Home আঞ্চলিক সম্প্রীতি বিনষ্টকারীদের ছার দেওয়া হবে না- যুবলীগ নেতা পলাশ

সম্প্রীতি বিনষ্টকারীদের ছার দেওয়া হবে না- যুবলীগ নেতা পলাশ

73

খবর বিজ্ঞপ্তি।।


বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। চিরায়ত কাল ধরে এই সম্প্রীতির বন্ধন নিয়ে আমরা বেড়ে উঠেছি। সম্প্রীতি বিনষ্টকারীদের ছার দেওয়া হবে না।
তিনি বৃহষ্পতিবার সন্ধ্যায় নগরীর  দোলখোলার সানফ্লাওয়ার পূজা কমিটির ৫০ তম শ্রী শ্রী শ্যামা পূজার মন্দির পরিদর্শনকালে এই কথা বলেন। এই সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, সানফ্লাওয়ার পূজা উদযাপন কমিটির সভাপতি শিলু জিত সাহা, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, শেখ সাকিব, ইয়াসিন আরাফাত, ২৭নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন তপু, জিহাদুল ইসলাম জিহাদ, বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদাউস অনি, শাওন ভূঁইয়া, সৈকত দাশ, মুক্তাদুল ইসলাম সোহাগ,  মোঃ সিরাজ, শুভ সরকার, রতন বালা, অমিত বালা, সৌরভ সাহা, বাসুদেব সাহা, স্বদেব সাহা, অভিজিৎ, সৌরভ, মিল্টন, সৌরভ সাহা, তুতুল, নিলয় প্রমুখ।
এরপর নেতবৃন্দ নগরীর তালতলা আর্য্য মন্দিরসহ বিভিন্ন মন্দির প্রদর্শন করেন।