কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হলেন নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল রোডের মিরাজ মৃধা (২২)। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার তেতুলবাড়ীয়া গ্রামের ফরহাদ মৃধার ছেলে।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ৩০ পিস ইয়াবাসহ
মিরাজ মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে ডিবির অভিযানে ২কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী লেবুতলা মোড়ে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ অক্টোবর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া প্রাইমারী স্কুলের সামনের বাসিন্দা মো. নুর ইসলামের ছেলে মো. আলমগীর (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ২৫ অক্টোবর রাত দেড়টার দিকে নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী লেবুতলা মোড়ে অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম। এসময় এইচ টাওয়ারের সামনে থেকে ২কেজি গাঁজাসহ আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সক্রীয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৫ অক্টোবর রাত রাড়ে ৮টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারক হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ধানখালী গ্রামের চন্দ্র কান্ত মন্ডলের ছেলে হীরন কুমার মন্ডল (৩৫)।
র্যাব-৬ জানায়, ২৫ অক্টোবর রাত রাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ভূয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরি নিয়োগকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে জালিয়াতীর মাধ্যমে সরকারি দলিল, নিয়োগপত্র প্রস্তুত করতঃ খাঁটি হিসেবে ব্যবহার করে প্রতারনা করার অভিযোগে হীরন কুমার মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি জাল আইডি কার্ড, একটি জাল এইচএসসি মার্কসিট যা পুরাতন ও ফটোকপি করা, ৩টি জাল নিয়োগপত্র, ৬টি সহকারী শিক্ষক নিয়োগ ২০১১ এর মৌখিক পরীক্ষার ফরম, ২টি অগ্রণী ব্যাংক লিঃ এর চেক বই, ১০টি সিভি ও ২টি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন ও নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে।
বাগেরহাটে র্যাবের অভিযানে জালনোটসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলা সদরের খানজাহান আলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুত ও ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে বিপুল পরিমান জালনোটসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৫ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন বাগেরহাট জেলা সদরের কুলিয়াদাড় গ্রামের মো. বিল্লাল মোল্যার ছেলে মো. ইব্রাহিম মোল্যা (২২)।
র্যাব-৬ জানায়, ২৫ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বাগেরহাট জেলা সদরের খানজাহান আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ১০০টি ১০০০টাকার জালনোট (সর্বমোট এক লক্ষ টাকা) ও নগদ-১৩০৫ টাকাসহ ইব্রাহিম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
গিলাতলা ৫ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী আল রশিদ সরদার উঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আল রশিদ সরদার ২৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় গিলাতলা মিরবাড়ী সংলগ্ন মাদ্রাসার পাশে অফিসার পাশে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । অব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল আকবর এর সভাপতিত্বে আল মামুন ফারাজী ও মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল বারি ।সভায় বক্তব্য রাখেন আসাদুর রহমান, অব : ওয়ারেন্ট অফিসার আবু তালেব , সরদার আবু সাঈদ ,শিক্ষক নাজির আহমেদ , এরশাদ আলী,শফিকুল মাস্টার, ওয়ারেন্ট অফিসার আব্দুস সবুর, শেখ মোতালেব ,সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল হামিদ , হান্নান শেখ ,শেখ কেসমত আলী ,মোহাম্মদ এয়ার আলী , আজিজ শেখ, মুন্সি আবুল হোসেন শেখ আফজাল হোসেন আজিদ শেখ , রশিদ শিকদার প্রমুখ। উঠান বৈঠকে ওয়ার্ডের শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন এবং দলমত নির্বিশেষে ওয়ার্ডের উন্নয়নের স¦ার্থে আল রশিদ সরদারকে ১ম বারের মত ভোট প্রদান করার অঙ্গিকার ব্যাক্ত করেন ।
ডুমুরিয়ায় ৩৭জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য সহ ৩৭জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ালেন।গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিনে প্রার্থীরা স্ব-স্ব উদ্ধ্যোগে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান,১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন,সংরক্ষিত মহিলা আসনে ১৬২জন ও সাধারন সদস্য পদে ৫৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল।দাখিলকৃত প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধামালিয়া ইউনিয়নে বাবুল আকতার,আনিচুর রহমান,রুদাঘরা ইউনিয়নে মনিরুল ইসলাম,খর্ণিয়া ইউনিয়নে সেখ সাহিনুর হোসেন,মাগুরখালী ইউনিয়নে দীনবন্ধু বালা,ডুমুরিয়া সদরে জামিল আকতার লেলিন,রংপুর ইউনিয়নে শিবুপদ জোয়ার্দার,মাগুরাঘোনা রশিদা বেগম ও নজরুল ইসলাম এবং আটলিয়া ইউনিয়নে এবিএম শফিকুল ইসলামসহ ১০জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।সংরক্ষিত মহিলা আসনে গুটুদিয়া ইউনিয়নে কনিকা বৈরাগী নামের ১জন ও সাধারন সদস্য পদে মোট ২৬জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বাকী ৭৪২জন প্রার্থী আগামী ১১ নভেম্বর ভোট যুদ্ধে অংশ গ্রহন করবে।
ডুমুরিয়ায় থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওসি মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে থানা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ।ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শারমিন আকতার রুমা,মাওলানা আব্দুর রহমান,পূজা উদযাপন কমিটির নেতা অশোক কুমার আচার্য প্রমূখ।সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
ডুমুরিয়ায় নির্বাচনী প্রচারনায় পিছিয়ে নেই সদস্য প্রার্থীরা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারনায় পিছিয়ে নেই সাধারন সদস্য পদের প্রার্থীরাও।দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে আসছেন তারা।এ নিয়ে কথা হয় সদর ইউনিয়নের ইউপি সদস্য শেখ কবিরুল ইসলামের সাথে।তিনি বলেন ডুমুরিয়া সদরে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসন প্রার্থীদের পাশাপাশি সাধারন সদস্য পদের প্রার্থীরাও দিনরাত মাঠ চষে বেড়াচ্ছে।তবে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছে ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জিএম আছাবুর রহমান।তিনি একজন সৎ,যোগ্য ও বিশিষ্ট সমাজ সেবক।এ প্রসঙ্গে জিএম আছাবুর রহমান বলেন,নিয়মিত প্রচার-প্রচারনায় অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দিনব্যাপি স্বর্ণপাড়া,পূর্ব ডুমুরিয়া,বাজার,কলেজ পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়েছে। এসময় সাথে ছিলেন মোতালেব মোল্যা,রেজাউল করিম,মিজানুর রহমান গাজী,মুনছুর মোল্যা,সাইকুল গাজী,সবুজ শেখ,ইমরান গাজী,রাকিব হাসান,জাহিদ হাসান জিয়া,জাহিদ খান,রাজ গাজী,মকবুল ফকির,সবুর শেখ,খোকন গাজী।
খুলনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে পুলিশের বাঁধা, তিন কর্মী আহত
খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশী বাঁধায় পন্ড হয়েছে। পুলিশ বিনা উস্কানীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে কর্মসূচিস্থলের মাইক বন্ধ করে দেয়, ব্যানার কেড়ে নেয়। এ সময় কয়েকজন কর্মীকে গ্রেফতার করতে চাইলে নেতৃবৃন্দের সাথে ধস্তাধস্তি হয়। ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনায় তিন কর্মী আহত হন।
বিকেল সাড়ে ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন শুরু করে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশ থেকে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা ও মুনাফালোভী সিন্ডিকেটকে দায়ি করেন। সরকারের লুটপাটের কারণে মুদ্রাস্ফীতি মারাত্মক পর্যায়ে পৌছেছে। শুধু তাই নয়, সরকার সাম্প্রাদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর দায়ভার চাপানোর চেষ্টা করছে।
বক্তব্য চলাকালে বিকেল ৪টার দিকে খুলনা থানার সামনে থেকে বিপুল সংখ্যক পুলিশ কর্মসূচিস্থলে এসে পৌছান। তারা তৎক্ষণাত সমাবেশ বন্ধ করতে নির্দেশ দেন। এ সময় দলীয় নেতাদের সাথে বেশ কিছু সময় বাকবিতন্ডা চলে। এক পর্যায়ে পুলিশ কর্মসূচির ব্যানার ছিনিয়ে নেয় এবং মাইক বন্ধ করে দেয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতকর্মীদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কর্মীরা রাজপথ ছাড়তে না চাইলে বাঁশি বাজিয়ে লাঠি উচিয়ে তেড়ে যায় তারা। এ সময় কয়েকজনকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে নেতৃবৃন্দের ধস্তাধস্তি হয়। তখন স্বেচ্ছাসেবক দল নেতা ব্রোজেন ঢালী, বাপ্পী ও খোকন আহত হন। প্রায় আধাঘন্টা সময়ব্যাপি সেখানে চরম উত্তেজনা চলতে থাকে। পুলিশ থানার মোড় থেকে হেরাজ মার্কেট পর্যন্ত রাস্তায় বা ফুটপাতে কাউকে দাঁড়াতে দেয়নি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি তৈয়েবুর রহমান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি ছিলেন খান জুলফিকার আলী জুলু, শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ইবাদুল হক রুবায়েদ, ইসতিয়াক আহমেদ ইস্তি, আজিজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মহানগর কমিটির সভাপতি একরামুল হক হেলাল। আতাউর রহমান রনু ও ফারুক হিল্টনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন আনো, সাইফুল ইসলাম মল্লিক, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, খায়রুজ্জামান সজীব, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, কামরুল ইসলাম, এস এম শফি, পলাশ মোল্লা, আবু তাহের হীরা, রেজাউল ইসলাম, ভূট্টো, আসলাম ঢালী, মোতালেব শেখ, আবুল কালাম, মিজান সরদার, মেহেদী হাসান বাবু, মোশারফ শিকদার, এস এম রফিকুল ইসলাম, ব্রজেন ঢালী, টিটু জমাদ্দার, শামীম আহসান, আব্দুল কাদের জনি, আবু তাহের, নজরুল ইসলাম, সাইফুর রহমান, জাহিদ, লাবু বিশ্বাস, আলাউদ্দিন, আল আমিন সরদার রতন, মঞ্জুর শাহিন রুবেল, কবির গাজী, নজরুল ইসলাম বাবু, আছাদুজ্জামান বিপ্লভ, শাহাবুদ্দিন, আলমগীর হোসেন, হারুন শেখ, খাজা, কার্ত্তিক, বাপ্পী, নিয়াম মল্লিক, জাবেদ শেখ, রফিকুল, ইফনুস, শিহাবুল ইসলাম শিহাব প্রমুখ।
সাতক্ষীরায় “মিডিয়া ফেলোশিপ-২০২১” উপলক্ষে এডভোকেসি সভা ও সনদ বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় “মিডিয়া ফেলোশিপ-২০২১” উপলক্ষে এডভোকেসি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৈনিক পত্রদূতের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আনিসুর রহিমের সভাপতিত্বে এডভোকেসি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় এডভোকেসি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শরিফুল্লাহ কায়সার সুমন, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ও এস এম শহিদুল ইসলাম প্রমূখ।
সনদ বিতরণে নারী ও শিশু শ্রমিকদের কর্ম পরিবেশ মজুরি বৈষম্য সহ নানান দিক নিয়ে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পুরো একমাসব্যাপী প্রশিক্ষণ নেয়। সেখান থেকে ১০ জনকে বেছে নেওয়া হয়। তাদের মধ্যে আছে, সুভাস চৌধুরী যুগান্তর ও এনটিভি, মিজামুর রহমান জনকন্ঠ, রুহুল কুদ্দুস নিউ এজ ও সময়ের খবর, ইব্রাহিম খলিল খোলা কাগজ, ইব্রাহিম খলিল দৈনিক পত্রদূত, আসাদুজ্জামান সরদার ঢাকা ট্রিবিউট, নাজমুল শাহাদাৎ জাকির দৈনিক পত্রদূত, কৃষ্ণ মোহন ব্যানার্জী কালের চিত্র, আব্দুল জলিল মোহনা টিভি ও সময়ের কথা, এসএম শহিদুল ইসলাম। তাদের মধ্যে থেকে তিন জনকে সাংবাদিকতার জন্য বিশেষ পুরষ্কারের ভূষিত করা হয়। এরমধ্যে প্রথম স্থান অধিকার করেন আসাদুজ্জামান সরদার, দ্বিতীয় স্থান অর্জন করেন এসএম শহীদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন আব্দুল জলিল।
অগ্রগতি সংস্থার আম্বাস প্রকল্প আয়োজিত মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অগ্রগতি সংস্থার আম্বাস প্রকল্প আয়োজিত মানবপাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওসি মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস। প্রকল্প উপস্থাপন করেন সংস্থার সমন্বয়কারী অসীত ব্যানার্জি। জেলা প্রকল্প সমন্বয়কারী কাজী তৈয়েবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শওকত হোসেন, এসআই সুশান্ত পাল, জাকির হোসেন, পূজা পরিষদের সভাপতি গৌরহরি দাস, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, উপজেলা সমন্বয়কারী মোঃ জিয়াউল ইসলাম প্রমুখ।
গিলাতলা ৬ নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোক্তাদির খানের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ০৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোক্তাদির খান মঙ্গলবার সন্ধায় ওয়ার্ডের গাফফারফুড মোড়, পালপাড়ামোড়, মক্তবমোড় সহ বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন । গনসংযোগ কালে তিনি বলেন সাধারন মানুষের সেবা করা লক্ষ নিয়ে ১ম বারের মত নির্বাচনে অংশগ্রহন করছি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে গিলাতলা দক্ষিনপাড়াকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন এ জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন । গনসংযোগ শেষে দক্ষিন গিলাতলা পালপাড়া মোড়ে সুনিল দত্তের সভাপতিত্বে পথ সভায় বক্তৃতা করেন ।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার ৪৬ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় মঙ্গলবার সাত হাজার ৪৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার চারশত ৯৫ জন এবং মহিলা তিন হাজার পাঁচশত ৫১ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এক হাজার ছয়শত ৯০ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার তিনশত ৫৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৩৫ জন, বটিয়াঘাটায় চারশত জন, দিঘলিয়ায় তিনশত ৮৯ জন, ডুমুরিয়ায় চারশত ৫৮ জন, ফুলতলায় তিনশত ৮৬ জন, কয়রায় এক হাজার ১০ জন, পাইকগাছায় এক হাজার আটশত ৭৮ জন, রূপসায় তিনশত ৩০ জন ও তেরখাদায় তিনশত ৭০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে দুই হাজার চারশত পাঁচ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার ছয়শত ১৫ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্ত থেকে আজ মংগলবার বিকেলে ১৭০ বোতল ফেনসিডিলসহ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, মাদক বেচাকেনার গোপন খবরে, সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে টলি ব্যাগে রক্ষিত ১৭০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে শার্শা থানায়।
১ কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ৮৮ কোটি টাকা মূল্যের ১ কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল ও ২১০০ কেজি ইলিশ মাছ আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র ও উপকুলীয় এলাকার নদ-নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশঢ়ল§য় দ্মন্ড¡ব£ঁ ল¡ব্জ¡ঢ়¡ঁ বিতরণ করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযান গত ০৪ অক্টোবর ২০২১ হতে শুরু হয়ে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলে। অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
রূপসায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ এবং জেল-জরিমানা
রূপসা প্রতিনিধি :
রূপসায় বাল্য বিয়ের চেষ্টার ঘটনায় বর পক্ষের অভিভাবক ও কাজিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জানা যায়, গত ২৫ অক্টোবর সোমবার সন্ধায় রূপসার জাবুসা গ্রামে হাবিবের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সহায়তায় বাল্য বিয়ে পড়ানোর সময় কাজি মো. রেজাউল হক, বর লিংকন ও নবম শ্রেণির ছাত্রী নাইমা আক্তার ও তার পিতা নজরুল ইসলাম এবং বাড়ির মালিক হাবিব কে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে কাজি ও মেয়ের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন- ২০১৭ এর ধারায়, ৬ মাস করে কারাদ- প্রদান করা হয় এবং অপর দুইজন বাড়ির মালিক হাবিবকে বিশ হাজার (২০,০০০) টাকা এবং বর লিংকন কে ত্রিশ হাজার (৩০,০০০) হাজার টাকা। মোট ৫০,০০০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকতা রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দ-াদেশ প্রদান করেন।
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাম্প্র্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, সাধারন সম্পাদক গোবিন্দ মল্লিক, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল মন্ডল, ইমাম পরিষদের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ইমদাদুল্লাহ, ঈমাম পরিষদ নেতা মুফতি সালিমুল্লাহ, মাওঃ মেজবাউদ্দীন, ইসলালামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মুফতি ইয়াসিন, হাফেজ জাহিদ হাসান, মাওঃ বজলুর রহমান,স্বপন সরকার প্রমূখ।
বটিয়াঘাটায় রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটায় বে-সরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় অপরাজিতার সভাপতি মিনারা আজাদ এর সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোবিন্দ রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণ পদ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিএনপির সিঃ সহ-সভাপতি কামরুল ইসলাম, অবঃ অধ্যাপক গৌর দাস পাল, অপরাজিতা দিলারা বেগম, নারী নেত্রী মর্জিনা বেগম, প্রতিভা বিশ্বাস, বন্ধনা রায়, অপরাজিতার উপজেলা সমন্বয়কারী কল্যাণী রায় প্রমূখ ।
সমাজসেবার মাধ্যমে সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হয়ে থাকে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন ও সমাজ সেবা অধিদপ্তর-খুলনা’র সাথে নির্বাচিত ৯টি স্লামের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটিসমূহের (ঈউঈ) যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সচেতন করে তুলতে এক অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার সকালে সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
জার্মান ভিত্তিক দাতা সংস্থা জিআইজেড-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত ‘‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ/আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড’’ (টগওগঈঈ/ টগগখ) প্রকল্পের আওতায় ই-সলভ ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র কর্মশালায় উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হয়ে থাকে। এ কথা সত্য যে, নি¤œ আয়ের পরিবারের সদস্যগণ সরকারের সকল সেবা সম্পর্কে অবগত নয়। ফলে সরকারের জনহিতকর অনেক সেবা যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। সরকারি সেবাসমূহ সম্পর্কে তাদের সচেতন করা গেলে দু:খী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সিটি মেয়র মহানগরীতে সেবামূলক কাজে নিয়োজিত সকল সরকারি বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য সফলভালে বাস্তবায়নে সংস্থাসমূহে কর্মরতদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, সরকারি সামাজিক সেবাসমূহে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টিতে সমাজসেবা বিভাগ, সিটি কর্পোরেশন ও সিডিসিসমূহের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করাই প্রকল্পটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কেসিসি ও সমাজসেবা অধিদপ্তরের সাথে সিডিসিসমূহের দ্বি-মাসিক সভা আয়োজনের মাধ্যমে কমিউনিটির সদস্যদের সরকারি সামাজিক সেবাসমূহ সম্পর্কে সচেতন করে তোলা সম্ভব বলে সভায় জানানো হয়। দ্বি-মাসিক সভা অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য যেন যথাযথভাবে সম্পাদিত হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্যই আজকের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় নির্বাচিত স্লামগুলি হচ্ছে উকিলবাড়ি, আলমনগর, রায়েরমহল, বোখারীপাড়া, মোল্লাপাড়া, মতিয়াখালী মেইন রোড (৫নং গলি), আনসার উদ্দিন সড়ক, গ্রীণল্যান্ড (বি-ব্লক) ও প্লাটিনাম মিল (১নং গেট)।
সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক মো: মোতাহার হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক। স্বাগত বক্তৃতা করেন জিআইজেড-এর এ্যাডভাইজার (মনিটরিং এন্ড টেকনিক্যাল কোঅর্ডিনেশন) মো: আতিয়ার রহমান, বিষয়বস্তুর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ই-সলভ ইন্টারন্যাশনাল-এর কোঅর্ডিনেটর মো: মেহেদী পারভেজ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। কেসিসি’র কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন, মো: মনিরুজ্জামান, মো: আরিফুর রহমান মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, কনিকা সাহা, আর্কিটেক্ট রেজবিনা খানম, তথ্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা এস এম সাঈদ কামাল প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও সিডিসি নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী ও প্রশিক্ষন প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল করীম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই। মহামারী করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নেয়নি। এই করোনা প্রতিরোধেও হাত ধোয়া সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান অতিথিরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় এসব আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও চার শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মোরেলগঞ্জ উপজেলার চোমড়া গ্রামে কোহিনুর সমাজ কল্যান সংস্থার আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার। এসময়, কোহিনুর সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান গাজী আক্কাস আলী, ইউপি সদস্য ফেরদৌসী খানম, নজরুল ইসলাম, সোহাগ শেখ, মাওঃ আবুল বাসার দিদার, শেখ মোক্তার আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন নানা বয়সের চার শতাধিক শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
এর আগে কোহিনুর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে তেলিগাতী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোরশেদা আক্তার ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
মহেশপুর সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ৩জন আটক
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের মাটিলা বিওপির এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১জন পুরুষ ও ২ জন নরী রয়েছে। তাদের সবার বাড়ি রংপুর জেলায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার গভীর রাতে মাটিলা বিওপির এলাকার একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।
তারা প্রতেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে কোস্ট গার্ডের সাফল্য
মোংলা প্রতিনিধি
ইলিশের প্রজনন মৌসুমকে ঘিরে মা ইলিশ সংরক্ষণে উপকূল জুড়ে অভিযান চালায় কোস্ট গার্ড। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিনে কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদীতে ৩ হাজার ৪৯ টি অভিযান পরিচালনা করেন। ওই সকল অভিযানে ২শ ৩৩ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার মিটার বিভিন্ন ধরণের অবৈধ জাল, ৯ হাজার ৮শ ৩২ কেজি ইলিশ মাছ, ১শ ১৫ টি বোট ও ২শ ৫৭ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত ওইসব অবৈধ জাল স্থানীয় প্রসাশন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানাসহ গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেয়া হয়। এ সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি।
খুবিতে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার প্রযুক্তিতে খুলনাঞ্চলের প্রথম বৃহদাকার উন্মুক্ত ছাদ নির্মাণ
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ছাদের উন্মুক্ত অংশে দৃষ্টিনন্দন টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বৃহদাকার উন্মুক্ত ছাদের উপর খুলনাঞ্চলে এ ধরনের কাজ এই প্রথম। ৫০০ বর্গমিটার আয়তনের উন্মুক্ত ছাদের টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের চুক্তি মূল্য ছিলো ৫৫ লাখ ৭৯ হাজার টাকা। গ্রাউন্ডফ্লোর থেকে প্রায় ৫০ ফুট উচ্চতায় এই টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার ছাদ নির্মাণ করা হয়। এক্ষেত্রে গ্রাউন্ড থেকে ছাদ পর্যন্ত কোনো পিলার ব্যবহার করা হয়নি। ছাদের উপরের অংশে আনুভূমিকভাবে স্ট্রাকচার করে পিরামিড আকৃতির ৯টি মডিউলে প্রায় ৫০০ বর্গমিটার আয়তনের উপর এই টেনসাইল মেমব্রেন বসানো হয়েছে। টেনসাইল মেমব্রেন ছাদটি ঝড়-বৃষ্টি প্রতিরোধী, তবে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে।
এই ছাদ নির্মাণের ফলে ভবনের নীচতলার চারুকলা ইনস্টিটিউটের তিনটি ডিসিপ্লিন উপকৃত হবে। এখানে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী ও সেমিনার সিম্পোজিয়ামের আয়োজনও সম্ভব হবে। গত বছর সেপ্টেম্বরে এ এল এম টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার লিমিটেডের সাথে উক্ত টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের এক চুক্তি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে নির্মাণকাজ সম্পন্নের পর তা যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। এই ছাদের নীচে গ্রাউন্ডে এখন ৩-৪ শ’ লোকের যে কোনো সভা, অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে। তাছাড়া এখানে প্রদর্শনী গ্যালারি করা যাবে বলে আশা করা হচ্ছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান ড. নিহার রঞ্জন সিংহ বলেন, এটা আমাদের জন্য খুব ভালো খবর। এই ছাদ নির্মাণের অভাবে এতোদিন বিশাল গ্রাউন্ড ফ্লোরটি কাজে লাগানো যাচ্ছিলো না। এখন ছাদের পাশাপাশি গ্রাউন্ড ফ্লোরটির উন্নয়নে ও ডেকোরেশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা নিয়ে কাজ সম্পন্ন হলে এখানেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করতে পারবো। স্থায়ী গ্যালারি না হওয়া পর্যন্ত এখানেই সেই সুযোগ সৃষ্টি সম্ভব।
শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে লিটন সভাপতি-মহিদুল সম্পাদক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক খোলা কাগজ পত্রিকার ইসমাইল হোসেন লিটন সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের মহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, আজীবন সদস্য বাবুল দাস ও আসাদুজ্জামান মিলন। ২৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় ১১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষনা করে নির্বাচন কমিশন।
কার্য নির্বাহী কমিটির অন্যরা হলেন সহসভাপতি নজরুল ইসলাম আকন (৭১টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (নয়া দিগন্ত ও খুলনাঞ্চল), কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন (সময়ের খবর), প্রকাশনা সম্পাদক সাবেরা ঝর্ণা (মানব কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আলী (ইত্তেফাক), বাবুল দাস (যুগান্তর), আসাদুজ্জামান মিলন (নিউনেশন), আমিনুল ইসলাম সাগর (ভোরের দর্পণ), হুমায়ুন কবির (সমকাল)।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পশুর নদী, সুন্দরবন ও সাগরে ইলিশ ধরতে নেমেছেন মোংলাসহ উপকূলের জেলেরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মোংলার পশুর নদী, সুন্দরবন ও সাগরে মাছ ধরতে নেমেছেন উপকূলের জেলেরা। সোমবার দিবাগত রাত ১২টার পর এ নিষেধাজ্ঞা শেষ হয়। ফলে রাতেই মোংলার জেলেরা নদীতে জাল না ফেললেও মঙ্গলবার দুপুরের জোয়ারে জাল ফেলতে শুরু করেছেন। দিনে-রাতের দুই জোয়ারের সময় জেলেরা ইলিশের জাল ফেলে থাকেন। মোংলায় প্রায় ২ হাজার ইলিশের জেলে রয়েছে। যার অধিকাংশই গত রাতে ও মঙ্গলবার ভোরে ইলিশ ধরতে গভীর সাগরে রওনা হয়ে গেছেন। বাকীরা জাল ধরছেন পশুর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে।
জাতীয় মৎস্যজীবি সমিতির মোংলা শাখার সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, মোংলায় প্রায় ১০ হাজার জেলে রয়েছেন। তারমধ্যে ২ হাজার রয়েছে ইলিশের জেলে। এরমধ্যে অনেকেই বড় ও বেশি ইলিশ মাছের আশায় গত রাত থেকেই সাগরে রওনা হয়ে গেছেন। আর কেউ কেউ পশুর নদী ও সুন্দরবনে ইলিশ ধরতে নেমেছেন। তিনি আরো বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু আগেও পশুর ও সুন্দরবনের নদীতে এখানকার জেলেরা তেমন কোন মাছ পায়নি। এখন দেখা যাক নিষেধাজ্ঞা শেষে কেমন মাছ পাওয়া যায়।
দাকোপে বালু উত্তোলনের অপরাধে ৩ লাখ জরিমানা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে জি.এম রুমন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ টাকা অনাদায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এসময়ে ১টি ড্রেজার মেশিনও জব্দ করা হয়। সে চালনা বাজার এলাকার হারকিট গাজীর ছেলে। সোমবার বিকাল ৪টায় উপজেলার পোদ্দারগঞ্জ ফেরিঘাট সংলগ্ন চুনকুড়ি নদী থেকে বালু উত্তোলনের সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গালিব মাহমুদ পাশা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রুমনকে এ জরিমানা করেন।
শুটকি মৌসুমকে ঘিরে দুবলার চরে যেতে শুরু করেছেন জেলেরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১লা নভেম্বর থেকে দুবলার চরে শুরু হচ্ছে শুটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম। এ মৌসুম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তাই এই মৌসুমকে ঘিরে বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে যেতে শুরু করেছেন মোংলাসহ উপকূলের জেলে-মহাজনেরা। বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে এ সকল জেলেরা মঙ্গলবার ভোর থেকে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আবার কেউ কেউ গত রাতেই পাড়ি জমিয়েছেন দুবলার উদ্দেশ্যে। এখন চরে গিয়ে জেলেরা তাদের থাকার ঘর, মাছ শুকানো মাচা ও মাছ সংরক্ষণের গোলা তৈরি করবেন। তারপর ১লা নভেম্বর থেকে তারা সাগরে মাছ ধরতে নামবেন। সাগর থেকে আহরিত বিভিন্ন প্রজাতির মাছ বাছাই করে শুটকি তৈরি করবেন জেলেরা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এবারের শুটকি মৌসুমে দুবলার চরে জেলেদের জন্য ৯৮৫টি ঘর ও ৬৬টি ডিপো স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। মৌসুম জুড়ে দুবলার চরে প্রায় ১০ হাজার জেলের সমাগম থাকবে। তিনি আরো বলেন, ১লা নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত এ শুটকি মৌসুম চলবে। তাই সেখানে গিয়ে ঘর নির্মাণসহ নানা প্রস্তুতির জন্য মঙ্গলবার থেকে জেলেদের দুবলায় যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
তেরখাদার নৌকার প্রার্থীদের কাছে মনোনয়ন পত্র হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেরখাদা উপজেলার ৬ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পত্র প্রার্থীদের কাছে প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বিএম এ সালাম, যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফ্ফর মোল্যা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ লাবু, উপ প্রচার সম্পাদক খায়রুল আলম, উপ দফতর সম্পাদক সাইদুজ্জামান, সদস্য যথাক্রমে অসিত বরণ বিশ্বাস, জামিল খান, আজগর আলী বিশ্বাস তারা, কৃষক লীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, তেরখাদা সদর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী এফ এম ওহিদুজ্জামান, বারাসাত ইউনিয়নের নৌকার প্রার্থী কে এম আলমগীর হোসেন, সাচিয়া দাহ ইউনিয়নের নৌকার প্রার্থী বুলবুল আহমেদ, ছাগলাদাহ ইউনিয়নের শুকুর আহমেদ, মধুপুর ইউনিয়নের নৌকার প্রার্থী মহসিন হোসেন, আজগড়া ইউনিয়নের কৃষ্ণ মেনন রায় সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী।
তালা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
ইলিয়াস হোসেন,তালা
বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার মিলন কুমার রায়কে সভাপতি ও ফারদীন এহসান দ্বীপকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভাপতি মিলন কুমার রায়, সহ-সভাপতি মো.সাইফুদ্দীন আজাদ (সবুজ), মঈনুল ইসলাম, শেখ ফাহিম কার্জন,ফরিদ হাসান জুয়েল, মেহেদী হাসান সোহাগ, গোপীনাথ শীল, ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় দে,শাওন আহমেদ মোড়ল, নূর হোসেন রাজন, শেখ আওয়াল হোসাইন, রাসেল পারভেজ রাব্বি, সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ, সৈয়দ আকিব, শাহারিয়ার নাফিজ, নয়ন হোসেন, দপ্তর সম্পাদক আল-মামুন হোসেন, উপ-দপ্তর সম্পাদক সেফায়েত গাজী, প্রচার সম্পাদক দেব প্রশাদ পাল, উপ-প্রচার সম্পাদক তানভির আহমেদ দীপ্ত।
মাসুম বিশ্বাষ এর আত্মার মাগফিরাত কামনা করে নগর যুবলীগের দোয়া আজ
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মামাতো ভাই মাসুম বিশ্বাষ এর মৃত্যু বার্ষিকী ২৭ অক্টোবর। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের অপরেশন ক্লিনহাট এর নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চালানো অমানবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আজ ২৭ অক্টোবর’২১ রোজ বুধবার বাদ যোহর, তার মৃত্যু বার্ষিকীতে নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। উক্ত দোয়ায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহনের আহবান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।
এবারও রাস মেলা হবে না সুন্দরবনে
স্টাফ রিপোর্টার
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে এবারও ঐতিহ্যবাহী রাস মেলা বা উৎসব অনুষ্ঠিত হবে না। তবে নির্দিষ্ট সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান ও রাস পূজা অনুষ্ঠিত হবে। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও পূজায় পুণ্যার্থীদের বাইরে কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সে কারণে গত বছরের মতো এ বছরও সেখানে অন্য কোনো ধর্মের লোক যেতে পারবেন না। এবারও কোনো মেলা বা উৎসব হবে না।
বন বিভাগের কর্মকর্তারা জানান, আগে প্রতি বছর দুবলার চরে রাস মেলায় বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ যেতেন। কিন্তু গত বছর করোনা পরিস্থিতির কারণে শুধু পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর ২০১৯ সালে রাস পূজার সময় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানায় কাউকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা আরও জানান, আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর রাস পূজা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর ভোরে বাগেরহাটের মোংলা থেকে রাস পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুন্দরবনে যাবেন। সাতক্ষীরা ও খুলনার নির্দিষ্ট নৌপথ ব্যবহার করে সেখানে যেতে পারবেন পুণ্যার্থীরা। আগামী ১৮ নভেম্বর পূজা এবং ১৯ নভেম্বর ভোরে স্নান করার পর তারা ফিরতে শুরু করবেন।
সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাস পূজা উদযাপন কমিটির নেতারা ও ট্যুর অপারেটররা উপস্থিত ছিলেন।
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় জাহাঙ্গীর আলম নামের এক আসামিকে পাঁচ বছর আগে ছয় মাসের কারাদ- দিয়েছিলেন আদালত। সেই সাজা থেকে বাঁচতে এত দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন জাহাঙ্গীর। কিন্তু শেষরক্ষা হয়নি।
সোমবার সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ায়।
পুলিশ জানায়, জাহাঙ্গীর খুলনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মালিক কামালের সঙ্গে ব্যবসা করছিলেন। ব্যবসার একপর্যায়ে টাকা আটকে ফেলেছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ওই মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ লাখ সাত হাজার ৪০০ টাকা অর্থদ-াদেশ দেন আদালত।
এ ছাড়া ২০১৫ সালে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। চলতি বছরের ২ মার্চ ওই মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও ছয় লাখ ৪০ হাজার টাকা অর্থদ-াদেশ দেন আদালত। তার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানিয়েছেন, বিকেলে গ্রেপ্তার জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুটি মামলা ছাড়াও তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা, খুলনাসহ বিভিন্ন জেলায় আরও সাত থেকে আটটি মামলা রয়েছে। মামলাগুলো বিচারাধীন।
লবণচরায় হচ্ছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার
খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য লবণচরা থানা এলাকাকেই পছন্দ করেছেন উপাচার্য, স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার প্রস্তাবিত স্থান পরিদর্শন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এ সময় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের খসড়া লোগো, প্রস্তাবিত স্থানের সাইট ম্যাপ ও স্থাপনা নির্মাণ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে আমাদের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। জমি অধিগ্রহণ কাজ দ্রুত শেষ করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর বলেন, সরকার দ্রুততার সঙ্গে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে এবং এর উপাচার্য নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণেই আমাদের এ খুলনা সফর। আমরা আশা করি, শিগগিরই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে পারব।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) মো. শাখাওয়াত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়। যার সম্ভাব্যতা যাচাই, সিন্ডিকেট সদস্য মনোনয়ন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রাথমিক বাজেট বরাদ্দ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এটি মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে কাজ চলছে।
বাড়ির পাশে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে পলাশ মাহমুদ (৩৩) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশে তাকে হত্যা করা হয়। পলাশের বাবার নাম খোকন শেখ। লোহাগড়া বাজারে তার ফলের ব্যবসা ছিল।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, পলাশ মাহমুদকে কী কারণে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিয়েতে রাজি না হওয়ায় হত্যা: সেই কেয়ার বাড়িতে শোকের মাতম
অভয়নগর প্রতিনিধি ।।
যশোরের অভয়নগরে সহকর্মী শ্রমিকের হাতে নৃশংস হত্যার শিকার কেয়ার বাড়িতে চলছে শোকের মাতম। মাকে হারিয়ে শোকে স্তব্ধ কিশোরী মেয়ে মারিয়া খুনির ফাঁসি দাবি করেছে। স্বজনরাও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হত্যাকা-ের পুরো ঘটনা খতিয়ে দেখতে কেয়ার কর্মস্থল এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার তালতলা এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি চামড়ার মিলের ভেতরে পিটিয়ে আহত ও অ্যাসিডে ঝলসে দেওয়া হয় নারী শ্রমিক কেয়া খাতুনকে। চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে সন্ধ্যায় তার মৃত্যু হয়। হত্যার অভিযোগে শামীম হোসেন (৩৫) নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
নিহত কেয়া খাতুন অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। গ্রেফতার শামীম হোসেন উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকার খন্দকার মোশারফ হোসেনের ছেলে। তারা উভয় একই মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও নিহতের স্বজনরা জানান, স্বামী পরিত্যক্তা কেয়া তার ১৩ বছর বয়সী মেয়ে মারিয়াকে নিয়ে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই করছিলেন। জীবিকা নির্বাহে ১০ বছর আগে শ্রমিক হিসেবে কাজ নেন শিল্পশহর নওয়াপাড়ার এসএএফ চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানায়। সোমবার দুপুরে বিরতির সময় কারখানার ক্যান্টিনে বসেছিলেন কেয়া। এসময় তার পাশে এসে তাকে বিয়ের প্রস্তাব দেন শামীম। প্রস্তাবে রাজি না হলে তাদের মধ্যে বাগবিত-া শুরু। এক পর্যায়ে শামীম তার হাতে থাকা লোহার রড দিয়ে কেয়ার মাথায় আঘাত করেন।
কেয়া মাটিতে লুটিয়ে পড়লে মিলের ভেতর থেকে একটি মগে অ্যাসিড এনে তার শরীর ও মুখে ঢেলে দেন শামীম। কেয়ার চিৎকারে ক্যান্টিনের ভেতরে থাকা শ্রমিকরা শামীমকে ধরে মিল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে কর্তৃপক্ষ আহত কেয়াকে খুলনা আদ-দ্বীন হাসপাতালে পাঠায় এবং শামীমকে অভয়নগর থানা পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সরেজমিনে নিহতের বাড়ি গিয়ে দেখা যায়, কেয়ার আকস্মিক মৃত্যুতে শোকের মাতম চলছে তার বাড়িতে। মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে তার একমাত্র মেয়ে মারিয়া।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। প্রাথমিক তদন্তে আটক শামীম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











































