খবর বিজ্ঞপ্তি।।
শ্রমজিবী মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক)। শ্রমিকনেতা হিসেবে সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর কর্ম তাঁকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে লক্ষ কোটি বছর। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত শ্রমিক নেতা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতিক এর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ কালে এ কথা বলেন নেতৃবৃন্দ। বুধবার দুপুরে খালিশপুরের লাল হাসপাতাল এলাকায় এই থানর ০৫ মাদ্রাসার তিনশতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, আওয়ামী লীগ নেতা ইমরুল হাসান, কামরুল ইসলাম, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান লিটন, মোসারেফ হোসেন পাটোয়ারী, রিপন মোল্লা, আসরাফুল ইসলাম মুন, ইউসুফ মোল্লা, আলম খাঁন, ফাত্তাউল ইসলাম, তরিকুল ইসলাম রনি, অনি, বিপ্লব ধর ত¦ত্তি, হিরা, সাব্বির, মাঈনুল ইসলাম সোনা, টিপু সুলতান, মুন্না, অন্তু, হিরন, জসিম, সাগর, নাফি, সবেদ আলী, হিমেল, রিয়াজ প্রমুখ। স্মারণ সভা ও খাদ্য বিতরণের আগে শহীদ অধ্যাপক আবু সফিয়ান বীর প্রতীক এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।











































