Home আঞ্চলিক খুলনা নগর আ’লীগের কর্মীসভা ও দোয়া মাহফিল শুক্রবার

খুলনা নগর আ’লীগের কর্মীসভা ও দোয়া মাহফিল শুক্রবার

15

খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুন নেছা লুৎফার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর পরই কর্মী সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের  মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এ্যাড. সাইফুল-তারা পরিষদের সোনাডাঙ্গা থানা এলাকায় নির্বাচনী ক্যাম্পেইন

খবর বিজ্ঞপ্তি।।


২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল-তারা পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা থানার বিভিন্ন ওয়ার্ডে সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা এ ক্যাম্পেইন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. বাচ্চু মিয়া, এ্যাড. তৈয়েবুর রহমান, এ্যাড. মনিরুজ্জামান ও এ্যাড. রকিবুল হাসান মিন্টুসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।