Home জাতীয় আওয়ামী লীগ দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছেঃ মির্জা ফখরুল

আওয়ামী লীগ দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছেঃ মির্জা ফখরুল

11

ঢাকা অফিস ।।

বিএনপি’মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশকে পঙ্গু বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে। এজন্য তাদের বিচার হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দলটির নেতা-কর্মীদের চাঁদাবাজি সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগন জেগে উঠলে ক্ষমতাশীনরা পালাবার পথ খুঁজে পাবে না।

মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের অর্থে নিজেদের পকেট ভারী করছে সরকারি দলের নেতা-কর্মীরা। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নিত্যপণ্যের দাম মানুষের কেনার সামর্থ্যের মধ্যে নেই বলেও মন্তব্য করেন তারা।