Home আঞ্চলিক ডুমুরিয়ায় ১৪টি ইউপি নির্বাচনে নৌকা ২; স্বতন্ত্র ১২

ডুমুরিয়ায় ১৪টি ইউপি নির্বাচনে নৌকা ২; স্বতন্ত্র ১২

7

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে ১৪টি ইউনিয়নে নৌকা দুই ও ১২জন স্বতন্ত্র চেয়ারপ্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী ও ভোটারদের শতস্ফুর্তভাবে উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে নতুন ১০ ও সাবেক ৪জন প্রার্থী বিজয়ী হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে ডুমুরিয়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে ধামালিয়া ইউনিয়নে আনারস প্রতীকে জহুরুল হক, রুঘুনাথপুর ইউনিয়নে আনারস প্রতীকে মনোজিৎ বালা, রুদাঘরা ইউনিয়নে আনারস প্রতীকে গাজী তৌহিদুজ্জামান, খর্ণিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে শেখ দিদারুল হোসেন দিদার, আটলিয়া ইউনিয়নে আনারন প্রতীকে শেখ হেলাল উদ্দিন, শোভনা ইউনিয়নে মটরসাইকেল প্রতীকে সুরঞ্জিত কুমার বৈদ্য,

শরাফপুর ইউনিয়নে চশমা প্রতীকে শেখ রবিউল ইসলাম, সাহস ইউনিয়নে আনারস প্রতীকে মোল্যা মাহাবুবুর রহমান, ভান্ডারপাড়া ইউনিয়নে মটরসাইকেল প্রতীকে গোপাল চন্দ্র দে, ডুমুরিয়া ইউনিয়নে চশমা প্রতীকে গাজী হুমায়ুন কবির বুলু, রংপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে সমরেশ মন্ডল ও গুটুদিয়া ইউনিয়নে ঢোল প্রতীকে শেখ তুহিনুল ইসলাম তুহিন এবং নৌকা প্রতীকে মাগুরাঘোনা ইউনিয়নে রফিকুল ইসলাম হেলাল ও মাগুরখালী ইউনিয়নে বিমল কৃষ্ণ সানা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।