Home আঞ্চলিক মোল্লাহাটে গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৪ আসামী গ্রেফতার

মোল্লাহাটে গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৪ আসামী গ্রেফতার

13

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত চার আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানাভুক্ত এ চার জনকে উপজেলার বিভিন্ন এলাকা হতে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজপাট কুল্যা গ্রামের মৃত কায়েম ফরাজির ছেলে দেলোয়ার ফরাজি ওরফে দেলদার, কাহালপুর গ্রামের লাহু মোল্লার ছেলে এনায়েত মোল্লা ও জামাল মোল্লার ছেলে শাহ আলম মোল্লা এবং গ্রড়ফা গ্রামের মৃত আঃ রহমান শেখের স্ত্রী শিল্পি খাতুন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, তার নির্দেশনায় এসআই ঠাকুরদাস মন্ডল, এসআই লিয়াকত আলী ও এ,এসআই মিজানুর রহমান, সংগীয় ফোর্স সহ মোল্লাহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত ০৪(চার) জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।