স্টাফ রিপোর্টার ।।
নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ৩জনকে ৪হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান এবং দীপা রানী সরকার জরিমানার আদেশ প্রদান করেছেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার মহোদয়ের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল এর তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ এর ৫ এর (চ,ছ) ধারার বিধান মোতাবেক ৩জন ব্যক্তিকে আইন লঙ্ঘন করে অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে ৪হাজার টাকা জরিমানা করা হয় ও সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসরণ করা হয় ।
অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক দুই হোটেল মালিককে নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশের সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যগন, জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা। আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।











































