Home আঞ্চলিক সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

7

খবর বিজ্ঞপ্তি।।

সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের অস্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রূপসার আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসা, নগরীর মতি মসজিদ, আলীয়া মাদ্রাসা ও দারুণ উলুম মাদ্রাসাসহ কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচলনা করেন, আলহাজ্ব হাফেজ মোঃ শাহ্ আলম। এছাড়া কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল পূর্ব আমজাদ হোসেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাথে সাথে দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের মেঝ ছেলে এস এম ফরিদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমজাদ হোসেন ১৯৫৭ সালে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। তিনি খুলনা আজম খান কমার্স কলেজ ও সিটি ল’ কলেজের শিক্ষক ছিলেন। ছিলেন খুলনা আইনজীবী সমিতির এক নম্বর সদস্য; পরবর্তীতে সভাপতিও। বিজ্ঞ আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। তাই এমন গুণী মানুষটিকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।