Home খেলাধুলা খুলনা প্রেসক্লাব-এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১’র লোগো উন্মোচন

খুলনা প্রেসক্লাব-এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১’র লোগো উন্মোচন

19

খবর বিজ্ঞপ্তি।।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাব আয়োজিত ‘এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১’র  লোগো উন্মোচন করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়। আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনায় টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। খুলনায় কর্মরত জাতীয়-স্থানীয় পত্রিকা ও টিভি মিডিয়ার সকল সাংবাদিক এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
লোগো উম্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম আশফাকুর রহমান রাজিব। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারী সম্পাদক মো. মাকসুদুর রহমানের উপস্থাপনায় বক্তৃতা করেন- ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম।
আগামী ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খুলনা ওয়ারিয়র্স ও খুলনা রয়েলস্ পরস্পরের মোকাবেলা করবে। খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মাঠে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করবেন। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় ভৈরব রাইডার্সের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে হিমেল-তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ। আগামী ৩ ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলা শেষে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
এদিকে লোগো উম্মোচন অনুষ্ঠানে টুর্ণামেন্ট সফলভাবে আয়োজনের জন্য প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের ‘ডিসিপ্লিনারি কমিটি’ গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম ও ক্লাব সদস্য মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তৃতা করেন ‘ভৈরব রাইডার্স’ টিমের সত্ত¡াধিকারী, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবর’র সম্পাদক মো. তরিকুল ইসলাম, ‘খুলনা ওয়ারিয়র্স’র সত্ত¡াধিকারী ও দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো. শাহ আলম, ‘হিমেল-তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদ’ এর সত্ত¡াধিকারী ও ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, ‘খুলনা রয়েলস্’ এর সত্ত¡াধিকারী ও ক্লাব সদস্য আলমগীর হান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, সদস্য অরুন সাহা, এস এম কামাল হোসেন, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, আহমদ মুসা রঞ্জু, আসাদুজ্জামান খান রিয়াজ, দিলিপ কুমার বর্মণ, ইউজার সদস্য মো. হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, আলী আবরার, কলিন হোসেন আরজুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মরহুম লিয়াকত আলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।