বেনাপোল প্রতিনিধি।।
মিথ্যা ঘোষনায় ভারত থেকে আমদানি করা ক্যাপসিকেমের কার্টুনের মধ্যে বিপুল পরিমান উন্নতমানের থ্রি-পিচ, মাদক দব্য ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করার ঘটনায় জড়িত স্বদেশ ট্রেডিং এজেন্সীর সিএন্ডএফ এজেন্ট’র লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তপক্ষ। সোমবার বিকেলে এক আদেশে স্বদেশ ট্রেডিং এজেন্সীর লাইসেন্সটি বাতিল করা হয়।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়া স্বাক্ষরিত এক পত্রের বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে বেনাপোল স্থলবন্দরের ৩১ নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অভিযান চালিয়ে ভারতীয় ডাব্লুই-বি-১১-সি-৩৭৮৯ নাম্বারের ক্যাপসিকেমর ট্রাকটি আটক করা হয়। আমদানিকৃত পণ্যচালানটিতে ৪ হাজার ৯২৭ কেজি ক্যাপসিকেম ঘোষনা ছিল।
পরে যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়ার উপস্থিতিতে কাস্টমস এর বিশেষ পরীক্ষন টিম দ্বারা পরীক্ষা করে ঘোষনা বহির্ভুত ১ হাজার ৫০ পিচ অতি উন্নত মানের থ্রিপিচ, ২৪০ কেজি মাদক, ২০ কেজি ও যৌন উত্তেজক ওষুধ, ১০০ কেজি স্কিন ক্রিম ও ৫০ কেজি হোমিওপ্যাথি ওষুধ আটক করা হয়। আটককৃত ঘোষনা বহির্ভূত পন্যচালানটি বাজেয়াপ্ত করা হয়। স্বদেশ ট্রেডিং এজেন্সীর সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এ পণ্য চালানের মূল্য ৫০ লাখ লক্ষ টাকা।











































