খবর বিজ্ঞপ্তি।।
চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার ২ লাখ টাকার চেক পেলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার সকালে জাফরুল ইসলাম পাড়ের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, নয়ন ইসলাম প্রমুখ।











































