Home বিনোদন মুনমুন ধামেচাকে নিয়ে যা বললেন আইনজীবী

মুনমুন ধামেচাকে নিয়ে যা বললেন আইনজীবী

17

বিনোদন ডেস্ক ।।

বলিউড বাদশা শাহরুখ খান-এর ছেলে আরিয়ান খান এবং আরবাজ শেঠ মার্চান্টের সংগে এনসিবি হেফাজতে দিন কাটছেন মডেল মুনমুন ধামেচা। স্যানিটারি ন্যাপকিনে মাদক লুকিয়েছিলেন তিনি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো’র (এনসিবি) এমন দাবিতে তোলপাড় ভারতের গণমাধ্যমগুলো। কিন্তু কী করে জাহাজের পার্টিতে পৌঁছলেন তিনি? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মুখ খুললেন তাঁর আইনজীবী আলি কাসিব খান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন আরিয়ান এবং আরবাজ-এর মতো মুনমুনও গোয়াগামী জাহাজে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাঁর টিকিটও ছিলো না। তদন্তে জানা গেছে, বলরাম নামে এক ব্যক্তি মুনমুন-এর টিকিট কেটেছিলেন। তাঁর নামে ঘরও ভাড়া নিয়েছিলেন।

আইনজীবীর কথায়, ‘মুনমুন পেশায় মডেল। পার্টি নজরকাড়া করে তুলতেই তাঁকে  নিয়ে যাওয়া হয়েছিলো। বিনিময়ে তাঁকে পারিশ্রমিক দেওয়া হবে বলা হয়েছিলো।’

আইনজীবী আর বললেন, ‘বড় পার্টিতে যাওয়ার সুযোগ পেয়ে মুনমুন খুব খুশি ছিলেন। সেখানে পৌঁছে দাদাকে ভিডিও কল করে জানিয়ে ছিলেন মুনমুন। বুঝাই যাচ্ছে, পরিবারের কাছ থেকে লুকিয়ে কিছু করেননি তিনি।’

আইনজীবী মুনমুন-এর বরাত দিয়ে বলেন, মুনমুন যখন জাহাজে উঠেছিলেন, তাঁদের তল্লাশি হয়েছে। তখন তাঁর কাছে কিছু পাওয়া যায়নি।