ঢাকা অফিস।।
ক্ষমতাসীন আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে শনিবার (৩০ অক্টোবর)। সকাল ১১ টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে সভাটি।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে নানান অভিযোগ এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন নিয়েও হতে পারে আলোচনা।
মতবিনিময় সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্য নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।











































