Home জাতীয় করোনা: বেড়েছে শনাক্তের হার

করোনা: বেড়েছে শনাক্তের হার

13

ঢাকা অফিস।।

সরকারি হিসেবে সারাদেশে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে। গত একদিনে শনাক্ত রোগীর হার বেড়েছে শূন্য দশমিক ৪৮ ভাগ। রোববার শনাক্ত রোগীর হার গড়ে ২ দশমিক ৯১। গত শনিবার পর্যন্ত যে হার ছিল ২ দশমিক ৪৩। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭৭ জনে। ম্ত্যৃুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত একদিনে  সুস্থ হয়ে উঠেছেন ২৫৩ জন রোগী। তাদের নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৮৩২ জনে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।