Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

31
ছবি: খুলনা নগরীর চিংড়ি চত্ত্বর

ফুলতলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী ও শশুর- শাশুরীসহ ৬জনের বিরুদ্ধে মামলা

ফুলতলা প্রতিনিধি

যৌতুকের দাবিতে তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতন ও হত্যা ঘটনায় পাষন্ড স্বামী ও শ^শুর- শ^াশুরীসহ একই পরিবারের ৬জনের বিরুদ্ধে মঙ্গলবার ফুলতলা থানায় মামলা হয়েছে। তবে কোন আসামি আটক হয়নি।

থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, ফুলতলার বেজেরডাঙ্গা মধ্যডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী তানিয়া বেগমকে যৌতুকের দাবিতে স্বামী, শ^শুর-শ^াশুরী ও দেবররা বিভিন্ন সময় চাপ দিত। তবে তানিয়ার পিতা নওয়াপাড়ার মুনসুর আলম আর্থিক অস্বচ্ছলতার কারণে দাবিকৃত যৌতুকের অর্থ দিতে ব্যর্থ হওয়ায় তাকে নির্যাতনের শিকার হতে হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে যৌতুকের দাবিতে তানিয়া বেগমকে বেধরক মারপিট করায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার অবস্থা গুরুতর হওয়ায় মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা প্রচেষ্টা বলে চিকিৎসার জন্য পাশর্^বর্তী ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্ত শেষে  তানিয়া বেগমের লাশ অভয়নগরে তার পিত্রালয়ে নিয়ে দাফন সম্পন্ন হয়। এদিকে লাশের প্রাথমিক সুরতহালে ওই গৃহবধূর শরীরে মারপিট ও নির্যাতনের চিহ্ন দেখা যায়। এ ব্যাপারে তানিয়ার ভাই মোঃ ইমরান হোসেন বাদি হয়ে স্বামী তরিকুল ইসলাম, তার পিতা-মাতা ও ভাইসহ ওই পরিবারের ৬জনকে আসামী করে মামলা (নং-০২, তারিখ ০৫/১০/২১) করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ দায়েরকৃত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের আটকের অভিযান অব্যহত রয়েছে।

কালীগঞ্জে জাল ওয়ারেশ কায়েমে বোনেদের জমি ফাঁকি দিয়ে ভাই ধরা

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট তৈরী করে ধরা খেয়েছে আব্দুল হান্নান (৫৭) নামের এক প্রতারক। তার বিরুদ্ধে ওই ভূয়া কাগজপত্র ভূমি অফিসে জমা দিয়ে অন্য ওয়ারেশ ৬ বোনকে ফাঁকি দিয়ে জমির নামজারি করার অপরাধ ধরা পড়ে। এ অপরাধ প্রমানিত হওয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাল কাগজপত্র তৈরীর অপরাধে ৫’শ টাকা জরিমানা ও একদিনের জেল প্রদান করেন। এদিকে রক্তের ভাই হয়ে ৬ বোনকে জমি ফাঁকি দিলেও বোনেরা রক্তের টানে ভাইয়ের শাস্তি চাননি। একই বলে রক্তের টান এ কথাটি এখন এলাকার সকলের মুখে মুখে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ভূপালী সরকার জানান, হেলাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল হান্নান একটি জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কালীগঞ্জ ভূমি অফিসে জমা দিয়ে  তার ভাই ও মাসহ ৩ জনের নামে জমির নামজারি সম্পন্ন করে। অভিযুক্ত হান্নান তার মৃত পিতার জমিতে অন্যান্য শরিক আপন ছয় বোনের নাম গোপন রেখে ২০১৭ সালে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম মকছেদ আলীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল সার্টিফিকেট দিয়ে নামপত্তনটি করেছিল। কিন্তু এর ৩ বছর পর তার বোনেরা জানতে পেরে কালীগঞ্জ ভূমি অফিসে জমির জন্য অভিযোগ করেন। তারা গত ০৯/০৩/২০ ইং তারিখে বর্তমান পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ স্বাক্ষরিত মৃতঃ আব্দুল মান্নানের অংশিদার ৯ জন শরিকের নাম দিয়ে একটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেন। যা ভূমি  জমা দেয়ার পর আসল তথ্য বেরিয়ে আসে।

ভুপালী সরকার আরও জানান, মৃত আব্দুল মান্নানের ১৭ শতক জমির জন্য দুই মেয়রের স্বাক্ষরিত দু ধরনের ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেখে সন্দেহ হয় এবং যে কোন একটি ভূয়া বলে মনে করেন। এরপর তিনি মঙ্গলবার দুপুরে তার ভূমি অফিসে শুনানীতে বসেন। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীর পর মেয়র মকছেদ আলী স্বাক্ষরিত ওয়ারেশ কায়েম সার্টিফিকেটটি জাল প্রমানিত হয়। তিনি তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত আব্দুল হান্নানকে ১ দিনের জেল ও ৫’শত টাকা জরিমানা করেন। এ সময় কালীগঞ্জ থানার এস আই সাগর শিকদার সহ ওই গ্রামের সুধিজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিজেদের জমি আপন ভাই ফাঁকি দিতে চেলেও তারা জমি চেয়েছে। কিন্ত বোনেরা কেউ ভাইয়ের শাস্তি চায়নি। এটাতেই অপরাধী ভাইয়ের বিবেকের চোখ খুলেছে। একেই বলে রক্তের টান কথাটি এলাকার মানুষের মুখে মুখে।

দাকোপে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

মোঃ শামীম হোসেন- বাজুয়া

দাকোপের বানিশান্তা আমতলা এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দাকোপ থানা ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী জয়নাল গাজীর ছেলে সাব্বির গাজী (২২) নামে এক যুবক দীর্ঘদিন ধরে ৬ শ্রেণীর ছাত্রী (১৩) সাথে মেলামেশার এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। একপর্যায়ে ছেলেটা অন্যত্র বিয়ে করলে মেয়ের মা সুমি বেগম বাদী হয়ে গত ৪ অক্টোবর রাতে গর্ভবতী মেয়েকে নিয়ে দাকোপ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে এজাহার দাখিল করেন। অফিসার ইনচার্জ সেকেন্দার আলী এজাহার রুজুপূর্বক ( মামলা নং-০২ তারিখ ৫/১০/২১ ধারা-২০০০ সালের নারী ও শিশু আইন এর ৯ (১) মামলা তদন্তের দায়িত্ব দেন পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলমকে। ভোররাতে পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম ধর্ষণ মামলার প্রধান আসামীকে আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (৫ অক্টোবর) অভিযুক্ত যুবক ও ধর্ষিত মেয়েকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ব্যপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, ‘এ মামলার তদন্তে ধর্ষণের সহযোগিতায় কারো নাম প্রমানিত হলে তাঁদেরও আসামী হিসাবে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।’

ডুমুরিয়ায় ১৬দলীয় ফুটবল খেলায় জিয়ালতলা চ্যাম্পিয়ান

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার শোভনায় জিয়ালতলা উদ্দীপন যুব সংঘের আয়োজনে ১৬ দলীয় নক আউট মিনি গোল ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে জিয়ালতলা চ্যাম্পিয়ান হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে জিয়ালতলা প্রাইমারী স্কুল মাঠে জিয়ালতলা বনাম কুলটি ভোলানাথ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। ছোট মাঠ,মিনি গোলপোষ্ট,কানায় কানায় নারী-পুরুষ দর্শকের উপস্থিতিতে প্রতিদলে ছয় খেলোয়াড়ের টানা ৭০ মিনিটে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে কুলটি ভোলানাথ দলকে ১-০ গোলে পরাজিত করে জিয়ালতলা ফুটবল দল চ্যাম্পিয়ন হন।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মোঃ আছাদ।খেলাটি পরিচালনা করেন বিনয় কুমার সরকার।ধারাবর্ষে ছিলেন মোঃ জিল্লুর রহমান।খেলা শেষে ক্লাবের সাধারন সম্পাদক কুমারেশ বৈদ্য’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় বিশেষ অতিথি ছিলেন জিয়ালতলা মহামায়া আশ্রমাধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী।বক্তব্যদেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শিবপদ গোলদার, সিনিয়র সহ-সভাপতি নওশের আলী বাগাতি,কামরুজ্জামান টিপু,ইউপি সদস্য কার্ত্তিক জোয়ার্দার,আব্দুল হালিম প্রমূখ।এরপর প্রধান অতিথি চ্যাম্পিয়ান দলে ফ্রিজ ও রানার্স আপ দলে একটি এলইডি মনিটর বিতরন করেন।

ডুমুরিয়ায় বিএনপির শোক বিবৃতি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মাষ্টার আইয়ূব আহমেদ’র পিতার মৃত্যুতে মরহুমের পরিবারের পতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,মোল্যা কবির হোসেন,জহুরুল ইসলাম আকুঞ্জি,শেখ শাহিনুর রহমান,হাবিবুর রহমান হবি,অরুন গোলদার,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,হামিদুর রহমান মোড়ল,শেখ মাহাবুর রহমান,দেলোয়ার রহমান,আতিয়ার রহমান,মাষ্টার আমিরুল হালদার,জহুরুল হক,মোজাফ্ফার সরদার,শহিদুল মোড়ল,সালাম মহলদার,আহম্মদ আলী ফকির,শাহাদাত হালদার,ইকরামুল হোসেন,মাষ্টার সেলিম হালদার,জিএম আমান উল্লাহ,খান শফিকুল ইসলাম,দৌলত হোসেন,হুমায়ুন কবির স্বপন,সায়েদুজ্জামান বাবু,পারভেজ গাজী,তাজানুর খান,সৈকত মোল্যা।

পাইকগাছায় ইয়াসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে টাকা ও ঢেউটিন বিতরণ

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ২শ ব্যন্ডেল (বান) ঢেউ টিন ও প্রায়৭ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, চলতি বছর ঘূর্ণিঝড় ইয়াসের সময় উপকূলীয় ১০ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের ঘরের চাল ও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ১১৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠান নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠান যাচাই করে প্রয়োজন মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য ২শ ব্যান্ডেল(বান) ঢেউ টিন ও প্রায় সাত লক্ষ ছয় লাক্ষ টাকা বরাদ্দ দেন। সেই  বরাদ্দ অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস স্ব-স্ব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকুলে ঢেউ টিন ও টাকা স্বচ্ছতার মধ্যদিয়ে বিতরণ করেছেন। মঙ্গলবার ঢেউটিন ও চেক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন সুমন আল মামুন, সুজয় মিস্ত্রি, আব্দুস সালাম প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল  কায়েস বলেন, ইয়াস পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১১৩২ টি আবেদন জমা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও আমি নিজে যাচাই বাছাই করে ৭০টি অধিক ক্ষতিগ্রস্ত ও ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে টিন ও মেরামতের জন্য প্রায় সাত লক্ষ টাকার চেক বিতরণ করেছি।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পাইকগাছায় আইন শৃংখলা কমিটির সভা

পাইকগাছা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা কমিটির এক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ শাহারিয়ার হক, ওসি মোঃ এজাজ শফি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ আশালতা খাতুন, জেলা পূজা পরিষদ নেতা অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরন সাধু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। পূজা উদযাপন পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখের প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, যুগোল কিশোর দে, প্রভাষক ময়নুল ইসলাম, এমএম আজিজুল হাকিম, শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, বাবুরাম মন্ডল, সাংবাদিক, বি সরকার, প্রমথ সানা ও পূর্ণ চন্দ্র মন্ডল, পিযুষ সাধু, বিজন বিহারী রায়, স্বপন সাহা, কালিপদ বিশ্বাস, চিত্ত রঞ্জন মন্ডল, মৃনাল কান্তি বাছাড়, পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর উপজেলায় ১৪৯টি পূজা মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’র উদ্বোধন ১৮ অক্টোবর

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাব আয়োজিত ‘এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’র উদ্বোধনী ম্যাচ ১৮ অক্টোবর সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিতব্য ম্যাচে রূপসা টাইগার্স বনাম মধুমতি চ্যালেঞ্জার্স পরষ্পরের মোকাবেলা করবে। দিনের অপর খেলায় বিকাল ৪.৩০টায় শিবসা ওয়ারিয়র্স বনাম ভৈরব রাইডার্স এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সার্বিক পরিচালনায় থাকবেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ)। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় ফিকচার তৈরি ও ডিসিপ্লিনারি কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) এর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য শেখ মোঃ সেলিম, মোঃ মোস্তাকুজ্জামান, আলমগীর হান্নান, এস এম কামাল হোসেন, আসাদুজ্জামান খান রিয়াজ, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ  কামরুল আহসান, আসাফুর রহমান কাজল প্রমুখ। লীগভিত্তিক টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচে ২০ অক্টোবর বিকাল ৩.৩০টায় রূপসা টাইগার্স বনাম শিবসা ওয়ারিয়র্স এবং বিকাল ৪.৩০টায় মধুমতি চ্যালেঞ্জার্স বনাম ভৈরব রাইডার্স এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে ২১ অক্টোবর বিকাল ৩.৩০টায় মধুমতি চ্যালেঞ্জার্স বনাম শিবসা ওয়ারিয়র্স এবং বিকাল ৪.৩০টায় রূপসা টাইগার্স বনাম ভৈরব রাইডার্স এর খেলা অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০টায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।

এছাড়া সভায় খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানকে প্রধান করে আট সদস্যের ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য মোঃ আব্দুল হালিম, সদস্য মোঃ মোস্তাকুজ্জামান এবং সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ)।

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় কলেজ শিক্ষক সমিতির ৯ দফা দাবিতে র‌্যালী ও স্মারকলিপি

সাতক্ষীরা প্রতিনিধি

নয় দফা দাবি নিয়ে র‌্যালী ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে বেসরকারি শিক্ষকরা পালন করলেন বিশ্ব শিক্ষক দিবস। এসময় শিক্ষকরা শিক্ষাকে জাতীয়করন এবং শিক্ষকদের এমপিও ভুক্তি করনের পক্ষে বক্তব্য রাখেন।  মঙ্গলবার সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি কালেক্টরেট চত্ত্বর থেকে শুরু হয়। পরে তারা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের কাছে বাংলাদেশের শিক্ষক সমাজের ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন। পরে তারা জেলা প্রশাসকের

মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় বক্তারা বলেন, শিক্ষকরা মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষার কারিগর হিসাবে দেশে শিক্ষিত সমাজ গড়ে তোলার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। অথচ এখন পর্যন্ত শিক্ষকদের একই উচ্চতায় না মেপে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য রয়ে গেছে। এতে শিক্ষায় কাঙ্খিত সেবা অনেকাংশে মিলছে না।

স্মারকলিপি ও র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন বাকশিসের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, বাসুদেব সিংহ, বিলকিস নাহার রিতা, সুতপা রাহা, মোঃ আকবর আলী, মোঃ কামরুজ্জামান, ননীগোপাল সরকার, সালেহা আক্তার, প্রমুখ কলেজ শিক্ষক। তারা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করন, সরকারি শিক্ষক কর্মচারীদের মতই বেসরকারি শিক্ষকদের ও উৎসবভাতা সহ অন্যান্য সুবিধা দেওয়া, অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তি করন,

বেসরকারি শিক্ষকদের জন্য পূর্নাঙ্গ অবসরভাতা চালু সহ ৯ দফা দাবি তুলে ধরেন। জেলা প্রশাসক শিক্ষকদের এই দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করবেন বলে আশ্বাস দেন।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার (৫ অক্টোবর ) সন্ধ্যা ৬ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর নিয়মিত মাসিক সভা খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আল আমিন। সভায় আগামী ৮ ই অক্টোবর খালিশপুর থানা, ৩১ নম্বর ওয়ার্ডের তা’লীম-তারবিয়াত, থানায় থানায় দায়িত্বশীল তারবিয়াত এবং অক্টোবর ও নভেম্বর মাস কে এয়ানত দ্বীন হিসেবে ঘোষণা করা হয়।

শার্শা উপজেলায় ট্রাক-মাহিন্দ্রা মুখো মুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার নাভারন মোড়ে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন মারা গেছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা সড়কের নীলকান্ত মোড়ে। নিহত হলেন, মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৪) সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপর জন মাহেন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) একই উপজেলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে। শার্শা থানার ওসি বদরুল আলম জানান, উপজেলার বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণগামী মাহেন্দ্র নীলকান্ত মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারা। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। ড্রাইভার, হেলপার পালিয়ে যায়। এঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

গিলাতলা দক্ষিনপাড়ায় ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাগর  গাজা সহ আটক

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাফফারফুড মোড় থেকে ৫ অক্টোবর  সকাল সাড়ে ৭ টায়  কেএমপি ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ হানিফ শেখের পুত্র মোঃ মোঃ সাগর শেখ(৩৩) কে ৫”শত গ্রাম গাঁজাসহ আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দির্ঘদিন ধরে এলাকায় শিশু কিশোরদের দিয়ে অভিনব কায়দায় মাদক ব্যাবসা করে আসছিলো,  এলাকার কেউ প্রতিবাদ করলে উক্ত মাদক ব্যবসায়ি তাদেরকে বিভিন্নভাবে হয়রানী   করতো । এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা  হয়েছে যার নং ২ তাং ০৫/১০/২১ ইং ।

খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসককে রূপান্তর-এর কোভিড রিকভারি প্রকল্প অবহিতকরণ

খবর বিজ্ঞপ্তি

করোনাকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে উন্নয়ন সংগঠন রূপান্তর সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। প্রকল্পের আওতায় খুলনা মহানগরী, দাকোপ ও বটিয়াঘাটা এবং বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোংলা এবং শরণখোলা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনসহ প্রকল্প বিষয়ক ডক্যুমেন্টস আজ মঙ্গলবার প্রকল্পের পরিচালক ফারুক আহমেদ খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদারের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রকল্পের ডিস্ট্রিক্ট অফিসার শেখ জার্জিজউল্লাহ এবং ফিল্ড অফিসার মোশাররফ আলী সোহেল উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রকল্প পরিচালক ফারুক আহমেদ গতকাল সোমবার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এবং শরণখোলার উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের কাছে উল্লিখিত ডক্যুমেন্টস হস্তান্তরসহ প্রকল্প সর্ম্পকে অবহিত করেন। এ সময় প্রকল্পের ইভ্যালুয়েশন এবং মনিটরিং অফিসার সৈয়দা সুবহা, ডিস্ট্রিক্ট অফিসার আলমগীর হোসেন মিরু। এছাড়াও ক্রেল প্রকল্পের এ্যাডভোকেসি, সিএসও ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার উপস্থিত ছিলেন। অন্য দিকে আজ মোংলা এবং বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরূপ ডক্যুমেন্টস প্রদান করেন প্রকল্পের বাগেরহাট ডিস্ট্রিক্ট অফিসার। এ সময় রূপান্তরের অপরাজিতা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শিল্পী আক্তারসহ স্ক্রীম প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মূলত খুলনা উপকূলীয় এলাকার অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়িয়ে চলমান করোনা মহামারিতে সৃষ্ট নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোই প্রকল্পের মূল লক্ষ্য। উদ্দেশ্য সমূহের মধ্যে রয়েছে- নির্বাচিত জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিকল্প আয়ের জন্য কার্যক্রম গ্রহণ, উদ্যোমী যুবকদের সমাজসেবা মূলক কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচী সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদানসহ সামাজিক শক্তি সমূহকে সম্পৃক্তকরণ।

রামপালে তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তথ্য বিবরনী

তালের চারা উত্তোলন, রোপণ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (মঙ্গলবার) রামপাল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, খুলনা এই অনুষ্ঠানে আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি। প্রশিক্ষণ পরিচালনা করেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল। কর্মশালায় অতিথিরা বলেন, বেশি করে তালের চারা রোপণ করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালের চারা রোপণ ও বনায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তালের চারাসহ উন্নতমানের ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে পরিচর্যার মাধ্যমে প্রকৃতিক পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কর্মশালায় কৃষি, বন, এনজিও কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার নয়শত ৫৯ জন

তথ্য বিবরনী

খুলনা জেলায় মঙ্গলবার সাত হাজার নয়শত ৫৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার নয়শত ৯২ জন এবং মহিলা তিন হাজার নয়শত ৬৭ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার সাতশত ৪৯ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার দুইশত ১০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৭১ জন, বটিয়াঘাটায় পাঁচশত ২৫ জন, দিঘলিয়ায় চারশত ৪১ জন, ডুমুরিয়ায় চারশত ৯০ জন, ফুলতলায় পাঁচশত ২১ জন, কয়রায় এক হাজার তিনশত ২১ জন, পাইকগাছায় এক হাজার একশত ৪১ জন, রূপসায় তিনশত ৭৪ জন ও তেরখাদায় দুইশত ২৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে চারশত ২৩ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় নয়শত ৯৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ফুলবাড়ীগেট বাজারে রফিক ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান মালামালসহ রফিক স্টোর নামে একটি কসমেটিকস এন্ড ষ্টেশনারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ২ টায় ফুলবাড়ীগেট বাজারের চৌধুরী প্লাজায় রফিক ষ্টোরে  এই ঘটনা ঘটে। বাজারের ব্যাবসায়ি ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে , ৪ অক্টোবর সোমবার দিবাগত  রাত সোয়া ২ টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় তালাবদ্ধ থাকা দোকানঘরের ভিতর থেকে ধোয়া ও গন্ধ ছড়িয়ে পড়লে বাজারের নৈশ প্রহরী বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীকে জানান তিনি ফায়ারসার্ভিস এবং দোকান মালিককে খবর দেন খবর পেয়ে খানজাহান আলী ও দৌলতপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় অধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। দৌলতপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ কাইমুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে প্রথমিক ধারনা করা হচ্ছে আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি পরিমান সঠিকভাবে নির্নয় করা যাবে , খবর পেয়ে খানজাহান ্অলী থানার এস আই রোকনুজ্জামান, এএস আই তুহিন ও সঙ্গিয়ফোর্স সহ ঘটনাস্থলে পৌছায় ,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিক মিয়া জানান, অগ্নিকান্ডে তার দোকানের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে , এঘটনায় খানজাহান আলী থানায় ১ টি সাধারন ডায়েরী হয়েছে যার নং ৫৭৪ ।

জাতি শিক্ষক সমাজের কাছে ঋণী: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিক্ষকগণকে মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, জাতি শিক্ষক সমাজের কাছে ঋণী। তাদেরকে যথাযথ সম্মান ও মর্যাদার আসনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার গ্রহণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। দেশ গড়ার অংশ হিসেবে তিনি হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানও জাতীয়করণ করেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার দেখানো পথ অনুসরণ করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি, শিক্ষাবৃত্তি প্রণয়নসহ শিক্ষার্থীদের কল্যাণে তিনি যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস ২০২১ পালন উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-খুলনা মহানগর ও জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।

স্বাশিপ-এর খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন স্বাশিপ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা বিভাগীয় সমন্বয়ক ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন স্বাশিপ-এর খুলনা জেলা শাখার সভাপতি অজয় চক্রবর্তী, মূল প্রবন্ধ পাঠ করেন ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ ও সঞ্চালনা করেন জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার রবিউল ইসলাম পলাশ। শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শেখ জাহিদুজ্জামান, মিতা বাগচী, তাপস কুমার বিশ্বাস প্রমুখ। খুলনা জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় সিটি মেয়র প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় খুলনা জেলার ৬ জন দেশ সেরা কন্টেন্ট নির্মাতা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক মোঃ দেলোয়ান হোসেন-এর হাতে সম্মাননা ক্রেস্ট এবং করোনায় মৃত্যুবরণকারী দু’জন শিক্ষক পরিবারের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরলস কাজ করছে কালিকাপুর সবুজ সংঘ যুব ক্লাব

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে কালিকাপুর সবুজ সংঘ। বেশ কিছু উদ্যমী তরুনেরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পরবর্তি সময় হতে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। নবযাত্রা প্রকল্পের অনুপ্রেরনায় বিভিন্ন দিবস, বৃক্ষ রোপন, সচেতনতার বার্তা প্রচার,পরিবেশ রক্ষা কার্যক্রম সহ রাস্তা রক্ষা করার জন্য ঝুড়ঝুড়িয়া নদীর সংলগ্ন ১৫০ হাত নেট বেষ্ঠনি এবং ২২ টি কেওড়া গাছ রোপন করেছেন এবং পুরো খরচ এই উদ্যমী যুবরা বহন করেছেন। এর ফলে নদীর চড়ের মাটি শক্ত হবে এবং রাস্তাটি অধিক বেশি টেকসই হবে ও পাশাপাশি পরিবেশ সুরক্ষিত হবে। সবুজ সংঘের সভাপতি ইবনেসিনা বলেন, আমরা ক্লাবের সদস্যরা সম্মিলিত ভাবে একটি উদ্যোগ নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা ৫ বছর যাবৎ বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি তার অংশ হিসেবে ২২০ টি বৃক্ষ রোপন সম্পন্ন হয়েছে। ‘নবযাত্রা’ আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো অব হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে সাত বছর মেয়াদী একটি প্রকল্প; যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন।

চারদিন পর মোংলা বন্দরে ঢুকেছে সেই দুই বিদেশী বাণিজ্যিক জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

অবশেষে মোংলা বন্দরে প্রবেশ করেছে বিদেশী সেই দুই বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার দুপুরের পর পানামা পতাকাবাহী ‘এম,ভি সিএস ফিউচার’ হারবাড়িয়া- ৮ ও টুভ্যালু পতাকাবহী ‘এম,ভি পাইনিয়র ড্রিম’ হারবাড়িয়া-১১ নম্বর বয়ায় নোঙ্গর করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন এ তথ্য জানিয়েছেন। এর আগে নাব্যতা সংকটের কারণে চারদিন ধরে বন্দর চ্যানেলের বাইরে আউটারবারে (বহিঃনোঙ্গর) আটকে পড়ে জাহাজ দুইটি। ঘটনাস্থলের নাব্যতা সংকট নিরসনে গত ৩ অক্টোবর একটি হোপার ড্রেজার পাঠিয়ে সেখানে খনন করা হয়। এরপর জাহাজ দুইটি হাড়বাড়িয়ায় উঠে এসেছে। আউটারবারে সাড়ে ৯ মিটার জাহাজ প্রবেশে ড্রেজিং করা হলেও মোংলা বন্দরে আসা জাহাজ দুইটি ছিলো সাড়ে ৯ মিটারেরও কম। এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, আউটারবারে ড্রেজিং করার পর ওই জায়গায় আবার পলি পড়ে ভরাট হয়। এরপর বর্ষা মৌসুমে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আউটারবারে ড্রেজিং করতে একটি হোপার ড্রেজার পাঠানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্য ২৩ হাজার মেট্টিক টন ইউরিয়া সার নিয়ে নয় দশমিক তিন মিটারের পানামা পতাকাবাহী এম,ভি সিএস ফিউচার জাহাজ হিরণপয়েন্টের পাইলট ষ্টেশনে নোঙ্গর করে। এরপর ১ অক্টোবর ১১ হাজার মেট্টিক টন সিরামিক পণ্য নিয়ে আসে নয় দশমিক ২৫ মিটার গভীরতার টুভ্যালু পতাকাবাহী আরেক বিদেশি জাহাজ এম,ভি পাইনিয়র ড্রিম। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও আউটারবার ড্রেজিংয়ের পিডি (প্রকল্প পরিচালক) মোঃ শওকত আলী বলেন, প্রায় ৭শ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরে ২০২০ সালের ডিসেম্বরে আউটারবারে ড্রেজিং শেষ হয়। এখন সেখানে কিছুটা পলি পড়ে গভীরতা কমে যাওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে হোপার ড্রেজার দিয়ে সেটি পুনরায় খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হচ্ছে।

দীর্ঘ একযুগ পর দালাল মুক্ত হলো শার্শা পল্লী বিদ্যুত অফিস

বেনাপোল প্রতিনিধি

দীর্ঘ এক যুগ পর যশোার পল্লী বিদ্যুত সমিতি-১ শার্শা জোনাল অফিসে শুরু হয়েছে দালাল উচ্ছেদ অভিযান। দালাল মুক্ত পরিবেশ সৃস্টি হলেও কর্তৃপক্ষ রয়েছেন নানা ধরনের চাপে। গ্রাহক হয়রানী ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন সদ্য যোগদানকারী ডিজিএম জাহাংগীর আলম। সকল শ্রেণীর গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে সমানভাবে। গ্রাহক কর্তৃক অভিযোগ পাওয়া মাত্রই “ আলোর গেরিলা টীম” তা সমাধান করছেন দ্রুত। সুত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরে প্রদত্ত টার্গেট অনুয়ায়ী সিস্টেম লস=৮.২৩% (টার্গেট ৮.৭৫% এর বিপরীতে) এবং বকেয়ার মাস=০.৮০ মাস (টার্গেট ১.১০ মাস এর বিপরীতে) অর্জন সহ নির্ধারিত এপিএ টার্গেট শার্শা জোনাল অফিস কর্তৃক অর্জিত হয়েছে। বর্তমান গ্রাহক সংখ্যা, ৯২,৯০৫ জন, উপকেন্দ্রের সংখ্যা ০৩ টি (১৫,২০,২০ এমভিএ), জুন/২১ মাসে মোট বকেয়া বিদ্যুৎ বিল আদায় ,৮,৪৬,৯৪,৯৪০.০০ টাকা, এরিয়া অফিস ০৩ টি = বেনাপোল, নাভারন, সাড়াতলা।

পল্লী বিদ্যুত সমিতিরি গ্রাহক নজরুল ইসলাম জানান, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে শার্শা পল্লী বিদ্যুতের সেবার মান ভাল ও  প্রশংসার দাবিদার। বিদ্যুৎ যেহেতু জাতীয় সম্পদ , সেহেতু বিদ্যুৎ চুরিরোধে ডে-অপারেশন ও নাইট অপারেশন চালু করন একটি প্রশংসণীয় উদ্যোগ। তারা গ্রাহক হয়রানী ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন

পিডিআর এ্যাক্টের আওতায় বিদ্যুৎ বিল যেহেতু জাতীয় রাজ¯,^ সেহেতু সমিতির সকল গ্রাহককে নিয়মিত বিদ্যুৎ পরিশোধের জন্য নির্দেশনা দেয়া হয়।

পল্লী বিদ্যুত সমিতি-শার্শা অফিসের  ডিজিএম জাহাংগীর আলম জানান, দীর্ঘ এক যুগ পর যশোার পল্লী বিদ্যুত সমিতি-১ শার্শা জোনাল অফিসেকে দালালমুক্ত করা হয়েছে। গ্রাহক হয়রানী ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। যে কোন মূল্যে এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা স্বাস্থ্যবান হওয়া প্রয়োজন: সিটি মেয়র

তথ্য বিবরনী

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও ইউএসএআইডি’র যৌথ আয়োজনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীদের জন্য দুই দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা স্বাস্থ্যবান হওয়া প্রয়োজন। একজন সুস্থ মা একটি সুস্থ শিশু জন্ম দিতে পারে। মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে সামাজিক সুরক্ষার আওতায় দেশে মাতৃত্বকালীন ভাতা চালু করেন। মানুষের মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা, যা সরকারি-বেসরকারি উদ্যোগে নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে সরকারের স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৩১ শতাংশ খর্বাকৃতির, ২২ শতাংশ কম ওজনের এবং আট শতাংশ শীর্ণ। স্ট্রেন্থেনিং মাল্টি সেক্টরাল নিউট্রিশন প্রোগ্রামের আওতায় খুলনায় ইপিআই টিকাদানের সাথে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে মারাত্মক পুষ্টিহীন শিশুর পরিচর্যা নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশনের টিকাদান কেন্দ্রে আসা শিশুর পরিবারের সদস্যদের শিশুর পুষ্টি ও বয়স অনুযায়ী বাড়তি খাবার প্রদান বিষয়ে সচেতন করা হবে। নবজাতক হতে দুই বছর বয়সী শিশুদের মাসে একবার ওজন এবং তিন মাসে একবার উচ্চতা বৃদ্ধি ফলোআপের ব্যবস্থা থাকবে। টোল ফ্রি নম্বরের মাধ্যমে মোবাইলে পুষ্টি বিষয়ক পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমল হক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের প্রধান কাওসার হোসেন বক্তৃতা করেন। স্বাগত জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আব্দুল্লাহ। কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ নাসরিন জাহান।

দাকোপে মাদকদ্রব্য গাঁজা ও নিয়মিত মামলার আসামি সহ গ্রেফতার ২

বাজুয়া (দাকোপ)প্রতিনিধি

খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও নিয়মিত মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ইং ০৪/১০/২০২১ তারিখ এসআই(নিঃ) ফারুক হোসাইন দক্ষিন কামিনিবাসীয়া পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গাঁজা মাদকদ্রব্য সহ মোঃ ইমন সানা(২৩) পিতা-মোঃ হেলাল উদ্দিন সানা, সাং-কাকড়াবুনিয়া এবং ইং ০৫/১০/২০২১ তারিখ এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার আসামী সাব্বির গাজী, পিতা-জয়নাল গাজী, সাং-বানিশান্তা, উভয় থানা-দাকোপ, জেলা –খুলনাকে গ্রেফতার করেন। আজ ০৫/১০/২০২১ তারিখ উক্ত আসামীদেরকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রয়াত সাবেক ছাত্রনেতা এসএম কামাল হোসেন স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির আয়োজনে সাবেক ছাত্রনেতা মরহুম এসএম কামাল হোসেন স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল আজ (৬ অক্টোবর) বুধবার বেলা ১২ টায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অংগ/সহযোগী সংগঠনের নেতৃবন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি।

খুলনায় জাল সনদ তৈরির অভিযোগে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় জাল সনদসহ ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) নগরীর বয়রা বাজারের প্রত্যাশা প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর বয়রা বাজার এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে ইয়াসিন হোসেন (২৮) ও পাইকগাছার মধুখালী গ্রামের মৃত কালিপদ ম-লের ছেলে মৃত শীবপদ ম-ল (৪৩)। র‌্যাব জানায়, বয়রা বাজারে রনি ওয়ান লাইন সলিউশন ও অয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে দুটি দোকানে অভিযান চালিয়ে দুই প্রতারককে বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি কিবোর্ড, দুটি মাউস, একটি স্ক্যানার, তিনটি প্রিন্টার জব্দ করা হয়। র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মায়ের হত্যাকারীদের ফাঁসি, মিষ্টি বিতরণ করলেন বাদী

চুয়াডাঙ্গা প্রতিনিধি ||

মা কমেলা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন মেয়ে নারগিস খাতুন। এরপর কেটে গেছে ১৮ বছর। আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার (৪ অক্টোবর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয় দুই আসামি আজিজ ওরফে আজিজুল (৫০) ও মিন্টু ওরফে কালুর (৫০)। মায়ের হত্যাকারীদের ফাঁসি দেওয়ায় খুশি নারগিস। আসামিদের ফাঁসির পর মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে মিষ্টি বিতরণ করেছেন তিনি। নার্গিস খাতুন বলেন, ‘দীর্ঘদিন পর হলেও দোষীদের শাস্তি হওয়ায় আমরা খুশি। মামলার পর দীর্ঘদিন পার হয়েছে। ন্যায়বিচার পেয়ে আমরা কিছুটা স্বস্তিবোধ করছি।’ চুয়াডাঙ্গা আদালত সূত্র ও মামলার বিবরণীতে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার জোড়গাছা হাজিরপাড়া গ্রামের কমেলা খাতুন ও তার বান্ধবী ফিঙ্গে বেগমকে ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর রায়লক্ষ্মীপুর গ্রামের মাঠে হত্যা করা হয়। হত্যার আগে তাদের ধর্ষণ করা হয় বলে পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের পর মৃত্যু নিশ্চিত করতে ওই দুই নারীর গলা কাটা হয়।

সোমবার রাতে যশোর কারাগারে তাদের ফাঁসি হয়। সব আনুষ্ঠানিকতা শেষে রাত ১২টার দিকে দুই জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১২টার দিকে আলাদা অ্যাম্বুলেন্সে পুলিশের পাহারায় লাশ নিয়ে রওনা দেন স্বজনরা। রাত ৩টায় লাশ আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুরে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। আজিজুল ও মিন্টুর জানাজা হয় গ্রামের মসজিদ চত্বরে। একসঙ্গে হয় তাদের জানাজা। আজিজুলের মামাতো ভাই ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান জানাজায় ইমামতি করেন। সকাল সাড়ে ৬টায় গ্রামের গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়। আজিজের স্বজনরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে লাশ কবরে নামানো হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, ‘চুয়াডাঙ্গার আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় দ-প্রাপ্ত দুই জনের ফাঁসি কার্যকরের জন্য কয়েক দিন আগে থেকেই আমরা প্রস্তুতি নিই। শনিবার যশোর কারাগারে গিয়ে শেষবারের মতো স্বজনরা তাদের সঙ্গে দেখা করেন। ফাঁসির আগে আসামিদের মামলার রায় পড়ে শোনানো হয়। নিম্ন আদালতের রায়, আপিল এবং রাষ্ট্রপতির ক্ষমার আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি তাদের জানানো হয়। পরে তাদের যমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। সোমবার রাত পৌনে ১১টায় প্রথমে মিন্টু, এর পাঁচ মিনিট পর আজিজের ফাঁসি কার্যকর করা হয়।’

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা অমরেশ বিশ্বাস কে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

‘৭১ এর রণাঙ্গনের  বীরমুক্তিযোদ্ধা অমরেশ বিশ্বাস (৬৮) আর নেই। তিঁনি গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  হৃদযন্ত্রের ক্রিয়া নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী,এক কন্যা সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন ও  গুণগ্রাহী রেখে গেছেন। গত দুইমাস আগে তাঁর একমাত্র পুত্র মিঠুন বিশ্বাস ঢাকাতে লেখাপড়া করা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।  পুলিশের একটি চৌকস দল গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেবীতলা গ্রামে শেষবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় সহকারী কমিশনার( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল, বীরমুক্তিযোদ্ধা  বিনয় সরকার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা নিরন্জন রায়,বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা কুমুদ গোলদার প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তাঁর মরদেহ ফুলতলা নরনারায়ণ মঠ মন্দির মহাশ্মশানে দাহ করা হয়। এদিকে তাঁর আত্মার শান্তি ও শোকাহত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের  কর্মকর্তাবৃন্দ।

নড়াইলে শারদীয় দুর্গোৎসব শাস্তিপুর্ণ ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব শাস্তিপুর্ণ ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ (অক্টোবর) মঙ্গলবার দুপুরে পৌরসভার কালিবাড়ি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইলের প্রধান উপদেষ্টা এ্যাড. সুবাস চন্দ্র বোস। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু প্রমুখ। পুলিশ সুপার প্রবীর কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, আসন্ন পূজায় প্রশাসনের পক্ষ হতে কঠোর নিরাপত্তার ব্যবস্তা গ্রহন করা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা হতে দেয়া হবেনা। এ সময় উপস্তিত ছিলেন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ সকল দূর্গামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

চুলকাটির ১৩টি মন্দিরে দেবী-দুর্গার আগমনে সাজ-সাজ রব: রং আর তুলিতে ব্যস্ত কারিগর

ফকিরহাট প্রতিনিধি।

হিন্দু ধর্মাবলম্বীর সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। এখনো মাত্র প্রায় এক সপ্তাহ বাকী থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে দেবী-দুর্গার আগমনী বার্তা। বিশেষ করে দুর্গা প্রতিমার রং তুলি দিয়ে নানা রঙ্গে প্রতিমা সাজাতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এ জন্য মন্দির চত্তর জুড়ে চলছে রং তুলির নানান সাজ-সজ্জা। শারদীয় দুর্গোৎসবে মেতে ওঠার অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। এ উৎসবকে ঘিরে বাগেরহাট সদর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে পূজার আমেজ। মার্কেট ও দোকান গুলিতে নতুন পোশাক কেনা-কাটা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। হাট-বাজারসহ বিভিন্ন মাকের্ট ও শপিংমলে ভীড় বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে সাজ-সজ্জ্বা। পূজা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে পালনের লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি মূলক সভা। বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, দিন রাত কাজ করে প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে মা দুর্গা সহ বিভিন্ন প্রতিমা। যেন দম ফেলার সময় নেই কারিগরদের।

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ও খানপুর ইউনিয়নে এবার প্রায় ১৩টি দুর্গা মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে, চুলকাটি বনিকপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, চুলকাটি ভজনতলা সর্বজনীন দুর্গা মন্দির, চুলকাটি ঘনশ্যামপুর সর্বজনীন দুর্গা মন্দির, পাইকপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, রাখাগাছি বাজার সর্বজনীন দুর্গা মন্দির, কোররী সর্বজনীন দুর্গা মন্দির, সুগন্ধি সর্বজনীন দুর্গা মন্দির, হাকিমপুর শিকদার বাড়ী দুর্গা মন্দির, হাকিমপুর সাহাপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, হাকিমপুর দাশপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, রনজিৎপুর সর্বজনীন দুর্গা মন্দির, উত্তর খানপুর পার মধুদিয়া সর্বজনীন দুর্গা মন্দির ও দক্ষিন খানপুর লোহারপাড় সর্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দিরে এবার দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীরা জানান,এবার দুর্গাদেবী আসবে ঘোড়ায় চড়ে, আর যাবেন দোলায় চড়ে। দুর্গোউৎসবের মূল আনুষ্ঠানিকতা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। ১২ অক্টোবর দেবীর সপ্তমী, ১৩ অক্টোবর দেবীর মহাঅষ্টমী, (কুমারী পূজা, সন্ধি পূজা) ১৪ অক্টোবর দেবীর নবমী এবং ১৫ অক্টোবর দশমী পূজা, (সমাপন ও দর্পন বিসর্জন)। এবং সন্ধ্যায় আরত্রিকের পর প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

দাকোপের বাজুয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন- বাজুয়া

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১ টায় ০৮ নং বাজুয়া ইউনিয়নের চড়ার বাঁধে ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়ের নির্বাচনী পরিচালনা অফিসে বিট পুলিশিং সভা করেন মোঃ রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা ও শেখ সেকেন্দার আলী অফিসার ইনচার্জ, দাকোপ থানা,খুলনা। এসময় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়নের প্রতিটি মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাধারন জনগনের সাথে দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সরকারি বিধি নিষেধ সম্পর্কে আলোচনা করেন। পূজা চলাকালীন সময় শতভাগ পুলিশি নিরাপত্তা থাকবে বলে নিশ্চিত করেন এবং পূজাকে কেন্দ্রে করে কেউ কোন প্রকার অনিয়ম করলে সরাসরি অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল কিংবা অফিসার ইনচার্জ, দাকোপ থানা, খুলনা বা সংশ্লিষ্ট বিট অফিসার এর মোবাইল নম্বরে কল করে জানানোর জন্য অনুরোধ করেন। জানা যায় অনুরূপ ভাবে দাকোপ ইউনিয়নে, লাউডোব, বানিশান্তা, কৈলাশগন্জ ইউনিয়নেও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

খুলনায় মাদক মামলায় একজনের জেলজরিমানা

স্টাফ রিপোর্টার

ডুমুরিয়া থানার মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন সশ্রম সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার  (০৫-১০-২১) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোণা করেছেন। দ-প্রাপ্ত আসামি হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার কাগজীপাড়া গ্রামের মৃত. আব্দুল খালেক শেখের ছেলে এমদাদুল শেখ (৫০)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি এমদাদুল শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী খাদিজা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এম এম সাজ্জাদ আলী। 

নগরীতে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন দক্ষিণ গিলাতলা গফ্ফার ফুড মিলস্ রোডে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন নগরীর দক্ষিণ গিলাতলার মো. হানিফ শেখের ছেলে মো. সাগর শেখ (৩৩)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা দিকে নগরীর খানজাহান আলী থানাধীন দক্ষিণ গিলাতলা গফ্ফার ফুড মিলস্ রোডে অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম। এসময় মরিয়ম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে ৫০০ গ্রাম গাঁজাসহ সাগর শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নাকোইল বাজারে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও নগদ ৮৪০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৪ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার শেখড়া গোপালপুরের মো. পিকুল মিয়ার ছেলে মো. টুকু মিয়া (২১)। 

র‌্যাব-৬ জানায়, ৪ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নাকোইল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়   নাকোইল শাখা ডাকঘর (ডিজিটাল ডাকঘর) এর সামনে থেকে ১৭০ পিস ইয়াবা ও নগদ ৮৪০ টাকাসহ টুকু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজা গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

মেহেরপুর জেলার গাংনী থানাধীন গাংনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও নগদ ৮৪০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৪ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন মেহেরপুর জেলার গাংনী থানার গাড়াবাড়িয়া গ্রামের  মো. আবুল হোসেনের ছেলে মো. মন্টু মিয়া (২৮)। 

র‌্যাব-৬ জানায়, ৪ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকেমেহেরপুর জেলার গাংনী থানাধীন গাংনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়    সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে ১৭০ পিস ইয়াবা ও নগদ ৮৪০ টাকাসহ মন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।