যশোর প্রতিনিধি।।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপের যশোরের চৌগাছায় বিছিন্ন কিছু ঘটনা বাদে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইতি মধ্যে বেসরকারিভাবে সব কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানদের ফলাফল পাওয়া গেছে।
১ নং ফুলসারা ইউনিয়ন পরিষদের মেহেদী মাসুদ চৌধূরী (নৌকা), ২ নং পাশাপোল ইউনিয়ন পরিষদের অবাইদুল ইসলাম সবুজ(নৌকা), ৩নং সিংহঝুলী ইউনিয়ন পরিষদের হামিদ মল্লিক (চশমা –স্বতন্ত্র), ৪ নং ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের এস এম মোমিনুর (আনারস-স্বতন্ত্র), ৫নং চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের আবুল কাসেম(নৌকা), ৬নং জগদীশপুর ইউনিয়ন পরিষদের মাস্টার সিরাজুল ইসলাম (আনারস-স্বতন্ত্র), ৭নং পাতিবিলা ইউনিয়ন পরিষদের আতাউর রহমান লাল (আনারস-স্বতন্ত্র), ৮নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের মাসুদুল হাসান(আনারস-স্বতন্ত্র), ৯নং স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের নুরুল কদর(আনারস-স্বতন্ত্র), ১০ নং নারায়নপুর ইউনিয়ন পরিষদের শাহিনুর রহমান (নৌকা) ও ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের হবিবর রহমান (নৌকা)।
এর আগে ১ নং ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী নৌকা প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ৫নং চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের আবুল কাসেম নৌকা প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।











































