Home আঞ্চলিক দুদকের মামলায় খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে চার্জ গঠন

দুদকের মামলায় খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে চার্জ গঠন

14

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া ডুুমুরিয়া উপজেলার খাদ্য পরিদর্শক ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হয়েছে।

বুধবার জেলা বিশেষ জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর জন্য মামলাটি পৃথক আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, গত ৯ জানুয়ারি দুপুরে ডুমুরিয়া উপজেলা খাদ্যগুদামের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের কর্মকর্তারা। এ সময় ঘুষ হিসেবে নেওয়া নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।

ডুমুরিয়া আঠারোমাইল এলাকার জামান অটো রাইস মিলের মালিক মো. কামরুজ্জামানের কাছে প্রতি কেজি চালে ৩ টাকা করে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা। বিষয়টি কামরুজ্জামান দুদকে অবহিত করলে ঘুষ নেওয়ার সময় ওই খাদ্য কর্মকর্তাকে আটক করা হয়।