Home আঞ্চলিক বটিয়াঘাটায় মামুন হত্যা মামলার ৩ আসামির আদালতে স্বীকারোক্তি

বটিয়াঘাটায় মামুন হত্যা মামলার ৩ আসামির আদালতে স্বীকারোক্তি

18

স্টাফ রিপোর্টার ।।

বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটায় মামুন হাওলাদার হত্যা মামলার ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর তাদের আদালতে হাজির করেন। এসময় তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাইফুজ্জামান রেকর্ড করেছেন। আসামিরা হলেন নয়ন দেবনাথ ওরফে মুদি নয়ন (২০), মো. রায়হান (১৯) ও মো. জাকারিয়া ওরফে জাকা (১৯)।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, সিআইডি তদন্ত করে প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সাহায্যে গত ২৪ অক্টোবর জিরোপয়েন্ট, ছাছিবুনিয়া, হরিনটানা থেকে আসামী তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা সিআইডি অফিসে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিস্তারিত বিবরণ দেয়। এর আগে দারোগার ভিটার রহিম সড়কের মোমিন ওরফে মোমিন শেখের ছেলে মো. সজল ওরফে সজল শেখ (২১) কে গ্রেপ্তার করে র‌্যাব।

মামলার বিবরণে জানা যায়, জামিজমা নিয়ে মেরাজের সাথে তাদের দ্বন্দ্ব। চার বছর আগে শেখ শহিদুল নামের এক শিশুকে অপহরণ করে হত্যা করে মিরাজ। ওই মামলায় তাদের ফাঁসানোর চেষ্টা করেও সে। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর হলে ওই মামলায় মেরাজকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। মূলত: এ হত্যাকান্ড নিয়ে মেরাজের সাথে তাদের বিরোধ। এ বিরোধের জেরে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর রাত্র আটটায় রহিম সড়ক সংলগ্ন বেনাপোল-মোংলা রেল লাইনে আসামিরা মামুন হাওলাদার (২১) কে ডেকে আনে। এ সময় এলোপাতাড়ি মারপিট ও বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাস্থলেই মামুনকে হত্যা করা হয়। এঘটনায় ভিকটিমের বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে বটিয়াঘাট থানায় মামলা দায়ের করেন যার নং-৮।