Home আঞ্চলিক খুলনায় মন্দিরের প্রধান ফটক থেকে ১৮টি ককটেল উদ্ধার (ভিডিও)

খুলনায় মন্দিরের প্রধান ফটক থেকে ১৮টি ককটেল উদ্ধার (ভিডিও)

9

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর রূপসা মহাশশ্মান কালি মন্দিরের প্রধান প্রবেশ গেটের সামনে ককটেল ও বিস্ফোরক সাদৃশ্য সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৬। হস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল মন্দিরের প্রধান গেটের সামনে একটি ব্যাগের মধ্য থেকে মোট ১৮টি জর্দার কৌটা সাদৃশ্য বস্তু উদ্ধার করেন।

এঘটনার ছড়িয়ে পড়লে ওই সকল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে মন্দিরে দর্শনার্থীদের নিরাপদ দুরত্বে রেখে নিরাপত্তা দেন র‌্যাব সদস্যরা। এরপর র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য ওই কৌটা গুলো উদ্ধার করেন।

এবিষয়ে র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মোসতাক আহমদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বোমা সাদৃশ্য ওই বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। সেগুলো নিস্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, খুলনার প্রতিটি পূজা মন্ডবে র‌্যাবের কঠোর নজরদারি রয়েছে। যে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে র‌্যাব-৬ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।