Home আঞ্চলিক মহেশপুরে ১২ ইউপি নির্বাচনে ৬টিতে নৌকা ও ৬টিকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মহেশপুরে ১২ ইউপি নির্বাচনে ৬টিতে নৌকা ও ৬টিকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

35

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৬টিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও ৬টিতে সতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রাপ্ত ফলাফলে ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ ই নভেম্বর) সকাল ৮ থেকে ১১৬ কেন্দ্র বিকাল ৪চার পর্যন্ত ভোট গ্রহন চলে।

এতে নির্বাচিত হয়েছেন এসবিকে ইউনিয়নে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী আরিফান হাসান চৌধুরী নুথান (আনারস), তার নিকটতম প্রার্থী ছিলেন শামীমা সুলতানা শিউলী  (নৌকা), ফতেপুর ইউনিয়নে বিজয়ী গোলাম হায়দার নান্টু (মটর সাইকেল), নিকটতম প্রাথী সিরাজুল ইসলাম সিরাজ  (নৌকা), পান্তাপাড়া ইউনিয়নে বিজয়ী মাজহারুল ইসলাম স্বপন (আনারস) নিকটতম প্রার্থী ইসমাইল হোসেন  (নৌকা), স্বরুপপুর ইউনিয়নে বিজয়ী মিজানুর রহমান  (নৌকা) তার নিকটতম প্রার্থী হুমায়ন কবির (আনারস) শ্যামকুড় ইউনিয়নে বিজয়ী জামিরুল ইসলাম (মটরসাইকেল) নিকটতম ছিলেন আমানউল্লাহ আমান  (নৌকা) নেপা ইউনিয়নে বিজয়ী শামছুল হক মৃধা  (নৌকা) নিকটতম প্রার্থী নূরে আলম মনু (মটর সাইকেল), কাজিরবেড় ইউনিয়নে বিজয়ী প্রার্থী ইয়ানবী (মোটরসাইকেল) নিকটতম ছিলেন বিএম সেলিম রেজা  (নৌকা) বাঁশবাড়ীয়া ইউনিয়নে বিজয়ী নাজমুল হুদা জিন্টু (চশমা) নিকটতম প্রার্থী ইমদাদুল হক ইন্তা (আনারস), যাদবপুর ইউনিয়নে বিজয়ী সালাহ উদ্দিন  (নৌকা) নিকটতম ছিলেন হাবিবুর রহমান  (মটরসাইকেল) নাটিমা ইউনিয়নে বিজয়ী আবুল কাশেম মাষ্ঠার  (নৌকা) নিকটতম প্রার্থী আজাদুর রহমান আজাদ (মটরসাইকেল), মান্দারবাড়ীয়া ইউনিয়নে বিজয়ী আমিনুর রহমান  (নৌকা) তার নিকটতম প্রার্থী শফিদুল ইসলাম (আনারস) আজমপুর ইউনিয়নে বিজয়ী শাহাজাহান আলী  (নৌকা) তার নিকটতম প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম (আনারস)।

এসকল কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য ৮১৩ জন পুলিশ, ১৯৭২ জন আনসার ও তিন প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়। সকালে ভোটারদের উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন বাড়তে থাকে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।