পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ৭০ বছরের পারিবারিক পথে ঘেরাবেড়া ও পাঁকা স্থাপনা তৈরী করে বন্ধ করে দেয়ায় ৫ পরিবারের ৪০ জন সদস্য মানবেতায় জীবন যাপন করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও প্রতিকার মেলেনি। ভুক্তভোগী পরিবার উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে জানাগেছে, উপজেরার লতা ইউনিয়নের তেতুলতলা গ্রামের মৃত্যু হাজরা পদ ঢালীর ছেলে গোস্ট বিহারী ঢালীর সাথে মৃত্যু শিশুবর ঢালী ছেলে সত্যজিৎ ঢালী গংদের সাথে শরীক সম্পত্তি ভাগবাটোয়ার করে শান্তি পূর্ণভাবে ভোগ দখলে রয়েছেন। গোস্ট বিহারীর ছেলে দিবাশিষ ঢালী জানান, গত ৭ জুলাই রাস্তায় ঘেরা বেড়া দিতে গেলে আমরা বাঁধা দিলে তারা আমার ও আমার ভাইকে পিটিয়ে আহত করে। এ নিয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রয়েছে। বর্তমানে আমরা অতুল বিশ্বাস ও খগেন বিশ্বাসের চিংড়ী ঘেরর বাঁধ দিয়ে বের হতে হচ্ছে। ছোট কোমলমতি শিশু ও বৃদ্ধরা বাঁধ দিয়ে স্কুলে যেতে পরে না। তিনি আরো বলেন তারা কোন শালিশ বা আইন আদালত মানে না। সে কারণে আমরা যাতে বাড়ি থেকে বের হতে পরি তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয় সত্যজিৎ ঢালী জানান এ পথ নিয়ে মামলা চলছে। ঘর নির্মানের কথা স্বীকার করে বলেন আমরা আমাদের জায়গা দিয়ে বেরহতে দিবনা। লতা ইউনিয়ন চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান, আমি বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখেছি চেষ্টা করে দেখছি তাদের দুই পরিবারের আপোষ মিমাংসা করে পথ বের করে দেওয়ার জন্য।









































