Home খেলাধুলা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদল শুরু শনিবার

সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদল শুরু শনিবার

17

ক্রীড়া প্রতিবেদক।।

আসন্ন খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদল শুরু হচ্ছে আজ। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দল বদলের কার্যক্রম চলবে।

নগরীর ৮, পিসি রায় রোডস্থ গফ্ফার টাওয়ারের ২য় তলায় আমিন-সামিন শিপিং লাইনের সভা কক্ষে খেলোয়াড়দের ২০০ টাকা ও ২কপি ছবিসহ রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও

আগামী ১৭ ও ১৮ অক্টোবর একই স্থানে ও সময়েদল বদলের কার্যক্রম চলবে। বহিরাগত ৮জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে। বিস্তারিত জানতে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে হবে।