বিএনপির ৪১ জন নেতাকর্মীর নামে পুলিশের দুই মামলা: গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার।।
খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপে বিএনপির দুই গ্রুপের কমপক্ষে দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে আর গ্রেফতার হয়েছে ৭জন। এদিকে খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৪১ জন নেতাকর্মীর নামে দুইটি মামলা দায়ের করেছেন পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার এসআই আলামিন ও এসআই আবু সাদেক বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২ টায় ও বিকাল সাড়ে তিনটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। দুপুরে পুলিশের হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় নেতাকর্মীদের সমাবেশ স্থলে যেতে বাধা দেয় খুলনা সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা। পুলিশের বাধা উপেক্ষা করে সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। হঠাৎ করে নেতার্মীদের ওপর বেপরোয়াভাবে পুলিশ চড়াও হয় এবং লাঠিচার্জ শুরু করে। তিন দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৭১জন নেতাকর্মী আহত হয়। পুলিশ বিএনপি নেতা শেখ জামিরুল ইসলাম জামিল, মেহেদী হাসান সোহাগ, হেদায়েত হোসেন হেদু, মোস্তফা ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে।
নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে মারমুখী আচারণ করেছে। তাদের আঘাতে আমাদের কিছু নেতাকর্মীরা আহত হয়েছেন। হামলা মামলা করে পুলিশ আমাদের দমাতে পারবেনা। খুলনার জণগন রক্ত দিতে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য যে কোন আন্দোলন করতে পারে। সেখানে পুলিশ কোন আক্রমণ করতে পারবে না। অনুমতি দেওয়া সত্বেও পুলিশ আমাদের উপর চড়াও হয়েছে। মঞ্জু বলেন, নেত্রীর মুক্তির জন্য মানবিক কর্মসূচীর আয়োজন করে নগর ও জেলা বিএনপি। সকাল থেকে প্রশাসন কার্যালয় ঘিরে রাখে। পুলিশকে তিনি সরে যাওয়ার অনুরোধ করেন। পুলিশ তা না করে সাধারণ নেতাকর্মীর ওপর হামলা করে। জনতার রোষানলে পড়ে পুলিশ পিছু হাটতে বাধ্য হয়। পরে আবার তারা সমাবেশ শুরু হয়। সোয়া ১২ টার দিকে আবারও হামলা চালায়। নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য গুলি করার হুমকি দেয়। আমাকেও গুলি করার হুমকি দেয়। তৃতীয় দফায় এসে তারা আমাকেসহ সিনিয়র নেতৃবৃন্দের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আহত ও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ বিএনপির গনতান্ত্রিক ও মানবিক কর্মসুচিতে তান্ডব চালিয়েছে। পুলিশের এহেন অসভ্য, অমানবিক ও নগ্ন আচরন শান্তিপ্রিয় জনগন মোটেই সমর্থন করে না। খুলনার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন, কার নির্দেশে এবং কাকে খুশি করার জন্য এ ধরনের নগ্ন হামলা চালিয়েছেন? একদিন তার জবাব দিতে হবে। সেদিন আর বেশি দুরে নয় অবৈধ সরকারের পদলেহনকারিদের চিহ্নিত করে একটি একটি করে বিচার করা হবে। বর্তমান শেখ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারনে বেগম খালেদা জিয়াকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে। কারাগারে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। তিনি আবারো সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। এদিকে সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শাহ জালাল বাবুল, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, জিএম কামরুজ্জামান টুকু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আসাদুজ্জামান মুরাদ, শামসুল আলম পিন্টুসহ অনেকে। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় কর্মীরা জড়ো হতে থাকে দলীয় কার্যালয়ের সামনে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
বিএনপির একাংশ: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে সোমবার বিকেলে মহানগর ও জেলা বিএনপির একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশী হামলা ও তান্ডবের মুখে পন্ড হয়ে গেছে। পুলিশের নারকীয় হামলা, দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ, ধাওয়ার ঘটনায় আতংকের নগরীতে পরিণত হয় খুলনা। ছররাগুলিতে ও লাঠিচার্জে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। পুলিশ বেশ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সেখানে আসন এবং অনুমতি ছাড়া সমাবেশ করা যাবেনা জানিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে যেতে বলেন। সেখানে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মী অবস্থান করছিলেন। বাকবিতন্ডার এক পর্যায়ে নেতৃবৃন্দ কর্মীদের নিয়ে অবস্থান ছেড়ে বড় বাজার হেলাতলা মোড়ের দিকে রওনা হন। সে সময় পুলিশ বিনা উস্কানিতে কর্মীদের ধাওয়া দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরাও পুলিশী হামলার পাল্টা রুখে দাঁড়ায়। পুলিশ সংঘবদ্ধ হয়ে বিএনপি কর্মীদের ধাওয়া করে। সে সময় একের পর এক টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়তে থাকে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় বিএনপি অফিস সংলগ্ন কে ডি ঘোষ রোড, হেলাতলা, মোড়, হেরাজ মার্কেট, স্যার ইকবাল রোড, মহেন্দ্র দাস রোড এলাকা।
আত্মরক্ষার্থে বিএনপি কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অলিগলিতে অবস্থান নেয়। পুলিশ তল্লাশি চালিয়ে বড় বাজারের বিভিন্ন এলাকা থেকে বিএনপি কর্মী শাহাবুদ্দিন, মাসুদুর রহমান, তৌহিদুজ্জামান মুকুল, ইউনুস, শুভ কুমার দাস ও রবিকে পুলিশ আটক করে। পুলিশের লাঠিচার্জে ও গুলির ছররায় রেজাউল ইসলাম খোকন, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তিসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন। প্রায় সন্ধ্যা পর্যন্ত পুলিশী তান্ডব অব্যাহত ছিল। এ সময় বাজারের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। এদিকে বিএনপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, সুলতান মাহমুদ, হাফিজুর রহমান হাফিজ, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির, কামরান হাসান, মোল্লা সাইফুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিরাজুর রহমান, রফিকুল ইসলাম বাবু, শেখ ইমাম হোসেন, ইবাদুল হক রুবায়েত, কাজী নেহিবুল হাসান নেহিম, মোহাম্মদ ফারুক হিল্টন, আতাউর রহমান রুনু, হিরো মল্লিক, আব্দুল মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইশতি,তরিকুল ইসলাম তারেক, সেতারা সুলতানা, আয়ুব মোল্ল্যা, মেহেদী মাসুদ সেন্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আাসাদ, মনজুর আরফিন, মোল্ল্যা সোলায়মান, সোহেল মোল্ল্যা, শরীফুল ইসলাম শরীফ, শহিদুল ইসলাম, জাবেদ মল্লিক, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, সরদার আব্দুল মালেক, গোলাম মোস্তফা তুহিন, মোহাম্মদ তাজিম বিশ্বাস, মইদুল হক টুকু, হিরানগির হোসেন হিরু, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, নাদিমজ্জামান জনি, ইউসুফ মোল্ল্যা, মুনতাসীর আল মামুন, সাইফুল মল্লিক, এম এম জসিম, মাশকুর হাসান ফ্রান্স, হারুনর রশীদ মাসুম, মনিরুজ্জামান মনি, কামাল হোসেন, মাহমুদ হাসান বিপ্লব, আমিন হোসেন, হাবিবুর রহমান বেলাল, খায়রুজ্জামান সজীব, কুদরতে এলাহি স্পিকার, জাহিদুল ইসলাম বাচ্চু, আল-আমিন সর্দার রতন, শামসুর নাহার লিপি, মিজানুর রহমান বাবু, সোনিয়া খান, বিল্লাল শেখ, সাইফুর রহমান জাহিদ, মিজান সরদার, রিপন শেখ, জসিমউদ্দিন ডেভিড, মাহাবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান আজিবর, সোহেল রানা, নাজমুল হাসান বাবু, শহীদুল ইসলাম শহীদ, আশিকুর রহমান অনি, হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দ্বিপু, রেজাউল ইসলাম মুরাদ, কে এম হেলাল, আল-আমীন শেখ, নাইম হাসিব, নজরুল ইসলাম বাবু, জাফর শেখ, আবুল কালাম কালু, সাইফুর রহমান জাহিদ, রফিকুল ইসলাম বাবু, মির আল-আমীন হোসেন, সাইদুল ইসলাম তুহিন, এজাজ শেখ, সুমন শিকদার রূপক, স্বপন রহমাতুল্লাহ, মাজহারুল ইসলাম রাসেল, আলী আকবর, আঃরহিম বাদশা, সরদার মাহিম উল হক, মোঃ ইউসুফ শেখ, মোশারফ হোসেন, শেখ নাজিম, ইউনুস মোল্লা, মেহেদী হাসান বাপ্পি, মনজুর শাহী রুবেল, আবদুল্লাহ কিমিয়া সাদাত, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার, শাকিল আহমেদ, খালেদ বিন ওলিদ শোভন প্রমুখ।
সন্ধ্যায় মশাল মিছিল : ঘটনার নিন্দা জানিয়ে সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল হয়েছে। জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে ফেরীঘাট মোড় থেকে মিছিল বের হয়ে শান্তিধামের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিতসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। সেই সাথে রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশী বাঁধা, হামলা, লাঠিচার্জ, গুলি টিয়ারসেল নিক্ষেপের নিন্দা জানানো হয়। মিছিলে অংশ নেন মিরাজুর রহমান মিরাজ, নাদিমুজ্জামান জনি, আয়ুব্ মোল্লা, শাহিন শেখ, শরিফুল ইসলাম বকুল, মঞ্জুর আরফিন, আব্দুল মালেক, রুবেল মীর, সাগর শেখ, শাহিন মোল্লা প্রমুখ সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগটনের নেতাকর্মীরা।
৪১ নেতাকর্মীর নামে মামলা: খুলনায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪১ জন নেতাকর্মীর নামে দুইটি মামলা দায়ের করেছেন পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার এসআই আলামিন ও এসআই আবু সাদেক বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্র জানায়, অনুমতি ছাড়া বিএনপি নেতারা সমাবেশের জন্য সকাল থেকে সংগঠনের কর্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা না সরে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশও নিজেদের আত্মরক্ষার জন্য তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ছয় জন সদস্য আহত হয়। রাতে সংগঠনের ৪২ জন সিনিয়র নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন যার নং ৩৬ ও ৩৭। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরও এ মামলায় আটক দেখানো হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।











































