Home আঞ্চলিক শরণখোলার সাউথখালী ইউপির সাত মেম্বরকে পরিষদ থেকে বের করে দিলেন চেয়ারম্যান

শরণখোলার সাউথখালী ইউপির সাত মেম্বরকে পরিষদ থেকে বের করে দিলেন চেয়ারম্যান

27

মোঃ আনোয়ার হোসেন, (শরণখোলা) বাগেরহাট।।

শরণখোলার সাউথখালী ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিরোধের কারণে সাত মেম্বরকে পরিষদ থেকে বের করে দিলেন চেয়ারম্যান। এ ঘটনার প্রতিকার চেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা।

সাউথখালী ইউনিয়ন পরিষদের মেম্বর জামাল হোসেন জমাদ্দার, বাচ্ছু মুন্সি, দেলোয়ার হোসেন মীর, আল-আমিন খান, জাহাঙ্গীর খলিফা, তহমিনা বেগম, লাভলি বেগম লিখিত অভিযোগে জানান, ইউনিয়ন পরিষদের সভায় চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মেম্বরদের কোন মতামত গ্রহন করেন না। তার ইচ্ছামত সিদ্ধান্ত নেন। কেউ কথা বললে তাকে পরিষদ থেকে বের হয়ে যেতে বলেন। এমনকি গত ৮ নভেম্বর পরিষদের প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনের নিয়ম থাকলে তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে না পারায় সভা মুলতবি করেন।

এরপর বুধবার সকাল ১০টায় পরিষদের এক সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে পুনরায় আলোচনা হয়। এসময় ইউপি চেয়ারম্যান তার নিজের পছন্দের প্যানেল চেয়ারম্যানের নাম প্রস্তাব করেন। কিন্তু পরিষদের ১২ মেম্বরের মধ্যে সাতজন বিকল্প প্রস্তাব দেন। এতে চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন ক্ষুব্ধ হয়ে ওই সাত মেম্বরকে পরিষদ থেকে বের করে দেন এবং তিনি একাই পরিষদ চালাবেন বলে ঘোষনা দেন। এ ঘাটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে ওই সাত মেম্বর ঘটনার প্রতিকার চেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

জানতে চাইলে সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন বলেন, আমি কাউকে পরিষদ থেকে বের করে দেইনি। তবে প্যানেল চেয়ারম্যান নির্বচিত করতে মেম্বরদের ভোটের প্রয়োজন নেই। আমার পছন্দের মেম্বর জাকির হোসেন হাওলাদারকে প্যানেল চেয়ারম্যান বানিয়েছি।