জবাবে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় দল ১০ ওভারে ৬৩ রান করলে শরাফপুর বিজয় লাভ করে। খেলা উদ্বোধন করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুন নাহার ও সহকারী শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনা করেন আলমগীর কবির, আরিফ বিল্লাহ, আছাদুল হক ও সঞ্জয় বৈদ্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  আনিছুর রহমান।

১৯ জানুয়ারী বুধবার একই মাঠে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ও তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় দল এবং শ্রীউলা সাব জোন চ্যাম্পিয়ন দল ও দরগাহপুর সাব জোন চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে।

মোরেলগঞ্জে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দিন ব্যাপী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বি- বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ বিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা। সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মো. আব্দুল আজিজ হাওলাদার। প্রশিক্ষক ছিলেন প্রকল্প পরিচালক বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষণে মোরেলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ৬০জন কৃষাণ ও কৃষাণী অংশ গ্রহণ করেন। 

প্রশিক্ষনে বলা হয় ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্ভরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির  উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এ জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফসল বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরী করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে। কৃষকরা একটু সতর্ক হলেই আসল সার ও জেভাল সারের পার্থক্য বুঝতে পাবেন। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র উদ্ভাবিত প্রযুক্তি বিনাচাষে ডিবলিং ও ট্রান্সপ্লান্টিং প্রদ্ধতিতে ভুট্টা চাষ, চারা রোপন পদ্ধতিতে বর্ষাকালিন তরমুজের চাষ, বিনা চাষে গম ও সূর্যমুখী চাষ , কলস সেচ পদ্ধতি , খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ সম্পর্কে কৃষকদের ধারণা দেয়া হয়।

দাকোপের কালাবগী থেকে মাংস সহ ১ হরিণ শিকারি গ্রেফতার

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের কালাবগী থেকে কোষ্টগার্ডের অভিযানে মাংসসহ ১ হরিণ শিকারী গ্রেফতার হয়েছে। কোষ্টগার্ড সুত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউট পোষ্ট নলিয়ানের একটি টহল দল সোমবার রাতে দাকোপের কালাবগী এলাকায় অভিযানে যায়। এ সময় তারা কালাবগী চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানা (৩৯) নামের এক হরিণ শিকারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফর সানা ওই গ্রামের রহিম সানার পুত্র। গ্রেফতারকৃতকে হরিণের মাংসসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বনবিভাগের কালাবগী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।

নগরীর স্টেশন রোড ব্যবসায়ী বহুমুখি কল্যাণ সমিতির তত্ত্বাবধায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

নগরীর ষ্টেশন রোড ব্যবসায়ী বহুমুখি কল্যাণ সমিতির ৩সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠণ ঘোষণা করেছে জেলা সমাজসেবা কার্যালয়। ১৬ জানুয়ারি উপ পরিচালক খান মোতাহার হোসেন স্বাক্ষরীত এক পত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে তত্ত্বাবধায়ক কমিটির আহবায়ক হলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আইনাল হক, সদস্য সমাজসেবা অফিসার (রেজি:) শায়লা ইরিন ও সদস্য সচিব শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম তরফদার। প্রকাশিত পত্রে জানানো হয়েছে, ষ্টেশন রোড ব্যবসায়ী বহুমুখি কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং গঠণতন্ত্র মোতাবেক সময়মত কার্যনির্বাহী কমিটি গঠণ করতে না পরায় বিধি মোতাবেক ৩সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠণ করা হলো। পত্রে আরো উল্লেখ করা হয়েছে, তত্ত্বাবধায়ক কমিটির মেয়াদ অনধিক ৯০ দিন। এই সময়ের মধ্যে উক্ত কমিটি সমিতির পরিচালনা পরিষদের স্বাভাবিক দায়িত্ব পালনসহ বিদ্যমান আইন, বিধি ও গঠণতন্ত্রের আলোকে নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠণপুর্বক নিবন্ধন কর্র্তপক্ষের নিকট চুড়ান্ত ফলাফল প্রেরণ করতে হবে।    

ডুমুরিয়ায় মাদক ব্যবসায়ী সহ ৩জন গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি

 ডুমুরিয়া থানা পুলিশ  পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকা থেকে ৩৫ গ্রাম গাঁজাসহ রবিন সরকারের ছেলে রিপন সরকার (২৩) ও প্রভাত নন্দীর ছেলে দেবাশীষ নন্দী (৩০) কে গ্রেফতার করা হয়। অপর দিকে সিআর সাজাপ্রাপ্ত আসামি খর্ণিয়া এলাকার জামির মোড়লের ছেলে আব্দুল্লাহ মোড়ল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,মাদক আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় রবি মৌসিমে সমলয় চাষের ধান রোপনের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় রবি মৌসিমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সোনাতন কাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন খুলনাঞ্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা কৃষি কঅমকর্তা  কৃষিবিদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার,  প্রকৌশলী দিপংকর কুমার বালা, উপসহকরী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধ্রুবজোতি সরকার, বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, শেখ তোফায়েল আহমেদ তুহিন, কৃষক জি এম আব্দুস ছাত্তার। এ সময় প্রধান অতিথি বলেন, সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন করলে প্রতি ঘন্টায় ১ জন শ্রমিকের মাধ্যমে ১বিঘা জমি চাষ করা যায়। এভাবে প্রতিদিন ৮ঘন্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থে অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে  ৮ বিঘা জমিতে ৩৫ টি শ্রমিক লাগবে।খরচ তিনগুন বেশি হবে। এ এলাকায় সমলয় পদ্ধতির চাষ প্রথম।  উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটিতে এবার ১৫০ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা আমাদের কৃষি অফিসের সহতায় এ চাষ করছে। আগামীতে এ পদ্ধতি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করায় ৫ জনকে ভ্রম্যমান আদালতে জরিমানা

পাইকগাছা প্রতিনিধ।।

পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করায় ৫ জনকে ভ্রম্যমান আদালতে ৩ হাজার ২ শত টাক জরিমানা করেছে। মঙ্গলবার বিকালে পৌর সদরে প্লসটিকের বস্তায় চাউল বিক্র করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও  করনা কালীন সময় মাক্স না থাকায় দুই পথচারী কে ২শ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ও যশোহর জোন পাট অধিদপ্তরের পরিদর্শক মুক্তার আলী হাউলাদার, পেসকার প্রতুল জোয়াদ্দার।

পাইকগাছায় রবি মৌসুমে সমলয় চাষের ধান রোপনের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় রবি মৌসিমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সোনাতন কাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন খুলনাঞ্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা কৃষি কঅমকর্তা  কৃষিবিদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার,  প্রকৌশলী দিপংকর কুমার বালা, উপসহকরী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধ্রুবজোতি সরকার, বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, শেখ তোফায়েল আহমেদ তুহিন, কৃষক জি এম আব্দুস ছাত্তার। এ সময় প্রধান অতিথি বলেন, সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন করলে প্রতি ঘন্টায় ১ জন শ্রমিকের মাধ্যমে ১বিঘা জমি চাষ করা যায়। এভাবে প্রতিদিন ৮ঘন্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থে অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে  ৮ বিঘা জমিতে ৩৫ টি শ্রমিক লাগবে।খরচ তিনগুন বেশি হবে। এ এলাকায় সমলয় পদ্ধতির চাষ প্রথম।  উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটিতে এবার ১৫০ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা আমাদের কৃষি অফিসের সহতায় এ চাষ করছে। আগামীতে এ পদ্ধতি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করায় ৫ জনকে ভ্রম্যমান আদালতে জরিমানা

পাইকগাছা প্রতিনিধ।।

পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করায় ৫ জনকে ভ্রম্যমান আদালতে ৩ হাজার ২ শত টাক জরিমানা করেছে। মঙ্গলবার বিকালে পৌর সদরে প্লসটিকের বস্তায় চাউল বিক্র করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও  করনা কালীন সময় মাক্স না থাকায় দুই পথচারী কে ২শ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ও যশোহর জোন পাট অধিদপ্তরের পরিদর্শক মুক্তার আলী হাউলাদার, পেসকার প্রতুল জোয়াদ্দার।

দাকোপে আগাম বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপ উপজেলায় বোরো ধানের চারা রোপণের কাজ শুরু করেছেন কৃষকেরা। শীতের তীব্রতা  উপেক্ষা করে বোরো চাষে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা। পৌষ-মাঘ এ দুই মাস বোরো ধানের চারা জমিতে রোপণ করতে হয়। এছাড়াও অনেক কৃষক বীজতলা ও জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে তেলের দাম বাড়ায় বোরো চাষে অনেক কৃষক আগ্রহ হারাচ্ছেন। কৃষকদের কাছ থেকে জানা যায়, প্রায় সপ্তাখানেক আগে আমন ধান ঘরে তুলা সম্পন্ন করে আগাম বোরো ধানের চারা জমিতে রোপণ করছেন। চারা রোপণের পাশাপাশি বীজতলা ও জমি তৈরি করছেন তারা। তেলের দাম বাড়ায় বেশিরভাগ কৃষক বিপাকে পড়েছেন। গত বছরের তুলনায় এবার পানি সেচ ও হাল চাষে প্রতি ৩০ শতকে ৮০০ থেকে ১০০০ হাজার টাকা খরচ বৃদ্ধি পেয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় বোরো চাষ অনেকে শুরু করেছেন। সরকারি ভাবে উপজেলার অনেক  কৃষকদেরকে হাইব্রিড, উফশি ও সার দিয়ে সহযোগিতা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার, ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচন্ড শীতের মধ্যে আগাম জাতের বোরো ধানের চারা রোপণ করছেন, অনেক কৃষক বোরো চাষের বীজতলায়  পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার অনেকেই জমিতে হাল চাষ করাচ্ছেন। আগাম যারা বীজতলা তৈরি করছিলেন তাদের চারা জমিতে রোপণের কাজ করছেন। তবে একর প্রতি ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা খরচ বাড়ায় অস্বস্তিতে বেশিরভাগ কৃষক।

উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাধী গ্রামের কৃষক মধূসুদন বলেন,  জমিতে বোরো ধান চাষ করছেন। গত দুদিন ধরে জমিতে চারা রোপণ করছেন। সবকিছুর দাম বাড়ায় ধান চাষে খরচ অনেক বেড়ে গেছে। উপজেলার বাজুয়া  এলাকার কৃষক ফনির সঙ্গে কথা হলে তিনি জানান, দুই বিঘা জমিতে বোরোধান চাষ করবেন। চারা গাছ লাল হয়ে যাচ্ছে এ জন্য কীটনাশক স্প্রে করছেন। তেলের দাম বাড়ায় সেচ ও হাল চাষে অনেক খরচ বেড়েছে কিন্তু ধানের দাম বাড়েনি। চারার বয়স  ৩০ থেকে ৪৫ দিনের ভিতরে রোপণ করবো। হাইব্রিড ও দেশি ধানের চারা তৈরি করছি। দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান বলেন, বোরোধান চাষ করার জন্য আমরা কৃষকদেরকে সহযোগিতা ও উৎসাহ দিচ্ছি। এ উপজেলায় আগের তুলনায় বোরো চাষ অনেক বৃদ্ধি পেয়েছে। উপজেলার অনেক কৃষক আগাম জাতের বোরোধানের চারা রোপণ করতে শুরু করছেন। গত বছরের তুলনায় এবার খরচ কিছুটা বাড়লেও তেমন কোন সমস্যা হবেনা।

বাগেরহাটে হিফজুল কুরআন প্রতিযোগিতা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে দিনব্যাপি হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমী চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গওহর ডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলনা মুফতি ওসামা আমিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।

দিন ব্যাপি এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাগেরহাট জেলার ৫৩টি মাদরাসার ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় ৫, ১২, ১৫ ও ১৮ বছর এই  চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন। প্রতিটি গ্রুপে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করা হবে। বিজয়ীদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করবে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়া জেলা পর্যায়ে বিজয়ীরা এই সংগঠনের অধীনে খুলনা বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিযোগিতা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাসে শাহদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ আবু নাসের ও মরহুমা রিজিয়া নাসেরসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন গওহর ডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলনা মুফতি ওসামা আমিন।

বাগেরহাটে অবৈধ বালু ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায়  অবৈধ বালু উত্তোলন ও বিক্রির অপরাধে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এছাড়া একই দিন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে স্থানীয় লাভলু স্টোরের মালিককে ৫০০টাকা, এক ইজিবাইক চালককে ২০০ টাকা, চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস দিদার পরিবহনের চালক বিপ্লব মল্লিককে ১ হাজার টাকা এবং পরিবহনের দুই যাত্রীকে ৪০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধে আরও কয়েকজনকে জরিমানা করা হয়।

বাগেরহাটে ভাসমান সবজি চাষে কৃষকের মুখে খুশির ঝিলিক

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে আবাদ না হওয়া অনেক জমি পতিত থাকতো। কিন্তু এখন সেখানে বন্যাসহিষ্ণু ভাসমান বেডে সবজি ও মশলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে অনাবাদি জমিতে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি। কচুরিপানা, কলাগাছ ও বিভিন্ন জলজ উদ্ভিদ দিয়ে তৈরি ভাসমান বেডে বিভিন্ন প্রকার সবজির ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা। জলাবদ্ধতা এবং বন্যাদুর্গত এলাকার কৃষকরা যাতে এভাবে সারা বছর সবজি চাষ করতে পারে, তাই ফকিরহাটে এবছর অনেকগুলো প্রদর্শনী পট করে দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর (২০২১) নলধা-মৌভোগ ইউনিয়নে প্রায় ২৪টি ভাসমান সবজি বেড আছে। এসব বেড গড়ে দেড় মিটার চওড়া ও ৬০ মিটার লম্বা। দুই বেডের মধ্যে এক থেকে দু মিটার দুরত্ব রাখা হয়। মূলত নৌকায় করে সবজি সংগ্রহ, আগাছা পরিস্কার, বালাই দমনের সুবিধার জন্য এরকম আকৃতির বেড তৈরি করা হয়। বুধবার (১৭ নভেম্বর) উপজেলার নলধা এলাকার কৃষক আবুল কালাম আজাদ বলেন, ‘এ সবজি খেত অতিবৃষ্টি ও বন্যায় কখনও ডুববে না, সেচের প্রয়োজন পড়বে না, কীটনাশক দিতে হবে না, এমনকি সারেরও প্রয়োজন হবে না। এটা আমাদের কাছে স্বপ্নের মতো। তিনি জানান, তার মোট ১২টি সবজির বেড আছে। এতে ঢেঁড়স,পটল,লালশাক, ঘৃতকাঞ্চনশাক,টমেটো, লাউসহ বিভিন্ন শাক সবজি চাষ হয়। বাজারে এসব সবজি বিক্রি করে ভালো লাভ হচ্ছে তার। ভ্রাক্ষডাঙ্গা এলকার বাসিন্দা কৃষক নারায়ন চন্দ্র দাস বলেন, ‘প্রথমে কয়েকজনকে কৃষককে চাষাবাদ করতে দেখি। খোঁজ নিয়ে জানতে পারি এ পদ্ধতিতে কম খরচে চাষাবাদ করে যথেষ্ট লাভ হয়। সে কারণে আমিও এবার ৪টি বেড তৈরি করে কলমি শাক, ঢেঁড়স, মিষ্টি পটল,লালশাক, ঘৃতকাঞ্চনশাক,টমেটো, লাউসহ বিভিন্ন শাক সবজি চাষ হয়। বাজারে এসব সবজি বিক্রি করে ভালো লাভ হচ্ছে তার। ভ্রাক্ষডাঙ্গা এলকার বাসিন্দা কৃষক নারায়ন চন্দ্র দাস বলেন, ‘প্রথমে কয়েকজনকে কৃষককে চাষাবাদ করতে দেখি। খোঁজ নিয়ে জানতে পারি এ পদ্ধতিতে কম খরচে চাষাবাদ করে যথেষ্ট লাভ হয়। সে কারণে আমিও এবার ৪টি বেড তৈরি করে কলমি শাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ও হলুদ চাষ করেছি। সবজি বিক্রি করে উৎপাদন খরচের দ্বিগুণেরও বেশি করেছি।’ নলধা মৌভোগ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মজুমদার বলেন, ভাসমান বেডে সবজি চাষ করা কৃষকদের নিয়মিত তথ্য সহায়তা দেওয়া হয়। কৃষকদের বেড তৈরি করার সময় আমরা সাথে থেকে পরামর্শ দিয়ে থাকি। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিলাত জানান, আগে ফকিরহাটের চাষীরা কখনও ভাসমান বেডে সবজি চাষ করতেন না। প্রথমদিকে এই এলাকার কৃষকদের এ ব্যাপারে অনেক বোঝানো হয়েছে। এতে কিছু চাষী ভাসমান বেডে সবজি চাষ করতে রাজি হন। তাদের ভালো সবজি উৎপাদন দেখে অন্য কৃষকদের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে। ফলে দিন দিন ভাসমান বেডে সবজি চাষের পরিধি বাড়ছে।

সিটি মেয়রের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা আঞ্চলিক কমিটির মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. কাফির সহধর্মিনী নাজমুন নাহার কাফির ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের (জিআইজেড) অর্থায়নে গৃহীত প্রকল্পের মিড-টার্ম ইভ্যালুয়েশনের একটি টীম মঙ্গলবার সকালে নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

উল্লেখ্য, মহানগরীতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্থ উদ্বাস্তু জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জার্মান ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে খুলনাসহ রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল ও সাতক্ষীরা শহরে ‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেন্ট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুডস (ইউএমএমএল)’’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় সিটি মেয়র জলবায়ু উদ্বাস্তু জনগোষ্ঠীর সঠিক তথ্য নিরূপণের জন্য ডাটাবেজ তৈরীসহ তাদের জন্য চিকিৎসা, শিক্ষা ও চিত্তবিনোদনের সুযোগ সংবলিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করেন। এছাড়া তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদানসহ সংশ্লিষ্ট কাজে কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের টীম মেম্বার আইয়ুব আলী, বিভাস চক্রবর্তী ও জিআইজেড প্রতিনিধি আতিয়ার রহমান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

শিরোমণি বাজার বণিক সমিতির নব কমিটির সদস্যদের বাজার পরিদর্শন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি বাজার বণিক সমিতির নব কমিটির নেতৃবৃন্দের বাজার পরিদর্শন। বাজার উন্নয়ন সহ বিভিন্ন অব্যবস্থাপনা দূর করার লক্ষে ১৭জানুয়ারী সোমবার রাত ৮ টায় বাজার বণিক সমিতির নতুন কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আকতার হোসেনের নেতৃত্বে পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ ওমর ফারুক, শেখ জাকির হোসেন, কাজী আজাদুর রহমান হীরক,খন্দকার মুক্ত আহমেদ, শেখ আব্দুল হামিদ, শেখ মঈন, আব্দুল জলিল, শেখ বিপ্লব হোসেন, মোঃ আরিফ হোসেন, মল্লিক বিল্লাল হোসেন, শেখ রবিউল ইসলাম, মোঃ সাদেক হোসেন,  গাজী জাকির হোসেন সানি, শেখ জুয়েল হোসেন সহ বণিক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বাজারের ময়লা অপসারণ, সিকিউরিটি লাইট এবং সিকিউরিটি ক্যামেরার জন্য বাজার পরিদর্শন করেন। পরে নেতৃবৃন্দ কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব শেখ ইবাদত হোসেন অসুস্থ থাকায় তাকে দেখতে তার  বাসভবনে যান।

নওয়াপাড়ায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮জানুয়ারী) সকালে অধিদপ্তরের জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালীদ বিন হাবিব অভিযান পরিচালনা করে নওয়াপাড়া ষ্টেশন এলাকার শাহ্ আমিন বেকারীকে ১০ হাজার, গরুহাটা এলাকার মদিনা বেকারীকে ৮ হাজার, নড়াইল মিষ্টি  ভান্ডার ও হোটেলে ২ হাজার ও নুরবাগ স্বাধীনতা চত্বরে  সার কীটনাশক বিক্রেতা মেসার্স জিনিয়া এন্টার প্রাইজে ৩ হাজার টাকা নগদ জরিমানা করেন।

সহকারী পরিচালক মোঃ ওয়ালীদ বিন হাবিব বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা নগদ জরিমানা করা সহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়েছে। জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সাতক্ষীরায় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষ পূর্তিতে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পন উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন প্রমুখ। এর আগে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, টিভি চ্যানেলটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ সেলিম রেজা মুকুল, বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশ সংযোগ এর ব্যুরো চিফ এস এম মহিদার রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান।

বক্তারা এ সময় বলেন, এশিয়ান টেলিভিশনের নান্দনিক প্রোগাম ও বস্তুনিষ্ঠ সংবাদ দর্শককে মুগ্ধ করে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ চ্যানেলটি এগিয়ে যাবে স্ব-মহিমায় এমনটি প্রত্যাশা করেন বক্তারা। এ সময় তারা টেলিভিশনটির কলাকৌশুলিসহ সকলের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনাসভা শেষে সেখানে এক কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স: প্রকল্পের ব্যয় বাড়লেও ভবন নির্মাণে ত্রুটি!

এস রফিক, ডুমুরিয়া

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টা। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় কৃষি কর্মকর্তার দপ্তরে গিয়ে দেখা যায় সহকারী উদ্ভদ সংরক্ষন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ব্যস্ত কম্পিউটার ব্যবহারের ছকেট সারাতে। নতুন ৫ তলা এই ভবনটিতে দেয়া ইলেকট্রিক ওয়ারিং ও উপকরণ নিম্নমানের তাই কাজ করছে না। একই দশা লাইট ও ফ্যানের সুইচেরও। সেটি ব্যবহারের পূর্বেই ভিতরে ঢুকে গেছে।এছাড়া কৃষি কর্মকর্তার দপ্তরের টয়লেটের উপরের ক্যাট ডোর প্রায় দুই ইঞ্চি ফাকা। যেখানে কাঠের টুকরা দিয়ে আটকে দেয়া হয়েছে। দ্বিতীয় তলার পশ্চিম দিকে উপজেলা নির্বাহি অফিসারের কক্ষের টাইলস ফিটিংস খুড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয় ভবন নির্মান বাস্তবায়নকারী সং¯’া উপজেলা প্রকৌশলীর কক্ষটির টয়লেটের একই অব¯’া। পাঁচতলা এই ভবনটি নির্মাণ করেছে ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর তৎকালিন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন( হলরুমসহ) এর ভিত্তি প্রস্তর ¯’াপন করেন। শুরুতে ভবনটি নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬ টাকা। কাজটির দায়িত্ব পায় যৌথভাবে এসা,এমবিপিএল জেভি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২০ নভেম্বর ২০১৭ তারিখে এক বছর মেয়াদে ২০১৮ সালের ২০ নভেম্বর কাজটি শেষ করার নির্দেশ দেয়া হয়।নানান কারণে কাজটি সময়মত শেষ করতে না পারা এবং নতুন কিছু নকশা সংযোজন হওযায় এটির নির্মাণ ব্যয় বেড়ে দাড়ায় ৭ কেটি ৬০ লাখ টাকা। আর সময় ক্ষেপন হয় তিনবছরেও বেশি সময়কাল।

এদিকে গেল ২৯ ডিসেম্বর ২০২১ ডুমুরিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজটি বুঝে নেয়। ¯’ানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এটির উদ্বোধন করেন। এরপর পুরনো ভবন ছেড়ে একেক করে সরকারী সকল দপ্তর তাদের অনুকূলে বরাদ্দ অংশে আসবাব পত্র, প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার ¯’াপন করতে গিয়ে পড়েন বিপত্তিতে। অতিপ্রয়োজনীয় ও বিপদজনক ইলেকট্রিক ওয়ারিং খুব দুর্বল। টয়লেট সেটআপ নড়বড়ে। দরজায় এখনই স্যাঁতসেঁতে। নোনায় ধরেছে দেয়াল।ঠিকাদারের ¯’ানীয় তদারককারী শাহিন খান জানান, আমরা নকশা অনুযায়ি ও নির্দিষ্ট উপকরণ দিয়ে মানসম্মতভাবে ভবনটি নির্মান কাজ শেষ করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছি। কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে যা ঠিক করে দেয়া হ”েছ। তিনি বলেন, উপজেলা নির্বাহি অফিসারের কক্ষটির মেঝে খুড়ে ফেলে নতুন করে তৈরি করে দেয়া হ”েছ।

উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন গাজী আব্দুল হালিম বলেন, ভবনটির নির্মান কাজ বাস্তবায়নকারী সং¯’া এলজিইডি। ভবনে যদি ত্রুটি থাকে তাহলে সেটির দায়িত্ব প্রকৌশল অধিদপ্তরের।

উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রাক্কলিত মোট টাকার ৮০ ভাগ উত্তোলন করেছেন। এছাড়া মোট টাকার শতকরা ৫ ভাগ জামানত হিসেবে এলজিইডির দপ্তরে জমা রয়েছে। তিনি ভবনের নানা অসঙ্গতির কথা স্বীকার করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নেয়া হলেও এর যেসব ত্রুটি রয়েছে সেগুলো তারা ঠিক করে দিতে বাধ্য।

ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ জানালেন; উপজেলা নির্বাহি অফিসারের কক্ষটির গঠণ শৈলী ত্রুটিযুক্ত। মেঝেতে বসানো টাইলস উচু নীচুসহ আরও ত্রুটি রয়েছে তাই ঠিকাদারী প্রতিষ্ঠানকে সেটি ঠিক করে দিতে বলা হয়েছে। এছাড়া ভবনের অন্যান্য অংশেও নানা ত্রুটি রয়েছে।

শরণখোলায় জুয়েলারী দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের একটি জুয়েলারী দোকানে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছে। চোরেরা তিন লাখ ২০হাজার টাকার অলঙ্কার লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন।

জুয়েলার্সের মালিক সমীর কর্মকার জানান, আগেরদিন রাত ৯টার দিকে দোকান কন্ধ করে বাসায় চলে যান তিনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে দোকান খুলেই শোকেসের তাক খালি দেখে হতবাক হয়ে যান। পরে কারখানায় ঢুকে দেখেন ওপরের পাটাতন ভাঙা। পেছন থেকে চোরেরা মই বেয়ে প্রথমে জানালা ভেঙে দোতলায় উঠে কাঠের পাটাতন কেটে মূল দোকানে প্রবেশ করে। চোরেরা সোনা, রূপা ও ব্রঞ্জের তৈরী বিভিন্ন অলঙ্কার নিয়ে গেছে।

জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, এতোবড় একটি বাজারে মাত্র দুই জন পাহারাদার। রাত হলে বাজারটি অরক্ষিত হয়ে পড়ে। যে কারণে চুরি হওয়ার আশঙ্কায় থাকতে হয় ব্যবসায়ীদের। আরো পাহারাদার নিয়োগের দাবি জানান তিনি।

চুরির বিষয়টি স্বীকার করে রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন জানান, দ্রুত পাহারাদার বাড়ানোর জন্য উপজেলা প্রশাসন এবং সদর ইউনিয়ন পরিষদের (রায়েন্দা ইউপি) চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এতো বড় একটি বাজার, অথচ কোনো শৃঙ্খলা নেই। এই বাজার সুরক্ষার জন্য সড়ক বাতি ও সিসি ক্যামেরা থাকা অত্যন্ত জরুরী। কিন্তু তার কিছুই নেই। বাজারে মাত্র দুই জন পাহারাদার। এ দিয়ে বিশাল এরিয়া নিয়ন্ত্রন করা অসম্ভব। আমি নিজে পুলিশ নিয়ে গভীররাত পর্যন্ত পাহারা দেই। চুরির বিষটি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক দ্বিতল ভবনের বেহাল দশা: মেরামতের জোর দাবী

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক দ্বীতল ভবনটির বেহাল দশা চরম আকার ধারণ করেছে। ভবনটি ছাঁদের অধিকাংশ স্থানে ফাটল ও প্লাষ্টার খসে খসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ায় শিক্ষা কার্যক্রম নানা ভাবে ব্যহত হচ্ছে। অতিদ্রুত একমাত্র একাডেমিক এই দ্বীতল ভবনটি সংস্কার বা মেরামত করা না হলে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। অতিদ্রুত প্রতিষ্টানটি মেরামত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

জানা গেছে, উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের গাবখালী বাজারে ঐতিহ্যবাহী গাবখালী মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়ে প্রায় ৫শতাধীক শিক্ষার্থী লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এলাকাটিকে আলোকিত জনপদ হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই বিদ্যালয় হতে হাজার হাজার শিক্ষার্থী লেখাপাড়া করে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করছে। সেই সুবাদে এই শিক্ষা প্রতিষ্টানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। কিšু‘ পরিতাপের বিষয় হচ্ছে,বিদ্যালয়ের একমাত্র একাডেমিক দ্বীতল ভবনটির বেহাল দশা। শিক্ষাক্ষেত্রে উত্তর উত্তর প্রতিষ্টানটি ব্যপক উন্নতি সাধন করলেও সরকারী ভাবে এখানে কোন একাডেমিক ভবন নির্মাণ করা হয়নী। যে কারনে ৫শতাধিক শিক্ষার্থীকে পোহাতে হচ্ছে নানামুখী সমস্যায়। একাধিক শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক দ্বীতল ভবনটি ছাঁদের অধিকাংশ স্থানে ফাটল ও প্লাষ্টার খসে খসে পড়ছে অহরহ। যে কারনে চরম জীবনের ঝুঁকি নিয়ে ভবনটিতে থাকা বা চলাফেরা করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১২, ২০১৫, ২০১৮ ও ২০২০সালে বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। ২০২১সালে ৪টি এ+পেয়েছে। তাছাড়া বোর্ডের মধ্যে শ্রেষ্ট ৭টি প্রতিষ্টানের মধ্যে তারা ৩ নম্বর স্থানে রয়েছে। শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফল করায় জেলা পরিষদ হতে তাদেরকে ১লক্ষ টাকার পুরস্কারও প্রদান করা হয়। শুধু তাই নয়, জুনিয়র বৃত্তি ও বোর্ড বৃত্তিতে তারা সব সময় ভাল লেজাল্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু একমাত্র একাডেমিক দ্বীতল ভবনটি মেরামতের অভাবে শিক্ষা কার্যক্রম নানান ভাবে ব্যহত হওয়ার আশাংকা করা হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামন মনির সাথে আলাপ করা হলে তিনি বলেন,একাডেমিক ভবনটির এমন অবস্থা যে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। ভবনটি মেরামত করা না হলে প্লাষ্টার খসে পড়ে শিক্ষার্থীরা গুরুত্বর আহত হতে পারে বলে তার ধারনা। তিনি অতিদ্রুত ভবনটি সংস্কার বা মেরামত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফকিরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু’র পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. আছাদুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ: সাত্তার, প্রধান শিক্ষকগন যথাক্রমে-অসিম কুমার মজুমদার, আবু হানিফ শেখ, ফকির মনিরুজ্জামান মনি, নিখিল চন্দ্র দাশ, মো. আনচুর রহমান, নীহার রঞ্জন বিশ্বাস, শিক্ষক পরিমল চন্দ্র অধিকারী, সবুজ দাশ ও বিশ্বজিৎ হালদার প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে ক্রিকেট প্রতিযোগিতায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় রাউন্ডে খেলার জায়গা করে নিয়েছে।

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে শিক্ষকের রোগমুক্তিতে দোয়া

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পর্ষদ সম্পাদক এবং দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আলহাজ্জ নুরু খান এর জ্যেষ্ঠ পুত্র মো: মইনুদ্দিন খান সম্প্রতি গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উক্ত শিক্ষকের আশু রোগমুক্তি কামনা করে ১৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক দোয়ার অনুষ্ঠান হয়েছে। 

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষক মো. আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো.শাহানুর রহমান। দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী। শিক্ষকদের মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন- আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান, আলহাজ্জ মো. মাসুদ করিম, মো. আকরাম হোসেন, মো. জাহাঙ্গীর কবির, শচীন্দ্রনাথ মন্ডল, মো.মনিরুজ্জামান (মহসিন), মো. নাজমুল হুদা ডালিম, দৌলতুন্নেছা পারুল, রিতা রানী, পারভীন সুলতানা,তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকি, রোকনুজ্জামান, আনোয়ার সিদ্দিকী, প্রদীপ কুমার মন্ডল, রোকনউজ্জামান, আবু তাহের, আবু রায়হান, ৩য় শ্রেণির বৈদ্যনাথ সরদার,আব্দুল আলিম সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রাপ্ত তথ্যানুযায়ি, বেশকিছু দিন যাবৎ দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু’র স্বামী মো. মঈনুদ্দিন খান কাঁশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় অসুস্থ ও স্থানীয়ভাবে চিকিৎসার পর গত রবিবার বিকালে গুরুতর অসুস্থ  হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঐদিনই এ্যাম্বুলেন্সযোগে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ২ দিনেই অনেকখানি উন্নতি হওয়ায় ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালে বেডে স্থানানন্তর করা হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরে পরিচয়পত্র জটিলতায় দ্বিতীয় দিনের মতো রফতানি

বেনাপোল প্রতিনিধি।।

ভারতের পেট্রাপোল বন্দরে পরিচয়পত্র জটিলতায় দ্বিতীয় দিনের মতো রফতানি বানিজ্য বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। আজও ভারত থেকে কোন পন্য আমদানি হয়নি বেনাপোল বন্দর দিয়ে। তবে বাংলাদেশ থেকে ভারতে পন্য রফতানি স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) পর্যন্ত আমদানি বন্ধ আছে। এ ঘটনায় সকাল সাড়ে ১১ টা নাগাদ পেট্রাপোল ট্রান্সপোর্ট এসোসিয়েশনের সাথে বিএসএফ, কাস্টমস ও বন্দরের একটি বৈঠক ব্যর্থ হয়। এর আগে একই দাবিতে ১৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। নানা সমস্যায় ৩ু‘দিন পর পর এ পথে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ভারতের বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বুদ্ধদেব বিশ্বাস বলেন, এতদিন আমরা সংগঠনের পরিচয়পত্র নিয়ে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানির কাজ করে আসছিলাম। হঠাৎ করে গত ১৫ জানুয়ারি বিএসএফ থেকে বলা হয় ভারতীয় কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট স্টাফ ও ট্রান্সপোর্ট এসোসিয়েশনের যৌথ স্বাক্ষরের পরিচয়পত্র ছাড়া কাউকে পেট্রাপোল বন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এ কারণে শনিবার আট ঘণ্টা বন্ধ থাকে রপ্তানি। পরে এক বৈঠকে আলোচনার পর আবারও চালু হয় বাণিজ্য। তারা আমাদের সোমবার পর্যন্ত সময় দেয়। কিন্তু দুদিনের মধ্যে চারটি সংস্থা থেকে পরিচয়পত্র সংগ্রহ করাও কঠিন। এ কারণে বাধ্য হয়ে বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেওয়া ছাড়া কোন উপায় নেই। সবার সঙ্গে কথা বলে রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান,  প্রতিদিন ভারত থেকে সাড়ে চারশ থেকে পাচ ’শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ১৫০-১৮০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। প্রতিদিন আমদানি পণ্য থেকে সরকারের ২০ থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় হয়। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিকে সচল রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাংলাদেশ বাণিজ্য সচল রাখার চেষ্টা করলেও ভারতীয়রা একের পর এক নানা সমস্যা সৃষ্টি করে বাণিজ্য বন্ধ করে দিচ্ছে বলে আমদানি রফতানি কারক সমিতির সাধারন সম্পাদক আলী হোসেন।  আমদানি-রফতানি সচল রাখতে আমরা পেট্রাপোল বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি।

খুবিতে কোর্স রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখন অনলাইনে

খবর বিজ্ঞপ্তি

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় সকল একাডেমিক কার্যক্রম এবং ফাইল ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি ২০২২ খ্রি. থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০১৯ এবং ২০২০ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট প্রদানসহ রেজিস্ট্রেশন কার্ডও অনলাইনে সংগ্রহ করতে পারছে। একটি পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোর্স কো-অর্ডিনেটর, ডিসিপ্লিন প্রধান, হল প্রভোস্ট এবং একাডেমিক শাখা অংশগ্রহণ করছেন। খুলনা বিশ্ববিদ্যালয় আইসিটি সেল নির্মিত শঁঁঃরষরঃু.পড়স সফটওয়্যার ব্যবহার করে এসকল কার্যক্রম সকলেই নিজের কম্পিউটার থেকে সম্পাদন করতে পারছেন।

ইতিপূর্বে আইসিটি সেল জুম, ফেসবুক লাইভ এবং ইউটিউব প্রোগ্রামের মাধ্যমে ডিসিপ্লিন প্রধান, কোর্স কো-অর্ডিনেটর, প্রভোস্ট বডি ও শিক্ষার্থীদের ট্রেনিং সম্পন্ন করে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য আইসিটি সেলের মাধ্যমে অনলাইনে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম, প্রাতিষ্ঠানিক জি-মেইল ব্যবস্থাপনা, গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনে ফাইনাল পরীক্ষা গ্রহণ, নেটওয়ার্কিং-হার্ডওয়্যার ব্যবস্থাপনাও চলে আসছে।

এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আইসিটি সেলের অটোমেশন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততার সাথে ই-নথি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।

মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তিকে অর্ধলক্ষাধিক টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন অপরাধে ৬ ব্যক্তিকে অর্ধলক্ষাধিক টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে উপজেলার পল্লীমঙ্গল বাজার এলাকায় অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু ব্যবসায়ী লোকমান হোসেনকে ৫০ হাজার টাকা, স্বাস্থবিধি না মানায় দিদার পরিবহনের চালক বিপ্লব মল্লিককে ১ হাজার টাকা ,বলেশ্বর পরিবহনের ২ যাত্রীকে ৪ শ’, ইজিবাইক চালককে ২ শ’ ও লাভলু স্টোরের মালিককে ৫ শ’ টাকা। সব মিলিয়ে ৬ জনকে মোট ৫২ হাজার ১শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রভাষকে শোকজ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

২০২১ সালে এইচএসসি পরিক্ষার ফল প্রত্যাশী পাইকগাছায় কপিলমুনি কলেজের এক ছাত্রী প্রভাষক সৌমিত্র সাধুর বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ করেছেন। অভিযোগের পরিপেক্ষিতে কলেজের অধ্যক্ষ পদার্থ বিজ্ঞানের ঐ প্রভাষকে শোকজ করেছেন। কলেজ সভাপতি বরাবর ছাত্রীর লিখিত অভিযোগে উল্লেখ করেন, সে কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত ছাত্রী। শ্রেণিতে শিক্ষারত অবস্থায় পদার্থ বিজ্ঞানের প্রভাষকের নিকট পড়াশুনা করতেন। শ্রেণিতে শিক্ষারত অবস্থায় সে কখনো অনিয়মিত ছিলো না। ছয় মাস আগে তার পিতা মারা গেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রেণিতে (কোচিং সেন্টার) পড়তে যেতেন না। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় স্যার তাকে যেতে বলেন। গত ১০ নভেম্বর স্যারের নিকট পড়তে গেলে ক্লাসের শেষে স্যার তার সাথে যৌন হয়রানির চেষ্টা করেন। তার সাথে ঘটে যাওয়া অশ্লীল আচারণের সুষ্ঠু বিচার দাবী করেন। কলেজের একাধিক শিকক্ষ নাম না প্রকাশে শর্তে বলেন, ঘটনাটি প্রভাষক সৌমিত্র সাধু কপিলমুনি বাজারের পূর্ব পাশে পরিত্যাক্ত বীরাঙ্গনা গুরুদাসীর বাড়ির পাশে কোচিং সেন্টারে ঘটেছে। অন্যান্য ছাত্রীর সাথে কোচিং সেন্টারে প্রাইভেট শেষে সকলকে ছুটি দিলেও এ ছাত্রীকে থাকতে বলে। এ সময় ছাত্রী কোচিং ফি দিতে গেলে বলে তোমার টাকা দিতে হবে না। তোমার শরীর খারাপ ফল কিনে খাবে বলেই ছাত্রীকে শ্লীলতাহানি করে। ঘটনার পর কলেজ নিকটে ছাত্রীর আত্নীর বাড়ী যেয়ে কান্না কাটি করে। প্রভাষক সৌমিত্রকে আত্নীয় ফোনে ছাত্রীর কান্নাকাটির বিষয় জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে যান। কলেজের অধ্যক্ষ অফিসের কাজে বাহিরে থাকায় দ্বায়িত্ব থাকা সহকারী অধ্যাপক ত্রিদিব কান্তি মন্ডলকে ফোন করে ছাত্রীর আত্নীয় জানান। আত্নীর ফোনের মাধ্যমে ছাত্রীর মা ঘটনা শুনে জ্ঞানশূন্য হয়ে যান। ঘটনা ধাঁমা চাপা দিতে প্রভাষক সৌমিত্র বিভিন্ন মিশন নিয়ে মাঠে নেমেছে। ইতি পূর্বেও একাধিক ছাত্রী সাথে এমন অশ্øীল আচারণ করলেও লোক লজ্জার ভয়ে মুখ খুলতে পারেনি তারা। এ ছাত্রী জেএসসি ও এসএসসিতে গ্লোডেন এ প্লাস পেয়েছেন। প্রভাষক সৌমিত্র সাধু বক্তব্য নিতে ১৭ জানুয়ারি কলেজে যেয়ে না পাওয়ায় তার ব্যবহৃত মুঠোফোনে ১৮ জানুয়ারি বার বার কল করেও রিসিভি হয়নি। সহকারী অধ্যাপক ত্রিদিব কান্তি মন্ডল বলেন ঘটনা লোক মুখে শুনেছি। কলেজ গভার্রিংবডি সদস্য শেখ দীন মাহমুদ বলেন, যদিও ঘটনাস্থল কলেজের বাহিরে তবে ঘটনা সত্য হলে ক্ষমা করা কোন সুযোগ নেই। প্রভাষকের জন্য প্রতিষ্ঠান বদনাম নিবে না। কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার বলেন, বাই পোষ্টে ছাত্রীর লিখিত অভিযোগের পরিপেক্ষিতে ১৫ জানুয়ারি প্রভাষকে সাত কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ায় জন্য শোকজ করা হয়েছে। সে ছাত্রী হিসাবে ভালো ও মেধাবী। এইচএসসিতেও ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী। কলেজে পরিচালনা পরিষদের সভাপতি বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, কেউ লিখিত অভিযোগ করেনি। সাংবাদিকের মাধ্যমে প্রথম শুনছেন বলে জানান তিনি।

মহেশপুর সীমান্তে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে পুরুষ, নারী ও শিশুসহ আটক ২১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে পুরুষ, নারী ওশিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ জানুয়ারী) ভোরে উপজেলার যাদবপুর মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে মাটিল গ্রামের মাঠ থেকে পুরুষ ৪জন, নারী ১২জন, শিশু ৫জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, সজীব শেখ (৩৪), আমেনা খাতুন (২৮), আরোবী (০৬ মাস), ঈশীতা (২২), উভয়ের থানা- নড়াগাতি, জেলা- নড়াইল। দিপংকর সরকার (২১), থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, সোহরাব মন্ডল (৩৩), থানা- বেনাপোল, জেলা- যশোর, রাকিবুল সরদার(৩০), নাজমা বিবি (২৩), উভয়ের থানা-কেশবপুর, জেলা- যশোর, রাবিয়া খাতুন (৩৮), থানা- কলারুয়া, জেলা- সাতক্ষীরা, পারুল খাতুন(৪০), আফশীন, (০১), আফরীন (০৩), থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, নাছিমা খাতুন (২৮), থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, জাহিদা বেগম (৩২), রিহান (০৮) লাবনী খাতুন(১৩), উভয়ের থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, তানজীলা বেগম, (৩৬) থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাট, বকুল বেগম (৪০), থানা- ফুলতলা, জেলা- খুলনা, জাহানারা খাতুন (৩৮), থানা- মনিরামপুর, জেলা- যশোর, সালমা খাতুন (৩৫), থানা- মনিরামপুর, জেলা- যশোর, সোহাগী (২৭), থানা- আমতলী, জেলাঃ বরগুনা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক তাসলিম মোঃ তারেক জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) গোপালগঞ্জ শেখ মণি অডিটোরিয়ামের হল রুমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান। এ কর্মশালায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, মোঃ আসাদুজ্জামান, শিক্ষক যুগোল কিশোর বিশ^াসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাফা’র শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আমদানি ও রপ্তানী পণ্য পরিবহনকারীদের সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশনের (বাফা) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে সংগঠনের সভাপতি ডা. কবির আহম্মেদের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় আমদানি ও রপ্তানী পণ্য পরিবহনকারীদের সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশনের (বাফা) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকের কাছে হার মানছে মাঘের শীত: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো আবাদ

শামীম খান, মহেশপুর(ঝিনাইদহ)।।

গত কয়েক দিন ধরে হঠাৎ করেই বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। অতিরিক্ত ঠান্ডায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সকালে দেরি করে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। আবার সন্ধার পরপরই অধিকাংশ দোকানপাট বন্ধ হওয়ায় চারপাশ হয়ে যাচ্ছে জনমানবহীন। কিন্তু যারা মাঠে সোনা ফলাবে তাদের স্থাবিরতা নেই। হাড়কাপা শীত আর ঘন কুয়াশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাকডাকা ভোরে উঠে কাদা মাঠে নেমেছেন গ্রাম বাংলার কৃষকরা। শীত সবসময় তাদের কাছেই যেন হার মানে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায়, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষমাত্রা ১৮০৪৫ হেক্টর ধরা হয়েছে। তবে এবার বোরো আবাদের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা তাদের।

সরজমিনে মহেশপুর পৌর এলাকার পাতিবিলার মাঠে গিয়ে দেখা যায়,ভোর বেলায় প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যেও কৃষকেরা দলবেধে বোরো ধানের চারা রোপন করছে। কৃষক হযরত আলী বলেন,শীতের ভয়ে ঘরে বসে থাকলে চলবে,আমরা এসময়ে বসে থাকলে পরিবার ও দেশের মানুষের পেটে ভাত জুটবে কিভাবে। অন্য এক কৃষক আবু কাশেম বলেন, আমরা বসে থাকলে সমস্যা শুধু আমদের হবে না গোটা দেশের সমস্যা হবে। মাঠের পর মাঠ ফসল না লাগালে মানুষ খাবে কি। বেলা ১২টার দিকে  পৌর এলাকার পোলের মাঠের দিকে মাথায় বোরো ধানের চারা নিয়ে যাচ্ছিলেন ইন্তা ও মোস্তফা নামের দুই কৃষক। তারা বলেন, শুনেছি মাঘের শীতে নাকি বাঘ কাপে। মাঘের শীত শুরু হয়ে গেছে। বিকাল থেকেই কুয়াশা শুরু হয়। রাতে টিনের চালে টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে যায় চারপাশ।তবে কুয়াশ বা শীত আমাদের দমিয়ে রাখতে পারবে না। তারা আরও বলেন প্রাকৃতিক বির্যয়ের সম্মুখীন না হলে ক-দিন পরেই মাঠের পর মাঠ হয়ে যাবে সবুজ ধান ক্ষেত। তার পর সোনার ফসলে শুরু হবে হাসির ঝিলিক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী জানান, উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধান রোপনের ধুম পড়েছে। চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষমাত্রা ১৮০৪৫ হেক্টর ধরা হয়েছে। তবে ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে সরিষা,মসুর ও গম আবাদ কম হওয়ার কারনে চাষিরা বোরো আবাদে ঝুকেছে। যার ফলে লক্ষমাত্রার চেয়ে ২ হাজার হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হবে বলে ধারনা করা হচ্ছে।

শার্শার ধলদা গ্রাম থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামের বড়বাড়ীয়া খাল থেকে শাকিব হোসেন (১৯)নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শার্শা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সে শার্শা উপজেলার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে। শার্শা থানার ওসি বদরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এলাকাবাসী জানান, গতরাতে শাকিবের ইজিবাইক ছিনতাই করে তাকে শ^াসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে দেয়া হয়ে খালে। দূর্বৃওদের আটকের জন্য জোরদার অভিযান শুর করেছে পুলিশ।

দাকোপে নবযাত্রার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা প্রকল্পের ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় পানি ব্যবস্থাপনা ওয়াটশন কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে সমন্বয় এবং যোগাযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চালনায় ওয়ার্ল্ড ভিশন লাউডোপ এডিপি নবযাত্রার অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার প্রধান আলোচক ছিলেন উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যানেজার অপারেশনস নবযাত্রা প্রকল্প মোঃ আজিজুল হক। আলোচনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য রাফিজা বেগম, লুৎফর রহমান, শহীদুল ইসলাম, সুব্রত মন্ডল, জয়ন্ত গাইন, নবযাত্রা প্রকল্পের শাখায়াত হোসেন, আবু ফেরদৌস চৌধুরী, নাজমুল হাসান, মিলিতা সরকার, ফারহানা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ওয়াটশন কমিটির নেতৃবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে থাকা ওয়াটশন কমিটির কার্যক্রম গতিশীল করে অকেজো পানির উৎস্য গুলো সচল করার বিষয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।

বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

গতকাল বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্দ্যোগে আহসান আহমেদ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, বিধান চন্দ্র রায়, ফারুক মাস্টার, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার সম্রাট, হুমায়ুন কবির, সুমন, ইমন, হৃদয়, মিলু প্রমুখ।  

মোংলা-ঘাষয়াখালী চ্যানেল এখন ‘বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল’

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের নাম পাল্টে গেছে। চ্যানেলটির নতুন নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল’। এ ক্যানেলটি আন্তর্জাতিক নৌ প্রটোকল রুট হিসেবে খ্যাত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের নদী পথের গুরুত্ব বিবেচনায় মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলটি খনন করেছিলেন। নাব্যতা সংকটের কারণে ক্যানেলটি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বন্ধ থাকে। মোংলা বন্দর সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৫ সালে ক্যানেলটির নাব্যতা রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ক্যানেলটির উদ্বোধন করেন। জাতির পিতার স্মৃতিকে ধরে রাখতে তার জন্মশতবার্ষিকীতে মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল নামকরণ করার বিষয়ে মতামত/সম্মতির আবেদনের অনুমোদন দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এরপর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের নামকরণের বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মোঃ আনিসুজ্জামান রকি জানান, এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৯ জানুয়ারী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়েছে। তাই এখন থেকে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলটি ‘বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল’ হিসেবে নামকরণ ও এর পরিচিতি হবে।

সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের লোকজনের হামলায় আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চাপরা ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। সে হত্যা মামলার আসামি ও লস্কর গ্রুপের সদস্য। সম্প্রতি জামিন নিয়ে এলাকায় আসেন।

জানা গেছে, ১ বছর আগে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামে দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামি আমিরুল সম্প্রতি জামিন নিয়ে জেল থেকে ছাড়া পান। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার বিকালে দুইপক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আমিরুল আহত হলে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসায় বিরোধীপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

হত্যা মামলায় একজনের আমৃত্যু, দু’জনের যাবজ্জীবন

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার তিন আসামির মধ্যে একজনের আমৃত্যু ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বাগুলাট ইউনিয়নের কালিকাতলা গ্রামের মুনছের মোল্লার ছেলে সালাম মোল্লা। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- একই ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের আমির হামজার ছেলে সাইফুল ইসলাম ও কালিকাতলা এলাকার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোয়ার্দার কালু।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হন। পরে ২৮ মে সকাল ৬টার দিকে কালিতলা এলাকায় একটি ডোবায় তার গলাকাটা মরদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। পরে কুমারখালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেদিন নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

এদিকে নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমার ছেলে শহিদুল ইসলামকে নির্মম নির্যাতন করে গলাকেটে হত্যা করে আসামিরা। ১১ বছর পর এ রায়ে আমরা খুবই খুশি। তবে তাদের ফাঁসি হলে আমরা আরও বেশি খুশি হতাম।

পিপি অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাতক্ষীরার সাবেক ডিসির বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের বিরুদ্ধে  আদালতে বহুমুখী দুর্নীতি ও চাঁদাবাজির মামলা হয়েছে।

সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন ঢাকাস্থ দৈনিক গণকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মো. শাহ আলম। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে তিনি বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

মামলার বাদী মো. শাহ আলম তার আরজিতে বলেন, এসএম মোস্তফা কামাল ২০১৯ সালের ১৮ অক্টোবর থেকে ২০২১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে তার কার্যকালে নানা ধরনের দুর্নীতি ও চাঁদাবাজি করেছেন। এর মধ্যে রয়েছে শহরের প্রাণ সায়ের খাল খননে দুর্নীতি, মুজিববর্ষে নতুন গৃহ নির্মাণে দুর্নীতি, ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা প্রকল্পের নামে দুর্নীতি, ইটভাটা মালিকদের কাছে চাঁদাবাজি, জাতীয় দিবস পালনের নামে টাকা আদায় করে আত্মসাৎ করেছেন তিনি।

এছাড়া জেলার বিভিন্ন সমিতির কাছ থেকেও নানা অসিলায় চাঁদা আদায় করেছেন তিনি। তার কার্যকালে এসব খাতে ১০ কোটি টাকারও বেশি চাঁদাবাজি তিনি আত্মসাৎ করেছেন বলে বাদী তার আরজিতে উল্লেখ করেন।

মামলাটির দাখিলকারী আইনজীবী অ্যাডভোকেট শাহনাজ পারভিন মিলি বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। আগামী ২৭ জানুয়ারি এ মামলা সংক্রান্ত আদেশ জারির দিন ধার্য করেছেন আদালত।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫০০ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া খালপাড়ের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা মৃত. ডা. হাফেজ ইউনুস আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩০), সোনাডাঙ্গা দারুল আমান মহল্লার মৃত. ইসমাইল শেখ ওরফে ইসলাম শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৪৯), সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এর পিছনের বাসিন্দা  মো. শহিদুল হাওলাদারের ছেলে  মো. রকি হাওলাদার ওরফে রাকিব (২৪) ও  ডুমুরিয়া থানার কাকমারী গ্রামের অরুন মন্ডলের ছেলে মিল্টন মন্ডল (৩৪)। 

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম, পিপিএম জানান, 

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫০০ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে র‌্যাবের অভিযানে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে আত্মসাৎকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নগরীর দৌলতপুর থানাধীন ১৪/৫ নতুন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৩ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

১৬ জানুয়ারি রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রতারক হলেন নগরীর গিলাতলা ইর্ষ্টান জুট মিলের দক্ষিন পাশের হাফেজ ওবায়েদুল্লাহ এর বাড়ির মো. আহাদুজ্জামান ফকির (৫০)। সে নড়াইল  জেলা সদরের মধুরগাতি এলাকার মৃত. আলেফ ফকিরের ছেলে।

র‌্যাব-৬ জানায়, ১৬ জানুয়ারি রাত ৯টার দিকে দৌলতপুর থানাধীন ১৪/৫ নতুন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় অভিযোগকারীর ভাইকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে নগদ ২ লক্ষ এবং পরে আরো ১ লক্ষ টাকাসহ মোট ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আহাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে  দৌলতপুর থানায় মামলা হয় এবং মামলা মূলে তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।