শামীম খান,মহেশপুর (ঝিনাইদহ)।।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম পহেলা জানুয়ারী থেকে শুরু হয়েছে। সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরেও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। কিন্তু বই উৎসবের দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২৯ নং সামন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক নেক্কারজনক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এমদাদ জাহিদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
জানায়ায়,শনিবার সকালে বই উৎসবের দিন সকল শিক্ষার্থীরা বই নিতে স্কুল প্রাঙ্গনে হাজির হয়ে লাইনে দাড়িয়ে ছিলেন। লাইন এলোমেলো হলে প্রধান শিক্ষক এমদাদ জাহিদ হঠাৎ উত্তেজিত হয়ে বেতের লাঠি দিয়ে মারধর শুরু করে। শিক্ষকের এমন আচারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে।
আবুল হোসেন নামের এক অভিভাবক বলেন, বছরের প্রথম দিন আমাদের সন্তানরা স্কুলে গিয়েছে আনন্দের সাথে নতুন বই নিয়ে আসতে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের অসূলভ আচারণ মোটেও কাম্য নয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামিম বলেন, লাইন এলোমেলো হওয়ার কারণে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছে শুনেছি। তবে কোমলমতি শিশুদের অন্যায় হলেও তার মারধর করা উচিত হয়নি।
প্রধান শিক্ষক এমদাদ জাহিদ শিক্ষার্থীদের মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, নতুন বছরের নতুন বই নিতে আসা শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে বই নিতে লাঠি হাতে ভয় দেখিয়ে লাইন ঠিক রাখার চেষ্ঠা করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, বিষয়টি আমার অবগত ছিলোনা আপনাদের মাধ্যমে জানতে পারলাম, অতিদ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।











































