Home আঞ্চলিক খুলনায় ব্যবসায়ীর বাড়িতে ভাংচুর ও প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ (ভিডিও)

খুলনায় ব্যবসায়ীর বাড়িতে ভাংচুর ও প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ (ভিডিও)

14

স্টাফ রিপোর্টার ।।

নগরীর লবণচরা থানাধীন আমতলা ক্ষেত্রখালী এলাকার জমি ব্যবসায়ী মো. আরমান আহম্মেদ রনির বসত বাড়িতে ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে এঘটনা ঘটে। এঘটনা রনি লবণচরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন লবণচরা থানাধীন মোল্যাপাড়া মসজিদের সামনের বাসিন্দা মৃত. আব্দুল খালেকের  ৩ছেলে মো. সাইফুল্লাহ (৩৫), মো. নাসির উদ্দিন (৪৫) মো. ওবায়দুল্লাহ (৪২) এবং জব্বার মোল্যার ছেলে মো. জুয়েল (৩৮)।   

অভিযোগ সুত্রে জানা যায়, নগরীর লবণচরা থানাধীন আমতলা ক্ষেত্রখালী এলাকার মৃত সুলতান আহম্মেদ এর ছেলে মো. আরমান আহম্মেদ রনি বিবাদীদের সঙ্গে জমির ব্যবসা করেন। জমিজমার বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে রনির বসত বাড়িতে ভাংচুর চালায় বিবাদীরা। এসময় রনির ঘরের একোরিয়াম ভেঙ্গে ফেলে এবং জমির কাগজপত্র নগদ ৫৬ হাজার টাকা নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা বাড়িতে আগুন ধরিয়ে দিবে এবং  প্রাণনাশের হুমকি দেয়। এঘটনা রনি লবণচরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, আমতলা ক্ষেত্রখালী এলাকার একটি বাড়িতে ভাংচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।