খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়েছে। ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে আগামী ৯ জানুয়ারি রবিবার সকাল ১০টা থেকে ১১ জানুয়ারি মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বর ও লিয়াকত আলী মিলনায়তনে এ মেলা চলবে।

পিঠা মেলায় স্টল নিতে আগ্রহী স্টল মালিকদের খুলনা প্রেসক্লাবের টেলিফোন নম্বরে (০২-৪৭৭৭২৩০২০) অথবা সরাসরি রিসিপশনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।











































