Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি শেখ খোকন গ্রেপ্তার

খুলনায় র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি শেখ খোকন গ্রেপ্তার

8

স্টাফ রিপোর্টার ।।

নগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার একটি বাড়িতে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি শেখ খোকন (৪২) কে  গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ । ৮ নভেম্বররাত সাড়ে ১১টায় লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন লবণচরা মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার মৃত. শেখ আব্দুল্লাহর ছেলে।

র‌্যাব-৬ জানায়, ৬ নভেম্বর দুপুরে ভিকটিম নাবালিকা (৭) কে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লবণচরা থানাধীন মোল্লাপাড়া মসজিদ লেন এলাকায় একটি বাড়িতে নিয়ে খোকন ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিম তার মাকে ঘটনাটি জানায়। ভিকটিমের মা বাদী হয়ে  খোকনকে আসামি করে লবণচরা থানায় মামলার করেনযার মামলা নং-৪। র‌্যাবের চৌকশ আভিযানিক দল শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে। পলাতক আসামীকে  গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরাতা বৃদ্ধি করে। ৮ নভেম্বর মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শেখ খোকনকে  গ্রেপ্তার করে। তাকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।