মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাট জেলা পুলিশ সুপার কে.এম আরিফুল হক (পিপিএম) বলেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান আশা করিনা। আজ রাতের মধ্যেই সকলে এলাকা ছাড়বেন। অন্যথায় হাতে হাতকড়া পড়বে। যে কোন মূল্যে নির্বাচন স্বচ্ছ হবে। মনে রাখবেন, টেবিলে ভোট নেওয়ার হুমকী কোন কাজে আসবেনা।
সোমবার বিকেল ৫টায় মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের সন্নাসী বাজারে আইন-শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এসব কথা বলেন। সভায় সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য খাউলিয়া ইউনিয়নের নির্বাচনকে ঘিরে এলাকায় আইন-শৃংখলার অবনতি ঠেকাতে থানা পুলিশ সোমবার এ সভার আয়োজন করে।
সভায় মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন ও থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বক্তৃতা করেন।











































