সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের তিন প্রার্থী জয় পেয়েছেন। বাকি ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৩টিতে স্বতন্ত্র এবং একটি করে জয় পেয়েছেন জাতীয় পার্টি ও জামায়াতের সমর্থিত প্রার্থী।
বাশদহা ইউনিয়নে আওয়ামী লীগের মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের মো. আজমলউদ্দীন ও ব্রক্ষরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আলাউদ্দীন জয় পেয়েছেন।
এছাড়া ধুলিহরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বৈকারী আওয়ামী লীগের বিদ্রোহী আবু মোস্তফা কামাল, শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী লুৎফর রহমান জয় পেয়েছেন।
এছাড়া লাবসা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি নেতা) আব্দুল আলিম, বল্লী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি নেতা) অ্যাড. মো. মহিতুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র) কবির হোসেন মিলন, ভোমরা ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত ইসরাইল গাজী ও কুশখালী ইউনিয়নে মাওলানা আব্দুল গফ্ফার (জামায়াত) জয় পেয়েছেন।











































