Home জাতীয় দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৬

দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৬

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় শনিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়।

তিনি বলেন, ত্রিশালের চেলের ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। উদ্ধার অভিযান চলছে।