Home আঞ্চলিক রূপসার রাজ খাঁ হত্যা মামলায় জাবেদ মল্লিকের যাবজ্জীবন কারাদন্ড

রূপসার রাজ খাঁ হত্যা মামলায় জাবেদ মল্লিকের যাবজ্জীবন কারাদন্ড

10

স্টাফ রিপোর্টার ।।

খুলনা জেলার রূপসা থানার রহিমনগর গ্রামের যুবক রাজ খাঁ (১৯) হত্যা মামলার আসামি মো. জমশেদ ওরফে জাবেদ মল্লিক জমশেদ ওরফে জাবেদ (৩৩) কে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে  আদালত।

এছাড়াও জাবেদকে ২০১ ধারায় ৭বছর সশ্রম কারাদ- দেয়া হয়েছে। জাবেদ রূপসা থানার রহিমনগর গ্রামের  মো. মান্নান ওরফে মুরাদ মল্লিকের ছেলে। মামলার অপর আসামি একই গ্রামের মৃত. বাবু খাঁর ছেলে  মো. মিজান খাঁ (৪৫)’বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করো হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) খুলনার জেলা দায়রা জজ মশিউর রহমান চৌধুরী রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মনসুর আহমেদ মেহেদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ১জুন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের আমির আলীর  ছেলে রাজ খান (১৯) খুন হয়। হত্যার পর তার মস্তকবিহীন মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেয় আসামিরা। পুলিশ আঠারোবেকি নদীর চর থেকে ১জুন সকালে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এর আগে নিহতের পিতা আমীর আলী খা ছেলে নিখোঁজ হওয়ার ব্যাপারে রূপসা থানায় একটি জিডি করেন। অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে বলে পুলিশ মারফত তিনি জানতে পারেন। খবর জেনে তিনি থানায় যোগাযোগ করে তার ছেলের পোষাক দেখতে পেয়ে চিনতে পারেন। এঘটনায় এসআই আব্দুল খালেক বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১। ২০১৯ সালের ২৯ অক্টোবর জাবেদ মিজানকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন অর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় চার্জশিটভুক্ত ২৯জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেছে আদালত। রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন জেলা পিপি এড. শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াছ খান এপিপি মোছাম্মৎ শাম্মী আক্তার।