ক্রীড়া প্রতিবেদক।।
সোনালী অতীত ক্লাব খুলনার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর)
বিকেল ৪টায় নগরীর স্টেডিয়াম চত্বরে ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও করোনাকালসহ অন্যান্য সময় মৃত্যুবরণকারী সাবেক খেলোয়াড়দের রুহের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করে সভা শুরু করা হয়।
ক্লাব সভাপতি এ মনসুর আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার খুলনার কৃতি সন্তান শেখ মোহাম্মদ আসলাম, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, সুজন আহমেদ ও এস এম মুনসুর আহমেদ। সভায় একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। সভায় ৯০জন সদস্য নবায়ন করেন এবং আগামী ২৩ অক্টোবর ফুটবল টুর্ণামেন্টের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সাবেক খেলোয়াড়রা বর্তমানে দেশ-সমাজ-রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্বপূর্ণ দায়িত্ব পালনে আমরা গর্বিত ও আনন্দিত। খেলোয়াড়রা দেশ-অঞ্চল-এলাকার উজ্জ্বল নক্ষত্র। তাঁদের সম্মিলিত উদ্যোগে নিপুণ হাতে গড়া সংগঠন সোনালী অতীত ক্লাব, খুলনা’র ক্রীড়াঙ্গণে ঐক্যবদ্ধভাবে খেলাধুলার অচল নিরসনে দৃঢ় ভূমিকা রাখবে। এভাবেই বললেন সভায় মাঠ কাপানো সাবেক ফুটবলাররা। ঐতিহ্যবাহী এ ক্লাবের বর্তমান কমিটির সদস্যদের নাম পড়ে শুনালে উপস্থিত সকলে সমর্থন করেন।
সভায় উপস্থিত ছিলেন মোশারাফ হোসেন, আমিনুর রহমান তারুকদার, বিরেন দাস বিরু, ইউনুস আলী গাজী, নুরুল ইসলাম খান কালু, শহিদুল ইসলাম লালু, আবু জাফর, মজিবর রহমান ফয়েজ, আদিলুজ্জামান আদিল, হাজী মোতালেব, খায়রুল ইসলাম, এস এম মনির, শেখ হেমায়েত উদ্দিন, এস এম সোহরাব হোসেন, মো আবুল হোসেন আবুল, মো. মনির সিকদার, এম এ জলিল, খাইবার হোসেন সমেরু, খালিদ হাসান পিউ, কবির আহমেদ, তরিকুল ইসলাম সোহান, আশরাফ হোসেন, আবু সাঈদ, এজাজ আহমেদ, জিয়া, মো. আকরাম হোসেন, মাজহার জোয়াদ্দার পান, সাজু, কালাম ঢালী, মোমতাজ আহমেদ তুহিন, শহিদুল ইসলাম, পলাশ মাহমুদ, আফরুল ইসলাম, কামাল আহমেদ, মনির ঢালী, আব্দুর রহমান ঢালী, আমিনুল ইসলাম, কিশোর বকসী, ওবায়দুল্লাহসহ নবায়নকৃত ৯০ সদস্য।











































