Home আঞ্চলিক দিঘলিয়ার আজদিকা ফাউন্ডেশন এর শিক্ষা উপকরন প্রদান

দিঘলিয়ার আজদিকা ফাউন্ডেশন এর শিক্ষা উপকরন প্রদান

11

আসাদ, দিঘলিয়া।।

“মানুষের সেবায় আজদিকা ফাউন্ডেশন ” ভালোর সাথে আলোর পথে এই লক্ষ কে সামনে রেখে বুধবার দিঘলিয়ার সেনহাটীর আলকোরআন ক্যাডেট এ্যাকাডেমির শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে কোরআন শরিফ উপহার হিসেবে প্রদান করাহয়।শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজদিকা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আনিসুর রহমান, উপদেষ্টা মোঃ ওয়াছিকউল্লাহ হোসাইনী,সেচ্ছাসবক মোঃ মানিক,দিঘলিয়া ব্লাড ব্যাংক এর সালাউদ্দিন বাবু,সহ আলকোরআন ক্যাডেট এ্যাকাডেমির শিক্ষক বৃন্দ।আজদিকা ফাউন্ডেশন খুলনা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ শিক্ষা উপকরণ বিতরণ করেন। করোনা কালিন সময়ে খুলনার মানুষের পাশে ফ্রী অক্সিজেন সেবা প্রদান করেন এক ঝাক তরুণ সেচ্ছাসেবী নিয়ে।এ সময়ে দশ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহাশতা দেওয়া হয়।ষোল হাজার ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার দেওয়া হয়।সভাপতি আনিসুর রহমান বলেন মানুষের সেবায় আজদিকা ফাউন্ডেশন কাজ করে যেতে চায়।