Home আঞ্চলিক খুলনার দিঘলিয়ার বারাকপুরে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম

খুলনার দিঘলিয়ার বারাকপুরে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম

6


দিঘলিয়া প্রতিনিধি।।

গতকাল বুধবার বেলা ১২টার সময়, দিঘলিয়া উপজেলার বারাকপুরে ধারালো অস্ত্র দিয়ে আলম শেখ (৩৮) কে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
স্হানীয় সুত্রে জানাযায়, গত ২০ সেপ্টেম্বর  বারাকপুর ইউনিয়ন পরিষদ  নির্বাচনে বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ আনসার আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে মোঃ সবুর শেখের ছেলে, আলম শেখ (৩৮) এর উপর এ হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।
আলম শেখ গতকাল বেলা বারোটায় বারাকপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাউল নিয়ে বাড়ি ফেরার পথে, শেখ আনসারের ৭/৮ জন সমর্থক সন্ত্রাসীরা আলমের পথ অবরুদ্ধ করে। তাদের কাছে থাকা রড, চাপাতি, হাতুড়ি ও রামদা দিয়ে আলমের উপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা আলম শেখের ডান ও বাম পায়ের রগের উপর কুপিয়ে ও ডান হাতের কব্জির নীচ মারাত্মক জখম করে ফেলে যায়। স্থানীয়রা আলম কে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উক্ত সন্ত্রাসী হামলার খবর পেয়ে, দিঘলিয়া থানা পুলিশ ও RAB-6 এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।