Home আঞ্চলিক খুলনায় ড্রেজার ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

খুলনায় ড্রেজার ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

8

স্টাফ রিপোর্টার ।।

নগরীর রায়েরমহল দক্ষিণপাড়া হামিদ নগরের ড্রেজার ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান তপুকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। গত ২২ জুলাই সকাল ১১টার দিকে কেসিসি মার্কেটের সামনে এঘটনা ঘটে। এঘটনায় তিনি খুলনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন নগরীর দারোগা পাড়া আজিজুর রহমান রোডের মৃত. আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে হাফিজুর রহমান টিটু (৪০), গোপালগঞ্জ জেলা সদরের শুকতাইল এলাকার সিদ্দিক মোল্যার ছেলে আজমল মোল্যা (৩৫) ও গোপালগঞ্জ জেলা সদরের ভুঁইয়া পাড়ার সমু মোল্যার ছেলে কিশোর মোল্যা (৩৬)।  

অভিযোগ সুত্রে জানা যায়, নগরীর রায়েরমহল দক্ষিণপাড়া হামিদ নগরের মৃত. আব্দুল মজিদের ছেলে ড্রেজার ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান তপু বিবাদীদের সঙ্গে ড্রেজার ব্যবসা করেন। গত বছরের ১ ফেব্রয়ারি বিবাদীরা তপুর কাছ থেকে কাজের জন্য আনুষাঙ্গিক মালঅমালসহ একটি ড্রেজার মেশিন নেয় মাসিক চুক্তিতে। কিন্তু কোন মাসের টাকা না দেয়ায় তাদের কাছে তপুর পাওলা হয় ৬ লাখ টাকা। এছাড়া তপুকে না জানিয়ে ড্রেজারটি গোপালগঞ্জ নিয়ে যায়। গত ২২ জুলাই সকাল ১১টার দিকে কেসিসি মার্কেটের সামনে তপুর সঙ্গে বিবাদীদের দেখা হলে পাওনা টাকা ও ড্রেজার ফেরত চাইলে তারা তপুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়।  চলে যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দেয়। এঘটনা তপু খুলনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।