স্টাফ রিপোর্টার ।।
সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলার এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামি হলেন, নগরীর ৬নং মতিয়াখালী শেখ পাড়া এলাকার জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া হোসেন আলী শরীফের ছেলে আইয়ুব আলী শরীফ (৬০)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০০৯ সালে ১২ নভেম্বর আসামি আইয়ুব একটা ব্যাগে করে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে গল্লামারী ব্রীজ পার হচ্ছিল। ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে তাকে তল্লাশি করে। এ সময় তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় সার্জেন্ট মনির বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছরের ২ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার পিএসআই মজিদ বকুল আদালতে আইয়ুবকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলায় ৬ জন স্বাক্ষ্য প্রদান করেছেন। মামলাটি রাস্ট্রপক্ষে পরিচালনা করেন এপিপি এডভোকেট কাজী সাব্বির আহম্মেদ।











































