Home আঞ্চলিক ভেড়ামারা বামনপাড়া ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ভেড়ামারা বামনপাড়া ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

28


মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া ।।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মধ্য বামনপাড়া গ্রামে মহিদুল এর বসতবাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ৫/৬ টি রুমের মূল্যবান আসবার পত্র। শুক্রবার বিকাল ৩:০০ টার সময় আকস্মিকভাবে মুহুর্তের মধ্যে মোঃ মহিদুল পিতা মৃত নূর বক্স সাং বামন পাড়া ভেড়ামারা, কুষ্টিয়া তার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এই সময় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দিলে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পুড়ে যাওয়া মালা- মালের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা এবং ঘর মালিকের সাথে কথা বলে জানা যায় নগদ ৪০ হাজার টাকাও ছিল সেগুলো পুড়ে গেছে। মালিক মোঃ মহিদুল সংবাদকর্মীদের কে জানান তিল তিল করে গড়ে তোলা আমার স্বপ্ন একবেলা খাবার তো দূরের কথা পরনের কাপড় পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি স্ত্রী সন্তান নিয়ে আমি এমন এখন কোথায় যাবো কি করে করব।