Home আঞ্চলিক খুলনায় মঞ্জু, মনি, এজাজ ও মোর্তজাসহ বিএনপির ৪১ জন নেতাকর্মীর নামে দুই...

খুলনায় মঞ্জু, মনি, এজাজ ও মোর্তজাসহ বিএনপির ৪১ জন নেতাকর্মীর নামে দুই মামলা

12

স্টাফ রিপোর্টার।।

খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির ৪১ জন নেতাকর্মীর নামে দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরো ১২০জনকে আসামী করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার এসআই আলামিন ও এসআই আবু সাদেক বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, অনুমতি ছাড়া বিএনপি নেতারা সমাবেশের জন্য সকাল থেকে সংগঠনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা না সরে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশও নিজেদের আত্মরক্ষার জন্য তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ছয় জন সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

৩৬ নম্বর মামলার আসামীরা হলেন ১. মেহেদী হাসান সোহাগ ২. মোস্তফা ৩. শেখ জামিরুল ইসলাম জামিল ৪. শেখ হেদায়েত হোসেন ৫. মো. জাহাঙ্গীর আলম ৬.  নজরুল ইসলাম মঞ্জু ৭. মনিরুজ্জামান মনি  ৮. মতিউর রহমান বুলেট ৯. মো. মাসুদ খান বাদল ১০. অধ্যক্ষ তারিকুল ইসলাম ১১. মিলন সরদার ১২. সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ১৩. নাজমুল হাসান নাসিম ১৪. সিরাজুল হক নান্নু ১৫. মো. আবু সাঈদ খান ১৬. নাজির উদ্দিন নান্নু ১৭. আমির এজাজ খান ১৮. চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ১৯. রবি ২০. শরিফুল ইসলাম বাবু ২১.মো. ইরফান হোসেন ২২. মুন্না ২৩. মনিরুল ইসলাম বাপ্পি ২৪. আসাদুজ্জামানমুরাদ ২৫. মোসা. রোকেয়া ফারুক ২৬. আজিজা খানম এলিজা ২৭. নওশাদ ২৮. মাসুদুজ্জামান সহ অজ্ঞাত ৬০/৭০ জন ।

মামলা নম্বর ৩৭ এর আসামী হলেন ১. মোল্লা ইউনুস ২. তৌহিদুজ্জামান মুকুল ৩. মো. সাহারুজ্জামান মোর্তজা ৪.শফিকুল আলম তুহিন, ৫. আব্দুল মান্নান মিস্ত্রি ৬. মাহাবুব হাসান পিয়ারু ৭. ইসতিয়াক হোসেন ইস্তি ৮. গোলাম মোস্তফা ৯. হেলাল আহমেদ সুমন ১০. একরামুল হক হেলাল ১১. আজিজুল হাসান দুলু ১২. তাজিম বিশ্বাস ১৩. মাসুদ পারভেজ বাবুসহ ৪০/৫০ জন।