Home Uncategorized বঙ্গবন্ধুর ভাস্কর্যে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি’র পুষ্পমাল্য অর্পণ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি’র পুষ্পমাল্য অর্পণ

14
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধানিবেদন করেন।

খবর বিজ্ঞপ্তি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধানিবেদন করেছেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ।

খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত ভাস্কর্যে আজ রবিবার সকালে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু. সাবেক সভাপতি ও নবনির্বাচিত নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, ক্লাব সদস্য মোঃ শাহ আলম, মোঃ হুমায়ুন কবীর, দেবব্রত রায়, বাপ্পি খান, এস এম নূর হাসান জনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।