Home আঞ্চলিক নড়াইলের ৪ ইউপিতে বিদ্রোহী, ৮টিতে আ.লীগের জয়

নড়াইলের ৪ ইউপিতে বিদ্রোহী, ৮টিতে আ.লীগের জয়

13

  নড়াইল প্রতিনিধি ।।

নড়াইলের ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটে ৮টিতে নৌকা, ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে স্বতন্ত্র (বিএনপি নেতা) নির্বাচিত হয়েছে।

নৌকার জয়ী প্রার্থীরা হলেন- হবখালী ইউনিয়নে টিপু সুলতান, আউড়িয়া ইউনিয়নে এস এম পলাশ, মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা, মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী, কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস, চন্ডিবরপুর ইউনিয়নে আজিজুর রহমান ভূঁইয়া, সিঙ্গাশোলপুর সাইফুল ইসলাম হিট্টু ও শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস।

এছাড়া শাহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউর রহমান, বাঁশগ্রাম ইউনিয়নে রফিকুল ইসলাম, ভদ্রবিলা ইউনিয়নে সজিব হোসেন, তুলারামপুর ইউনিয়ন টিপু সুলতান স্বতন্ত্র জয় পেয়েছেন। বিছালী ইউনিয়নে হেমায়েত হোসেন স্বতন্ত্র (বিএনপি নেতা) নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।