Home আঞ্চলিক এমপির হস্তক্ষেপে দিঘলিয়া উপজেলা মডেল মসজিদের জমি সংক্রান্ত জটিলতার সমাধান

এমপির হস্তক্ষেপে দিঘলিয়া উপজেলা মডেল মসজিদের জমি সংক্রান্ত জটিলতার সমাধান

22

আসাদ, দিঘলিয়া।।

সারা বাংলাদেশে একযোগে শুরু হওয়া ৫০ টি মডেল মসজিদের কাজ ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুন ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে উদ্ভোদন করেন, এর পরবর্তীতে সকল উপজেলায় মসজিদের কাজ শেষ পর্যায়ে থাকলেও দিঘলিয়া উপজেলা মডেল মসজিদের কাজ জমি সংক্রান্ত জটিলতায় এতদিন আটকে ছিলো। খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর আন্তরিক প্রচেষ্টায় জমি সংক্রান্ত জটিলতার অবসান ঘটে। গতকাল সকাল ১১ টায় উপজেলা কন্ফারেন্স রুমে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরকারের পক্ষে দলিল গ্রহন করেন, এর মধ্যদিয়ে মডেল মসজিদের কাজ শুরু করার যে জটিলতা ছিলো তার অবসান ঘটলো।

এসময় দিঘলিয়া প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় মোঃ আলী রেজা বাচা ও মমতাজ শিরিন ময়না, উপজেলা সাব- রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ সাইদুর রহমান, ইয়াসিন শেখ প্রমুখ।