১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের দুর্গা পূজা মন্দির পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি :
শুক্রবার সকালে ১৬ নং ওয়ার্ডের রায়ের মহল সার্বজনীন পুজা মন্দির, বড় বয়রা চন্ন্যার বেড় সার্বজনীন পূজা মন্দির, ছোট বয়রা শ^শান ঘাট সার্বজনীন পূজা মন্দির, ছোট বয়রা কালীবাড়ি সার্বজানীন পূজা মন্দির পরিদর্শন করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। এ সময়ে তিনি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবন্দকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহবান জানান। কোন কুচক্রীমহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে তাদের কঠোর হাতে প্রতিহত করতে বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আওছাফুর রহমান ভাইস প্রিন্সিপাল, ইসলামিয়া কলেজে বয়রা, মোঃ আশরাফ আলী হাওলাদার শিপন, মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, মোঃ শামীম হোসেন,সুমন আল মোল্যা, শেখ আহসান উল্লা মুক্ত, শেখ মোঃ জিয়া, সুলতান মোল্যা, শেখ ফিরোজ, জাহাঙ্গীর বন্দ, শেখ ফিরোজ, এম এম আবিদ হাসান, শেখ ওমর ফারুক, দিপক কুমার প্রমুখ।
মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সাগরের পিতার ইন্তেকাল, শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সাগরের পিতা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উচ্চমান সহকারী (হেডক্লার্ক) শেখ ইউনুস আলী (৭৮) গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিজনিত সমস্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নামাজে জানাজা শেষে গতকাল টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। পরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া করেন তিনি। যুবদল নেতা ফজলে রাব্বী সাগরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
জানাজায় অংশগ্রহন করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী, মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল¬ীবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাড়ানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
বঙ্গবন্ধুর শাসনামল থেকে এ দেশে সনাতন ধর্মালম্বীরা উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালন করে আসছে –এ্যাডঃ সুজিত অধিকারী
মোঃ শামীম হোসেন- বাজুয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকে এ দেশে সনাতন ধর্মালম্বীরা উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালন করে আসছে এ কথা উল্লেখ করে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেন, পূজারীদের ধর্মীয় স্বকীয়তা বজায় রেখে পূজা অর্চনার সেই পরিবেশ সৃষ্টিতে জননেত্রী শেখ হাসিনার সরকার সনাতন ধর্মালম্বিদের মর্যাদা বৃদ্ধিতে নানামূখী উদ্যোগ নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে আর কখন ভিন্ন পরিবেশ সৃষ্টির সুযোগ দেওয়া যাবেনা। ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে দাকোপ সদর চালনার বিভিন্ন মন্দিরে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। তিনি এ সময় প্রতিটি মন্দিরে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা আওয়ামীলীগ সম্পাদকের স্ত্রী রমা অধিকারী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ, প্রচার সম্পাদক আলহাজ্ব জোবায়ের আহম্মেদ খান জবা, শ্রম সম্পাদক মোজাফ্ফার মল্লিক, উপপ্রচার সম্পাদক খায়রুল আনাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অশোক, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস, জেলা সেচ্ছাসেবক লীগের নেতা শেখ রেজাউল করিম রেজা,পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, বিপ্লব অধিকারী,কৌশিক বৈদ্য,উপজেলা শ্রমিক লীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, মোঃ শিপন ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, যুবনেতা রতন কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিটন সরদার, মাসুম হাওলাদার,জাহাঙ্গীর শেখ, হাসিব গাজী,আরিফ খান সবুজ প্রমুখ।
গিলাতলা সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শাহনাজ পারভিন এর বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের গিলাতলা ৪,৫,৬ এর সংরক্ষি মহিলা আসনের সদস্য প্রার্থী শাহনাজ পারভিন এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় আটরা গিলাতলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ব্যাপক গণসংযোগ করেন । এ সময় তিনি সকল মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন, সনাতন ধর্মালম্বীদের সাথে সারদীয় শুভেচ্ছা বিনিময় ও আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী হিসেবে ৪,৫ ও ৬নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন মোঃ ইউনুচ আলী, মাহমুদা সুলতানা, লামিয়া আক্তার, ফরহাদ মিনা,সুরত আলী, সোহাগ মোল্যা, রুবেল হোসেন, সাকিল হোসেন, শেখ আলমগীর হোসেন, গিলাতলা দক্ষিণপাড়া সার্বজনীন পুজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু কুমার দত্ত, সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, তোতন মজুমদার, নয়ন সাহা, গিলাতলা বাড়ুইপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পাল, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, অকুল সেড, আশুতোষ প্রমুখ ।
গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আল-আমিন এর পক্ষে উঠান বৈঠক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেনের ছোট ভাই আলহাজ¦ শেখ আল-আমিনের পক্ষে নির্বাচনী এক উঠান বৈঠক ১৫ অক্টোবর সন্ধায় শিরোমণি লিন্ডা ক্লিনিকে পাশে^ খন্দকার পাড়ায় অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়ার্ডের খন্দকার পাড়া এবং খানপাড়া এলাকার নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার সামসুর রহমান । বক্তৃতা করেন খান সৈয়দ আলী, শেখ মোজাফ্ফর হোসেন,খান লুৎফর রহমান, খন্দকার আহম্মদ হোসেন, খান জহির হোসেন, খন্দকার নাজির হোসেন, খান কিসমত আলী, ফজলুর রহমান, খন্দ. আসাদ, খন্দ. নওসের আলী, শেখ রেজাউল হক, শেখ আঃ ওহাব, মনসুর আলী, খান জাহাঙ্গীর হোসেন, শেখ বায়জিদ হোসেন, মল্লিক সিদ্দিকুর রহমান, ফকির আঃ সালাম খন্দ. শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, শেখ আসাদুল ইসলাম, রকি, মোঃ ওসমান, খান আসলাম প্রমুখ। বক্তারা দলমত নির্বিশেষে শেখ আল-আমিনের পক্ষে কাজ করে ৭নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস মুক্ত এবং একটি মডেল ওয়ার্ড গড়ে তোলার লক্ষে তাকে নির্বাচিত করার আহবান জানান। বক্তৃতা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. বখতিয়ার হোসেন ।
শিরোমণিতে অধ্যক্ষ গোলাম কিবরিয়ার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা এলাকার শিরোমণি নিবাসী ফুলতলা এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন এর ফুফাতো ভাই শেখ গোলাম কিবরিয়া ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবার সূত্রে জানা যায় গোলাম কিবরিয়া শিরোমণি পূর্বপাড়া নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ অসুস্থ (স্ট্রোক) করলে তাৎক্ষনিক তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ১৫ অক্টোবর শুক্রবার জুম্মাবাদ শিরোমণি দিঘিরপাড় ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এমএ দাউদ, অধ্যাপক তৌকির আহম্মেদ, অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েল,আব্দুর রউফ খান খোকন, বেগ আব্দুর রাজ্জাক রাজ, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এ্যাডভোকেট মুন্সি মঈনূল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান,শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, সরদার আব্দুল হামিদ, শেখ ইবাদত হোসেন, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মোল্যা সোহরাব হোসেন, খান আব্দুল হালিম, হুমায়ুন কবির, শেখ ওমর ফারুক, শেখ ওয়াহিদুজ্জামান, শেখ হাসিবুল ইসলাম, নবীরুল ইসলাম রাজা, শেখ তরিকুল ইসলাম, শিরোমণি বাজার বণিক সমিতির সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন শিরোমণি বাজার জামে মসজিদের খতিব মাও. আব্দুল জব্বার আজমী।
গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ইদ্রিচ আলীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ ইদ্রিচ আলীর পক্ষে নির্বাচনী এক উঠান বৈঠক ১৫ অক্টোবর বিকাল ৪টায় দক্ষিণ গিলাতলার পালপাড়ায় অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে গিলাতলার দক্ষিণ পাড়ার সকল নিকেরী সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহা আলী। সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন আমজাদ হোসেন , মোঃ ইজাবুল, মোঃ কালাম, শাহা জামাল, আব্দুস সালাম, আব্দুল হক, মোঃ লোকমান হোসেন, মোঃ ইকলাজ হোসেন, মোঃ জাবের আলী, মোঃ জাহিদুল ইসলাম, রমজান আলী, প্রমুখ। বক্তারা দলমত নির্বিশেষে মোঃ ইদ্রিচ আলীর পক্ষে কাজ করে ৬নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস মুক্ত এবং একটি মডেল ওয়ার্ড গড়ে তোলার লক্ষে তাকে নির্বাচিত করার আহবান জানান।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম বিপর্যস্ত: খুলনা নগর ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণের কার্যকরি কোন ব্যবস্থা আছে বলে মনে হয় না। যেটুকু যা আছে তা নিতান্তই প্রচারসর্বস্ব ও লোক দেখানো।
তারা বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নেই। বাজার সিন্ডিকেট চরম স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে প্রতিদিন মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।
তারা আরও বলেন, করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপোড়েন অবস্থা তখন হু হু করে বাড়ছে নিত্য পণ্যের বাজার দর। খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তরিতরকারী, মাছ-গোশত, পোল্ট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ অসম্ভব হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও বৃদ্ধি করা হয়েছে পাল্লা দিয়ে। গত কয়েকদিন আগেও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর পেছনে রয়েছে সরকারের প্রচ্ছন্ন মদদে কালোবাজারি, মুনাফাখোর, মজুতদার সিন্ডিকেট।
নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সহ সকল জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।
কয়রায় সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেদের মাঝে ছাতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রার স্বেচ্ছাবেবি সংগঠন আইসিডির উদ্যোগে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধের উপর ক্যাম্পেইন ও জেলেদের মাঝে রোধ বৃষ্টি প্রতিরোধে ছাতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল ১৫ অক্টোবর বিকাল ৪ টায় ৬নং কয়রা পল্টুনে আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্যাহ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন আইসিডির উপদেষ্টা আলহাজ্ব এইচ এম আক্কাছ আলী, আলহাজ্ব মাওলনা নাসির উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান,হাফেজ আবুল হাসান সহ আইসিডির সদস্যরা। অনুষ্ঠানে কয়রা উপজেলার সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালী সহ স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন।
কুমিল্লার ঘটনার জেরে বাগেরহাটে উত্তেজনা ছড়ানোর চেষ্টা, গ্রেপ্তার-৪
স্টাফ রিপোটার,বাগেরহাট
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় একটি গোষ্ঠী উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। বুধবার রাত ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের হিন্দু অধ্যুষিত মালিয়া গ্রামে তারা মিছিল বের করে। মিছিলের খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর উপজেলার সকল মন্দিরে অতিরিক্ত নিরাপত্তা এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৪৫), বাচ্চু মাঝির ছেলে সজিব মাঝি (২০), নূরুল ইসলাম খানের ছেলে বায়জিদ খান (২০) এবং উত্তর রাজাপুর গ্রারে মোস্তফা হাওলাদারের ছেলে ওলিয়ার হাওলাদার (১৮)।
শরণখোলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস বলেন, আমরা সারাজীবন সম্প্রীতির মধ্যদিয়ে আমাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে আসছি। কিন্তু এখানে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে একটি মহল। এতে হিন্দুদের মাঝে অতঙ্ক দেখা দিয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে দেশের অন্য কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেব্যাপারে প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইদুর রহমান জানান, ইসলামপন্থী কিছু লোক কোরআন অবমাননার দোহাই দিয়ে মিছিল বের করে উত্তেজনা ছাড়নোর চেষ্টা করে। এঘটনায় চার জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মন্দিরে মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাগেরহাটে বাবা-মায়ের কাছে যেতে চায় শিশু মীম
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাবা-মায়ের কাছে ফিরতে চায় বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকের সামনে থেকে উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশু মীম। পুলিশও খুঁজে বেড়াচ্ছে মীমের অভিভাবকদের। এদিকে একদিন অতিবাহিত হলেও অভিভাবকদের খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেলে পারভেজের কাছে মীমকে হস্তান্তর করেছে বাগেরহাট সদর থানা পুলিশ। পরে মীমকে বাগেরহাট সরকারি শিশু পরিবারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১৩ অক্টোবর) রাতে ৯৯৯-এ ফোন পেয়ে বাগেরহাট শহরের মুক্তি ক্লিনিকের সামনে থেকে মীমকে উদ্ধার করে পুলিশ। শিশু মীমের গায়ের রং কালো। তার পড়নে কালো-হলুদ ও সাদা রং মিশ্রিত একটি জামা রয়েছে। তার কাছে একটি ব্যাগও রয়েছে। সে শুধু মাত্র তার নাম মীম এবং বাড়ি সিলেট এই দুটি শব্দ স্পষ্টভাবে বলতে পারে। বাবা-মা বা অন্য অভিভাবকদের নাম জানতে চাইলে বলে শারমিন। কেউ কোন কথা বললে তাকে বলে আমি বাড়ি জামু। সামান্য তোতলা এই শিশুর অভিভাবকদের খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।
সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ বলেন, ‘পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা করছি। আপাতত তাকে দশানীস্থ সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। সেখানেই তার খাবার-কাপড়সহ সব ধরনের ব্যবস্থা করা হবে। তার অভিভাবকদের খুঁজে পেতে আমরা সব ধরনের চেষ্টা করছি। অভিভাবকদের খুঁজে না পাওয়া পর্যন্ত মীম সরকারি শিশু পরিবারেই থাকবে।’
বাগেরহাটে রাস্তার ওপর দোকানপাট, পথচারীদের ভোগান্তি
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার সড়কের দুপাশের প্রায় পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত দোকানীরা অবৈধ ভাবে দখলে নিয়েছে। এমনকি ওই ব্যবসায়ীরা শুধু ফুটপাত দখল করেই বসে থাকেন নি। তাঁরা এখন রাস্তার ওপরও দোকানপাট বসিয়েছেন। তাই প্রতিনিয়ত ফুটপাত দিয়ে পথচারীরা হাঁটতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভূক্তভোগিরা জানিয়েছেন বর্তমানে বাজারের ভিতরের রাস্তা দিয়ে চলাফেরা কঠিন হয়ে পড়েছে।
চিতলমারী বাজারের চশমা-ঘড়ির ব্যাবসায়ী রুহুল আমিন মিঠু বিশ্বাস, চাকুরিজীবি সমির মন্ডল বলেন, আগে বাজারে চলাচলে কোন অসুবিধা হতো না। বর্তমানে সদর বাজারের সওদাগার পট্টি (বেঁদে গলি), সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে, কাপুড়িয়া পট্টি, প্রেসক্লাব মোড়, মাছ বাজার গলিসহ প্রতিটি গলির ফুটপাত দখল হয়ে গেছে। এমনকি ওই ব্যবসায়ীরা শুধু ফুটপাত দখল করেই বসে থাকেন নি। তারা এখন রাস্তার ওপরও দোকানপাট বসিয়েছে। তাই প্রতিনিয়ত ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পথচারীরা সুনির্মল মালাকার, টিটব বিশ্বাস অভিযোগ করে বলেন, এমনিতেই রাস্তাগুলো অপ্রশস্ত। আবার ভ্যান, নছিমন আর মোটরসাইকেল রাস্তার ওপরই রাখা থাকে। ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। ফুটপাতগুলো দোকানিরা দখল করে রেখেছেন। চলাচলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয়। তাই দিনের পর দিন এ অবস্থা চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী বলেন, বিষয়টি কেউ আমাদের কাছে বলেননি। এ রকম হয়ে থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহন করব।
২০ নভেম্বর কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন
স্টাফ রিপোটার,বাগেরহাট
কচুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক পত্রের মাধ্যমে এতথ্য জানাগেছে। শুধুমাত্র চেয়ারম্যান পদে নতুন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন অথবা পুর্বে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।তবে সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা নতুন করে মনোনয়নপত্র জমা অথবা প্রত্যাহার করতে পারবেন না।
কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু ইন্তেকাল করলে নির্বাচন কমিশন তফশীল স্থগিত করে। নতুন তফশীল ঘোষনা করে।উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল বলেন, আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে।
সাতক্ষীরার তালায় প্রতিমা বিসর্জন সম্পন্ন
ইলিয়াস হোসেন, তালাঃ
বিপুল উৎসহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার তালায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়। তালা উপজেলায় এ বছর সর্বমোট ১৮৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার শেষ দিনে মন্ডপগুলোতে মানুষের ঢল নামে।
বিসর্জনের আগে মন্দিরগুলিতে মহিলারা সিঁদুর দানের পর অশ্রুসিক্ত নয়নে প্রতিটি ভক্তরা দেবী মাকে বিদায় জানান।
ঢাকের শব্দে আর ধূপের গন্ধে মুখরিত হয়ে ওঠে কপোতাক্ষ নদে তালা বাজার,মাগুরা, ইসলামকাটি, পাটকেলঘাটা বাজার এলাকা। তালা মেলা বাজার, মাগুরা বাজার, ইসলামকাটি,পাটকেলঘাটা কপোতাক্ষ নদে বিসার্জন দেয়া হয়েছে। বিভিন্ন গ্রাম এলাকার মন্দিরের প্রতিমা স্থানীয় পুকুরে বিসর্জন দেয়া হয়। বিসর্জন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি আনসার বাহিনির সদস্যরা মাঠে ছিলেন।
এসময় কপোতাক্ষ তীরে হাজারো ভক্ত ও দর্শনার্থী প্রতিমা বিসর্জন দেখতে ভিড় করে। উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেয়।
পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধর্মের লোকজন প্রতিটি পূজা মন্দিরের উপস্থিত হয়ে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সাথে মিলেমিশে উৎসব পালন করেন।
সাতক্ষীরায় জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে মাঠ দিবস অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় শুক্রবার সকালে সদর উপজেলার লাবসায় উক্ত মাঠ দিবস অনুুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলাম।
উপকুলীয় এলাকা খুলনা ও বরিশাল অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলে নীবিড়তা বৃদ্ধিকরন কর্মসুচির আওতায় ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক অফিসার ড. আমানত উল্লাহ রাজু। এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সাইন্টিফিক এ্যাসিসট্যান্ট শফিউল ইসলাম ও সদর উপজেলা উপসহকারী কুষিকর্মকর্তা আনিসুর রহমান।
বক্তারা এ সময় সাতক্ষীরার লবনাক্ত জমিতে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে জমির উৎপাদনশীল বৃদ্ধি করা যায় তা নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।











































